Author: জেলা প্রতিনিধি, দিনাজপুর

হিমালয়ের পাদদেশ ঘেঁষা উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। জানুয়ারির শুরু থেকেই কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। পৌষের শেষভাগে শুরু হওয়া মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশা যোগ হয়ে জীবনযাত্রাকে করে তুলেছে চরম দুর্বিষহ। সোমবার (৫ জানুয়ারি) ভোর থেকেই দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা ঘন কুয়াশা ও কনকনে শীতে ঢেকে যায়। তীব্র ঠান্ডার কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের না হওয়ায় সড়ক ও হাটবাজারে লোকসমাগম ছিল খুবই কম। এতে কার্যত স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও দিনমজুর শ্রেণির মানুষ। কনকনে ঠান্ডায় অনেক দিনমজুর ও রিকশাচালক কাজে…

বিস্তারিত

তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় আইপিএল ক্রিকেট খেলায় মুস্তাফিজুর রহমানকে কলকাতা থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এটি বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/স¤প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে…

বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের মধ্যে নতুন করে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এই মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হলে তাদেও পরিচয় শনাক্ত হয়। সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। শনাক্ত হওয়া শহীদরা হলেন- শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ বেপারী, শহীদ রফিকুল ইসলাম (৫২), শহীদ মাহিম (২৫), শহীদ সোহেল রানা, শহীদ আসানুল্লাহ, কাবিল হোসেন ও রফিকুল ইসলাম (২৯)। সিআইডি জানায়, রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মরদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রতিটি মরদেহ উত্তোলনের পর…

বিস্তারিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা থাকলে এবারের নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিলের বুথ পরিদর্শন করে এসব কথা বলেন। এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে। ইসি জানায়, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক…

বিস্তারিত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকে। পাশাপাশি মার্কেটের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় গতকাল রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নাইজারের ডেমো গারামের কাসুয়ান দাকি মার্কেটে ঘটে। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রবিবার মোটরসাইকেলে চেপে বেশ কয়েকজন বন্দুকধারী সন্ত্রাসী বাজারের চত্বরে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন কমপক্ষে ৩০ জন এবং আহত হন আরও বহুসংখ্যক। এসময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগও করেছে তারা। রয়টার্সকে আবিওদুন আরও বলেন, সন্ত্রাসীরা হত্যা-লুটপাট-অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে…

বিস্তারিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ থেকে সারাদেশে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রবিবার (০৪ জানুয়ারি) বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত সেলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে যদি কোনো প্রার্থী দলীয় প্রভাব খাটায় বা কোনো ধরনের অনিয়মে জড়িত থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করতে হবে।’ বিষয়টি গণমাধ্যমে উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে তিনি…

বিস্তারিত

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। এ ছাড়াও ছিলেন, বিটিএমএর সাবেক সভাপতি মতিন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল,…

বিস্তারিত

আগামী দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারপার্সন পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এর আগে, দুপুরে সিলেট সফরে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে সন্ধ্যায় নগরীর একটি হোটেলের হলরুমে সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এ মতবিনিময় সভায় অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, ‘অর্ন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর গত এক বছর ধরে দেশে মবোক্রেসি কালচার শুরু হয়েছে। যেটা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। এটা থেকে বের হয়ে আসতে হবে।…

বিস্তারিত

আজ রোববার (০৪ জানুয়ারি) শেষ হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন আজ রবিবার মনোনয়নপত্র বাছাই শেষে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে তা প্রকাশ করা হবে। এ বিষয়ে ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক…

বিস্তারিত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনাগুলো তদন্তে গঠিত কমিশন ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ (সত্য উন্মোচন) শীর্ষক অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। রবিবার (০৪ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেয় গুম কমিশন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া। কমিশন জানায়, মোট ১,৯১৩টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১,৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম…

বিস্তারিত