Author: নিজস্ব প্রতিবেদক

আগামীকাল সোমবার (০৫ জানুয়ারি) থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকা এবং সচিবালয় ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে আজ রবিবার এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারা অনুযায়ী আগামী ৫ জানুয়ারি ২০২৬ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ), প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং,…

বিস্তারিত

বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এ লক্ষ্যে ইতোমধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো ৩২৫টি ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ। এক্ষেত্রে সেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (০৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। ওই ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ‘ব্যাটালিয়ন-৭১’ পরিচয়ে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (০৪ জানুয়ারি) সকালে তার বাড়ির ঠিকানায় চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহজাহান চৌধুরী উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চিঠিতে বলা হয়েছে, ‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার…

বিস্তারিত

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছেন বিশ্বের বিভিন্নদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ক্রমাগত বেড়েই চলেছে পোস্টাল ভোট দিতে নিবন্ধনকারীর সংখ্যা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে এখন পর্যন্ত ১৩ লাখ ৭ হাজার ৯৫ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ২২ হাজার ২৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮০৬ জন। রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান পাওয়া গেছে। প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের…

বিস্তারিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বৈরি পরিস্থিতিতে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রক্রিয়া যাচাই-বাছাই করার পরে একটি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন তিনি। রোববার (০৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়া ঘটনায় আইন উপদেষ্টা আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্য উপদেষ্টা বলেন, ‘বিষয়টা হচ্ছে যে, খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম, খুবই ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি, খেলাটার…

বিস্তারিত

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেশের পথিতযশা এই ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক থাকলেও ২০২৪ সালের ৯ ডিসেম্বর তা পরিত্যাগ করেন। পেশায় ব্যবসায়ী মিন্টুর মোট সম্পদের পরিমাণ ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১ টাকা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া তার হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। হলফনামায় উল্লেখ করা হয়েছে, আবদুল আউয়াল মিন্টুর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৩৩ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা। এর মধ্যে অকৃষি জমির মূল্য ৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৬৯৫…

বিস্তারিত

সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সরাসরি নিউইয়র্ক সিটিতে নিয়ে যান মার্কিন সেনারা। মার্কিন প্রতিরক্ষা বাহিনী এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন অ্যাবস্যালুট রিজল্ভ’। সামরিক এ অভিযান চালানোর আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ৫ মাস নিবিড় নজরদারির মধ্যে রেখেছিলেন মার্কিন গোয়েন্দারা। মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল ড্যান কেইন গতকাল শনিবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান এবং চিফ অব স্টাফ ফোরামের চেয়রম্যান জেনারেল ড্যান কেইন নিউইয়র্ক সিটিতে এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা গত আগস্ট মাস থেকে মাদুরোকে নিবিড় নজরদারির মধ্যে রেখেছিলাম। তিনি কীভাবে চলাফেরা…

বিস্তারিত

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে তিনি সততা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্র ও নাটক জগতে তার বিচক্ষণ কর্মকাণ্ডের জন্য তিনি বহুবার প্রশংসিত হয়েছেন। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবদুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তার ক্যারিয়ার শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে। তিনি কাজ করেছেন ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’…

বিস্তারিত

২৪-এর গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দেওয়ায় বেশ টানাপোড়েনে পড়েছে। এই ইস্যুতে এরইমধ্যে পদত্যাগ করেছেন দলটির শীর্ষ কয়েকজন নেতা। জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে দ্বিমত পোষণের পাল্লা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পদত্যাগকারী একাধিক নেতা জানিয়েছেন, গণঅভ্যুত্থানের রাজনীতি থেকে সরে আসায় এবং ‘জামায়াত ট্যাগ’ এড়াতে দল ছাড়তে বাধ্য হয়েছেন তারা। নির্বাচন, গণভোট ও সংস্কারের প্রশ্নে দলটির নেতারা বিগত দিনগুলোতে এক থাকলেও নতুন বছরে আদর্শিক দ্বন্দে বিভক্ত হচ্ছে দলটির নেতারা। তবে এসবের পরও এনসিপির নেতারা আশায় রয়েছেন এই টানাপোড়েন তারা কাটিয়ে উঠবেন। নির্বাচনকে সামনে রেখে গত ৭ ডিসেম্বর এনসিপি, আমার…

বিস্তারিত

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নানা ইস্যুতে বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্কে চলছে টানাপোড়েন। সেই ধারাবাহিকতায় সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল ক্রিকেটেও। বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে টাইগারদের চারটি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। প্রথমে তিনটি বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবি জানিয়েছে বিসিবি। আজ (রোববার) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যেখানে সিদ্ধান্ত হয়েছে– ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলবে না বাংলাদেশ। ঢাকা পোস্টকে…

বিস্তারিত