Author: নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অঝোরে কেঁদেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। শোক প্রকাশ করে কাঁদতে কাঁদতে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এ গায়ক বলেন, ‘এমন এক নেত্রীকে আমরা হারিয়েছি, যার মৃত্যুতে আজ সারা বাংলাদেশের মানুষ কাঁদছে। তিনি জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিকসহ সব সংকটে নেতৃত্ব দিয়েছেন।’ মনির খান বলেন, ‘ভিন্ন মত বা ভিন্ন ধর্মের মানুষ—কারো ক্ষেত্রেই তিনি কখনো বৈষম্য করেননি। তিনি সব সময় দেশ ও মানুষের কথাই ভেবেছেন। দেশ ও মানুষের জন্য নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। কতবার অসুস্থ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি কখনো যেতে…

বিস্তারিত

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে দেওয়া লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে তার রাজনৈতিক প্রতিপক্ষদের নানা পদ্ধতিতে নিপীড়ন ও মিথ্যা অভিযোগে কারাবন্দি রাখা হয়েছিল। তবে তার অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে দেশনেত্রী কখনও আপস করেননি।’ খালেদা জিয়ার রাজনৈতিক জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা ও দেশের স্বার্থে অদম্যতাই তাকে ব্যক্তিগত শত্রু হিসেবে তৈরি করেছিল জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘স্বৈরাচারী শাসকরা-শেখ হাসিনা, হুসেইন মুহম্মাদ এরশাদ, এমনকি এক-এগারো সরকারের সময়ে-তার বিরুদ্ধে…

বিস্তারিত

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষ্যে দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামীকাল ‘ইংরেজি নববর্ষ’ উপলক্ষ্যে বুধবার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এই শুভেচ্ছা জানান। এতে তিনি বলেন, ‘নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ।’ মুহাম্মদ ইউনূস বলেন, ‘নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এ আগমনি বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য যোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে…

বিস্তারিত

কিছু সময়ের ব্যবধানে বাংলাদেশেও শুরু হবে ইংরেজি নতুন বছর ২০২৬। যদিও এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে নতুন বছর বরণ। সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির কিরিতিমাতিতে। এরপর একে একে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে নতুন বছর শুরু হয়। সংবাদমাধ্যম বিবিসি সর্বশেষ দক্ষিণ কোরিয়া ও জাপানে নতুন বছর শুরু হওয়ার তথ্য জানা গেছে। প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত অপেরা হাউজের সামনে ছিল চোখ ধাঁধাঁনো আতশবাজির প্রদর্শনী। নতুন বছরে জাপানে থাকে সরকারি ছুটি। এদিনটি দেশটির অন্যতম বড় উৎসব। ফলে সাধারণ মানুষ আগে থেকেই দিনটির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। জাপান ও দক্ষিণ কোরিয়ার পর চীনও…

বিস্তারিত

আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এসময় তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দাফন প্রক্রিয়ায় অংশ নেন। এর আগে, বিকেল ৩টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার উজ-জামান, বিএনপি ও বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং লাখ লাখ সাধারণ মানুষ অংশ নেন। সকাল নিউজ/ এমএম

বিস্তারিত

মায়ের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে তাঁর জন্য দোয়া করতে উপস্থিত মুসল্লি ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। আজ বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের পূর্বে পরিবার ও দলের পক্ষ থেকে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ‘আজকে এখানে সকল ভাইয়েরা ও বোনেরা যারা উপস্থিত আছেন আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় তিনি আপনাদের কারো কাছ থেকে যদি কোন ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।’ তিনি বলেন, ‘একই সাথে মা জীবিত থাকাকালে তাঁর কোন ব্যবহারে…

বিস্তারিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তারা জানাজায় যোগ দেন। জানাজায় অংশ নেওয়া কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্তত ৩২ জন কূটনীতিক ও প্রতিনিধি। এছাড়া রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা, জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রিড রেংলিও জানাজায় অংশ নেন। নেদারল্যান্ডস, লিবিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ফিলিস্তিন, দক্ষিণ কোরিয়া,…

বিস্তারিত

লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের অংশগ্রহণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা। এ ছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় দেশি-বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদেশি অতিথিদের মধ্যে পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতা -কর্মী, সমর্থক-শুভাকাঙ্খী ছাড়াও জানাজায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর…

বিস্তারিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে পৌঁছান। উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যও সেখানে উপস্থিত রয়েছেন। এ ছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধানরাও উপস্থিত রয়েছেন খালেদা জিয়ার জানাজা স্থলে। পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতা -কর্মী, সমর্থক-শুভাকাঙ্খী ছাড়াও জানাজায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। এদিন বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি পৌঁছে। এর…

বিস্তারিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মনে করছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে ২০টি পয়েন্টসম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন, সেটি আসন্ন জানুয়ারি মাসেই কিয়েভ ও মস্কো স্বাক্ষর করবে। গত মঙ্গলবার জেলেনস্কি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন বলে আজ বুধবার (৩১ ডিসেম্বর) জানা গেছে। ঘোষণায় গত রবিবার ট্রাম্পের সঙ্গে তার সা¤প্রতিক বৈঠক সফল হয়েছে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের সঙ্গে তার সা¤প্রতিক বৈঠক সফল হয়েছে। আশা করছেন, আগামী জানুয়ারির মধ্যেই ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপ প্রস্তাবিত নথি নিয়ে ঐকমত্যে পৌঁছাবে এবং সেটি স্বাক্ষরিত হবে। ভাষণে জেলেনস্কি বলেন, নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের…

বিস্তারিত