Author: RN RIMON

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৩৩ দিন ধরে বিছানায় কাতরাচ্ছেন শারাফাত হাসান মাসুম। দীর্ঘদিন অসুস্থ বন্ধুর মন ভালো করতে তার বাড়িতে গিয়ে গান বাজিয়ে নাচ-গান করে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন দুই বন্ধু। সেই ব্যতিক্রমী মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ভাইরাল হয়েছে। সোমবার (১৭ আগস্ট) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কয়েকজনের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে ভিডিওটি ছড়িয়ে পড়তে দেখা যায়। পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই মেজো বোন সিঁথির বিয়ের অনুষ্ঠানের বাজার করতে বের হন শারাফাত হাসান মাসুম। পথে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বন্দর বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশার সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।দুর্ঘটনার পর তাকে দ্রুত রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া…

বিস্তারিত

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু শিল্পী শুধু অভিনয় করেন না, তাঁরা হয়ে ওঠেন একটি সময়ের প্রতিচ্ছবি। আকবর হোসেন পাঠান ফারুক ছিলেন তেমনই একজন। কখনো প্রতিবাদী যুবক, কখনো নীরব প্রেমিক, আবার কখনো গ্রামের সাধারণ মানুষের প্রতিনিধি—বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও সবচেয়ে বেশি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন গ্রামীণ চরিত্রে। আজ ১৮ আগস্ট, এই বরেণ্য অভিনেতার জন্মদিন। জন্মদিনে তাই ফিরে দেখা যাক, কী কারণে ফারুক অন্যদের চেয়ে এতটা আলাদা ছিলেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ফারুকের। তবে অভিষেকের কয়েক বছর পর ১৯৭৫ সালে খান আতাউর রহমানের ‘সুজন সখী’ সিনেমায় অভিনয় করে তিনি বড় পরিসরে দর্শকের নজরে আসেন। সুজন চরিত্রে…

বিস্তারিত

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্যরা। সাক্ষাতে নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় দলীয় কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কাঠামো হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন সদস্যদের সঙ্গে দলের চেয়ারম্যানের এই সৌজন্য সাক্ষাৎকে তাই দলীয় কর্মকাণ্ডের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাক্ষাতে নবনির্বাচিত সদস্যরা তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে দলের আগামী দিনের কর্মকৌশল ও সাংগঠনিক কার্যক্রম…

বিস্তারিত

সরকারি কর্ম কমিশন—পিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার বিকেলে পিএসসির একজন কর্মকর্তা তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সকালেই পিএসসি চেয়ারম্যান নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে তখন তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি। পরে বিকেলে পিএসসির পক্ষ থেকে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। অধ্যাপক মোবাশ্বের মোনেম ২০২৪ সালের অক্টোবরে পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এই অধ্যাপককে অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁর দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটও ছিল বেশ গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো.…

বিস্তারিত

ইউরোপের বিমান চলাচল খাতে দ্রুত শক্তিশালী অবস্থান তৈরি করেছে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর। উদ্বোধনের আট বছরও পূর্ণ না হতেই যাত্রী পরিবহন, কার্গো হ্যান্ডলিং এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে ইউরোপের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বিমানবন্দরগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় উঠে এসেছে এটি। চলতি বছরের জুলাই মাসের পরিসংখ্যান বলছে, ইস্তাম্বুল বিমানবন্দর দিয়ে এক মাসে প্রায় ৮১ লাখ ৫০ হাজার যাত্রী যাতায়াত করেছেন। একই সময়ে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দর ব্যবহার করেছেন প্রায় ৭৯ লাখ যাত্রী। অর্থাৎ জুলাইয়ের হিসাবে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে হিথ্রোকে ছাড়িয়ে গেছে ইস্তাম্বুল। মাত্র কয়েক বছরের মধ্যে এই অবস্থানে পৌঁছানোকে ইস্তাম্বুল বিমানবন্দরের দ্রুত উত্থানের বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ২০১৮ সালের ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চালু…

বিস্তারিত

নারীদের স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিআরটিসির বিশেষায়িত ‘পিংক বাস’ সার্ভিসে এবার যুক্ত হয়েছে স্যাটেলাইট ইন্টারনেট। পরীক্ষামূলকভাবে একটি বাসে স্টারলিংকের হাই-পারফরম্যান্স ডিভাইস স্থাপন করে ইন্টারনেট সংযোগ চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বা বিএসসিএল। মঙ্গলবার ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধন অনুষ্ঠানে একটি বাসে স্থাপন করা স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদর্শন করা হয়। এর মাধ্যমে চলন্ত অবস্থায় বাসের ভেতরে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব কি না, তা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএসসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলক এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো চলন্ত গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট…

বিস্তারিত

রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিশেষায়িত ‘পিংক বাস’ সেবা প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর সড়কে নামার কিছুক্ষণের মধ্যেই একটি দ্রুতগামী বাসের ধাক্কায় পিংক বাসটি দুর্ঘটনার শিকার হয়। তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে তেজগাঁও বিআরটিসি ডিপোতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই বাসসেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। নারীদের নিরাপদ যাতায়াতের সুযোগ বাড়ানো এবং গণপরিবহনে তাদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যেই বিশেষায়িত এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধন শেষে পিংক বাসটি যাত্রীসেবা দেওয়ার উদ্দেশ্যে সড়কে বের…

বিস্তারিত

এনবিসির জনপ্রিয় সিরিজ ‘হিরোস’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়েরে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। রোববার হেইডেন প্যানেটিয়েরের প্রতিনিধি এবিসি নিউজকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এক বিবৃতিতে তাঁর প্রতিনিধি গভীর শোক প্রকাশ করে বলেন, হেইডেন ছিলেন অসাধারণ এক আলোকবর্তিকা এবং প্রকৃতির এক শক্তিশালী সত্তা। তিনি যাঁরা তাঁকে চিনতেন, তাঁদের প্রত্যেকের জীবনে অপরিমেয় ভালোবাসা ও আনন্দ এনে দিয়েছেন। পর্দায় তাঁর অভিনয় কোটি কোটি দর্শকের জীবনেও আনন্দ এনে দিয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে হেইডেন প্যানেটিয়েরের মৃত্যুর কারণ কী, কিংবা কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে…

বিস্তারিত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। এই সময়ে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং এখন সেগুলো সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে। সোমবার ১৭ আগস্ট কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম ১৮০ দিনে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। এখন এসব সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে কাজ করা হচ্ছে। কিউএস র‌্যাংকিং নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কিউএস রেটিং শুধু উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকেও বিবেচনায় নেওয়া উচিত।…

বিস্তারিত

ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই বিএনপির সামনে নতুন এক রাজনৈতিক প্রশ্ন তৈরি হয়েছে—দল কি সরকারকে সহযোগিতা করছে, নাকি ধীরে ধীরে সরকারের কাঠামোর সঙ্গেই মিশে যাচ্ছে? দীর্ঘ প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকার পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। এরপর দলের অনেক নেতা সংসদ সদস্য, মন্ত্রী কিংবা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার দায়িত্বে যুক্ত হয়েছেন। এর প্রভাব পড়েছে মাঠপর্যায়ের রাজনীতিতেও। নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহরুল আলমের রাজনৈতিক তৎপরতা সেই পরিবর্তনের একটি উদাহরণ। স্থানীয় সরকার নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর সে জন্য স্থানীয় সংসদ সদস্যের সমর্থন…

বিস্তারিত