- চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিল চায় জামায়াত
- মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
- ৪৭ বছর বয়সে তাহিরের বিশ্বরেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট
- পূজার আগে বাংলাদেশের ইলিশ চায় ভারত, রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
- ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, কারা পাবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- আকিজ সিমেন্টে ম্যানেজার পদে চাকরির সুযোগ, বেতন আলোচনা সাপেক্ষে
- ৬০ পেরিয়েও এত ফিট নীতা আম্বানি, জানালেন প্রতিদিনের রুটিন
- বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আভাস, পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস
Author: সকাল নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য প্রয়োজনীয় পরিবেশ এখনো তৈরি হয়নি। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একে এম শহীদুল করিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করে আসছেন। সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও সাম্প্রতিক কিছু ঘটনায় এর পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে ঢাকা। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে…
রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাঁর প্রার্থিতা নিশ্চিত হলো। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও…
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ১৬ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন সাফল্য অর্জন করল টাইগাররা। বাংলাদেশ দলের ঐতিহাসিক জয় নিশ্চিত হওয়ার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর তিনি ভিডিওকলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং অসাধারণ এই জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার…
রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার ১৬ আগস্ট নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এর আগে গত ১৩ আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেয় বিএনপির একটি প্রতিনিধিদল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের আরও কয়েকজন নেতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রে প্রস্তাবক…
খালেদা জিয়ার জন্মদিনে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন ছাত্রদল নেতা বোরহান উদ্দিন ইসরাক
আজ শনিবার ১৫ আগস্ট ২০২৬ দুপুরে দারুন নাজাত আল-ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইসরাক মাদ্রাসার ছাত্রদের নিয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত শেষে খাবার বিতরণ করেন। ছাত্রদল নেতা বোরহান উদ্দিন ইশরাক বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে আনেন তিনি কখনো ফ্যাসিবাদের সামনে মাথা নত করেননি। তিনি রাজনৈতিক জীবনে ছিলেন সংগ্রামী এবং একজন মহিয়সী নারী। আল্লাহ যেনো গণতন্ত্রের বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে করেন। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেগম জিয়ার দেখানো পথেই হাটছেন। তিনি জনগণের ভোট নির্বাচিত হয়েছেন এবং জনগণের নিবেদিত…
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো বোলার এক ইনিংসে পাঁচের বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। আর সেই ইতিহাসের নায়ক ২৬ বছর বয়সী পেসার হাসান মাহমুদ। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে বাংলাদেশ। আর এই দুর্দান্ত বোলিংয়ের নেতৃত্ব দিয়েছেন হাসান। একে একে ছয়জন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। শুরুটা করেছিলেন ওপেনার জেক ওয়েদারাল্ডকে দিয়ে, আর অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ উইকেট হিসেবে ফিরিয়েছেন নাথান লায়নকে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো বোলারের এতদিন পাঁচ উইকেটও ছিল না। সেই জায়গায় হাসানের ছয় উইকেট শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের টেস্ট…
রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেয়। মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আবদুল মঈন খান। আর সমর্থক হিসেবে সই করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে জমা পড়ল। এর আগে দলের ভেতরে তাঁর নাম চূড়ান্ত হলেও বিএনপি আগাম ঘোষণা দেয়নি। মনোনয়নপত্র…
পুরান ঢাকার বাদামতলী ফলের আড়তে ট্রাক থেকে সরকারি পার্কিং ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নির্ধারিত ফি যেখানে ট্রাকপ্রতি ১০০ টাকা, সেখানে ফলভর্তি ট্রাক থেকে নেওয়া হচ্ছে ২ হাজার টাকা। খালি ট্রাকের জন্যও দিতে হচ্ছে ১ হাজার টাকা। অভিযোগ রয়েছে, টাকা না দিলে চালকদের মারধরের ভয় দেখানো হয়। বাদামতলী ঘাটসংলগ্ন বাকল্যান্ড বাঁধের পার্কিং ইয়ার্ডে গত ৩ জুলাই এমনই অভিজ্ঞতার মুখোমুখি হন বেনাপোল থেকে ফল নিয়ে আসা ট্রাকচালক মেহেদী হাসান। তাঁর কাছ থেকে পার্কিংয়ের কথা বলে ২ হাজার টাকা নেওয়া হলেও কোনো রসিদ দেওয়া হয়নি। আরেক ট্রাকচালক মাসুম বিল্লাহ জানান, ইজারাদারের লোক পরিচয় দিয়ে টাকা নেওয়া…
দেশে উচ্চশিক্ষিত তরুণদের বড় একটি অংশ দীর্ঘ সময় ধরে চাকরির অপেক্ষায় থাকছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ বলছে, স্নাতক ডিগ্রিধারী চাকরিপ্রত্যাশী তরুণদের প্রতি তিনজনের একজনকে এক বছরের বেশি সময় বেকার থাকতে হচ্ছে। চাকরির বাজারে অভিজ্ঞতার চাহিদা, নতুন কর্মসংস্থানের সীমিত সুযোগ এবং দক্ষতার ঘাটতি—সব মিলিয়ে তরুণদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক শেষ করেছেন ফারহান তৌসিফ। এক বছরের বেশি সময় ধরে চাকরি খুঁজছেন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত আবেদন করলেও এখনো মনমতো চাকরি পাননি। ঢাকায় বন্ধুদের সঙ্গে মেসে থেকে টিউশনি করে নিজের খরচ চালাচ্ছেন। ফারহানের অভিজ্ঞতা অনেক তরুণের বাস্তবতারই প্রতিচ্ছবি। প্রতি মাসে একাধিক চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন…
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের বার্তা পরিষ্কার—ফলাফল নিয়ে আগাম হিসাব নয়, পাঁচ দিন ভালো ক্রিকেট খেলাই দলের মূল লক্ষ্য। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামার আগে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে প্রস্তুত বাংলাদেশ। আগামীকাল সকাল সাড়ে ছয়টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের জন্য এটি বড় পরীক্ষা। কারণ, ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অবশ্য কিছুটা সংশয় রয়েছে। তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর পর প্রশ্ন উঠেছে,…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
