- চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিল চায় জামায়াত
- মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
- ৪৭ বছর বয়সে তাহিরের বিশ্বরেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট
- পূজার আগে বাংলাদেশের ইলিশ চায় ভারত, রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
- ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, কারা পাবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- আকিজ সিমেন্টে ম্যানেজার পদে চাকরির সুযোগ, বেতন আলোচনা সাপেক্ষে
- ৬০ পেরিয়েও এত ফিট নীতা আম্বানি, জানালেন প্রতিদিনের রুটিন
- বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আভাস, পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস
Author: ওয়াসিমা আর্শি
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদের সংসদকক্ষে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। তবে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তিনি নিজে ভোট দেওয়ার সুযোগ পাননি। অন্যদিকে সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল নিজেই ভোট দিয়েছেন। দুপুরে ভোট শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ৩৫ বছর পর সাংবিধানিক…
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিম নামে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিনগর ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে পরিবারের সদস্যরা দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার দুপুরে মজিব উদ্দিন সেলিম মোবাইল ফোন দেখানোর কথা বলে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ…
বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির জন্য এই নিয়োগ দেওয়া হবে। ‘কাজ নেই সম্মানি নেই’ ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে একজন চিকিৎসক নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক। নিয়োগে আগ্রহীদের জন্য আবেদনের শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। পদের নাম চিকিৎসক—খণ্ডকালীন। এ পদে মোট একজনকে নিয়োগ দেওয়া হবে। ১৭ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬২ বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল—বিএমডিসি কর্তৃক মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে নিবন্ধিত হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও…
রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়ে। পরে পরিস্থিতি সামাল দিতে একজন পুরুষ চালক এগিয়ে এসে বাসটি নিরাপদে ফ্লাইওভারে তুলে দেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারীদের পরিচালনায় চালু করা হয়েছে ‘পিংক বাস’ সেবা। ব্যতিক্রমী এই উদ্যোগ চালুর পর থেকেই এটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, বুধবার ফ্লাইওভারে ওঠার সময় বাসটির চালক ফাহিমা সানজান কিছুটা সমস্যায় পড়েন। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে তিনি বাসটি থামিয়ে দেন। এ সময় বড়…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেকের সভায় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প। তবে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রায় ১ হাজার ৪৫৮ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন না দিয়ে আরও পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। বুধবার শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অনুমোদিত ১০ প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে দেওয়া হবে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা। আর প্রকল্প ঋণ হিসেবে…
বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও জনগণের কাছ থেকে দূরে সরে যেতে চান না তিনি। বরং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকলেও মানুষের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তাঁর। মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। নিজেকে রাষ্ট্রপতি হিসেবে দেখার বিষয়টি কখনো ভাবেননি জানিয়ে তিনি বলেন, দলের সিদ্ধান্ত এবং মহান আল্লাহর মেহেরবানিতেই এই দায়িত্বের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে। এ সময় রাষ্ট্রপতি হলেও সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রাখার ইচ্ছার কথাও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, যতই ব্যস্ততা…
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেই যে প্রত্যেক রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে, এমন নয়। রোগীর শারীরিক অবস্থা ও জটিলতার ঝুঁকি বিবেচনা করে চিকিৎসক অনেক সময় বাড়িতে থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দিতে পারেন। তবে বাড়িতে চিকিৎসা নেওয়া মানে ঝুঁকি কমে গেছে—এমনটা ভাবার সুযোগ নেই। নিয়মিত পর্যবেক্ষণ, পর্যাপ্ত তরল গ্রহণ এবং বিপদচিহ্ন সম্পর্কে সতর্ক থাকা খুবই জরুরি। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি থাকা প্রয়োজন কি না, কত দিন পরপর রক্ত পরীক্ষা করতে হবে কিংবা কখন ফলোআপ করতে হবে—এসব সিদ্ধান্ত চিকিৎসকই নেবেন। কোনো জটিলতা না থাকলে এবং দ্রুত জটিলতা তৈরির আশঙ্কা কম থাকলে রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া যেতে পারে। তবে বাড়িতে থাকা…
ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। বুধবার দুপুরে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার মোহাম্মদ খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন কুষ্টিয়ার এবং একজন ঢাকার সাভারের বাসিন্দা। তাঁদের পরিচয় স্থানীয় পুলিশ ও বাংলাদেশের উপহাইকমিশনের কর্মকর্তারা যৌথভাবে নিশ্চিত করেছেন। নিহত পাঁচ বাংলাদেশি হলেন—কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শিম্মিন, শর্ণশিষ দত্ত, মো. আকরাম আলী এবং ঢাকার সাভারের আহমেদ বাবু। কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। বাংলাদেশের…
গলে ৬০০তম টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে রাখল ভারত। শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে শুবমান গিলের দল। ভারতের এই জয়ের মূল নায়ক বাঁহাতি স্পিনার মানভ সুতার। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ পুরো ম্যাচে ১০ উইকেট নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই নিজের সামর্থ্যের বড় প্রমাণ দিলেন তিনি। ভারতের দেওয়া ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল আরও ১৯৭ রান। আগের দিন ৪ উইকেটে ৮৪ রান নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। ফলে ম্যাচে ভারতের নিয়ন্ত্রণ থাকলেও শেষ দিনে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ে তুলতে পারলে ম্যাচের ফল অন্যদিকে যাওয়ার সম্ভাবনাও ছিল। শেষ দিনের…
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ও একটি ভারতীয় মোটরসাইকেল আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সিংগীমারী বিওপির একটি টহলদল। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী এলাকায় মালিকবিহীন অবস্থায় ২৭৮ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। অন্যদিকে, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তেও অভিযান পরিচালনা করে বিজিবি। পঁয়ষট্টিবাড়ী বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেংটি পাকা রাস্তা এলাকায় টহল পরিচালনার সময় মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় ফনিক্স মোটরসাইকেল আটক করে।আটক মোটরসাইকেলটি ফনিক্স ১২৫ সিসির এবং এর কোনো রেজিস্ট্রেশন…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
