- ভারতের আপত্তি উপেক্ষা, মুদ্রায় বহাল থাকছে ‘বৃহত্তর নেপাল’ মানচিত্র
- ব্যাংকার্স সিলেকশন কমিটির ৩২০ পদে নিয়োগ, আবেদন ১ সেপ্টেম্বর পর্যন্ত
- ঘোড়ার গাড়িতে বর, ১১৭ গাড়ির বহর—যে বিয়ে থামিয়ে দিয়েছিল ঢাকার রাস্তা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে শিশু হতাহত ৪ হাজার ছাড়াল: ইউনিসেফ
- শ্রীলঙ্কা সফরে নেই বুমরা, চোটে ছিটকে গেলেন ভারতীয় পেসার
- শাহবাগে সফল আন্দোলন, দাবি পূরণে স্বস্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
- বেনজীর আহমেদ মুক্ত? আনুষ্ঠানিক নিশ্চিত নয় পুলিশ-দুদক
- প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টে ফের অব্যাহতি তানভীরের
Author: নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে দুটি মামলার শুনানি হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকলেও আদালত তাকে জামিন দেননি। কিন্তু এর আগে বিভিন্ন সময় আদালত এই মামলায় এজাহারে নাম না থাকা ১৯ জনকে জামিন দিয়েছেন। একই মামলায় অন্য আসামিরা জামিন পেলেও তাকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি…
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দীর্ঘ মেয়াদে নিয়োগ পেতে যাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত তাকে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল আশরাফুলকে। তার কাজের ধরন মনোভূত হওয়ায় জাতীয় দলের সঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে আশরাফুলের নিয়োগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সে জাতীয় দলের সঙ্গে ‘ক্যারি’ করবে। তবে কয় বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, তা বলতে রাজি হননি তিনি। জাতীয় দলের একটি সূত্রে…
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর বিএসএফ তার লাশ ভারতের ভেতরে নিয়ে যায় এবং স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ফুলকাডাবরী গ্রামের খালপাড়ার বিপরীতে রয়েছে বাংলাদেশের জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার সীমান্ত এলাকা। বুধবার দিবাগত রাতে উভয় দের সীমান্তরক্ষী পিলার ৮৬৪ নম্বরের ৫ নম্বর উপপিলারের কাছে বাংলাদেশ ও ভারতের ৮–১০ জন গরু পাচারকারী সীমান্তে যায়। বাংলাদেশি পারাপারকারিরা ভারতীয় সীমান্তের প্রায় ৩০ গজ ভেতরে চেনাকাটা সীমান্ত এলাকায় পৌঁছালে ১৬৯ কোচবিহার রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের মাটিতে পা রাখার আগেই ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। চুক্তিটি দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে বলে জানা গেছে। অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। প্রায় দশক ধরে ভারতের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। পুতিন ও মোদির সম্পর্কও ব্যক্তিগতভাবে উষ্ণ। দুই দিনের সফরে বর্তমানে ভারতে রয়েছেন রুশ প্রেসিডেন্ট। সফরকালে তিনি দিল্লিতে অবস্থান করবেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মূলত তেল ও অস্ত্র বিক্রির জন্যই পুতিনের এই সফর। সফরকালে রুশ প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, দুই দেশের বার্ষিক…
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিন দফা দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এদিন শিক্ষক আমিনুল ইসলাম আন্দোলনরত শিক্ষকদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির সকল কার্যক্রমে ঐক্যবদ্ধ থাকার জন্য শপথ বাক্য পাঠ করান। আজ বৃহস্পতিবার বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই শাটডাউন কর্মসূচি পালন করে। শিক্ষকদের দাবি, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে নির্ধারণ করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতা অবসান ও সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। জানা গেছে, গত ১০ নভেম্বরের সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী…
বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে জানানো হয়, উল্লেখিত স্থানে কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। শনিবার (৬ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ‘জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার থেকে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে ৩ নভেম্বর প্রথম পর্যায়ে দুই‘শ ৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিএনপি। একদিন পরেই মাদারীপুর-১ আসনের ঘোষিত প্রার্থীর নাম স্থগিত করে দলটি। ৩৬ তালিকা ঘোষণাসহ মোট ২৭২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন এ দল। বাদ বাকি ২৮ আসনের তালিকা যথা সময়ে ঘোষণা করা হবে বলে জানালেন…
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বিডিআর হত্যাযজ্ঞের ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় এ নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে বলা হয়েছে। নোটিশ পাঠানো তিন আইনজীবী হলেন- মো. আব্দুস সামাদ, মো. শাহিন হোসেন, মো. আতিকুর রহমান। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে ব্যর্থ হলে আইনের দ্বারস্থ হব বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সকাল নিউজ/এসএফ
আগের মতো অভিনয়ে ব্যস্ততা নেই ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তাকে নিয়ে থাকে বেশ আলোচনা। কেননা, পর্দার পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের নানা মুহূর্ত শেয়ার করে নেন ভক্ত-অনুরাগীদের মাঝে। এবারও তাই করেছেন, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে একটি স্ট্যাটাস দিলেন গ্ল্যামারাস এ অভিনেত্রী। এতে দেখা যাচ্ছে, ছেলে শেহজাদকে নিয়ে একটি বিলাসবহুল গাড়ির শোরুমে আছেন অভিনেত্রী। ছবিতে- সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বিভিন্ন মডেলের মার্সিডিজ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে শেহজাদ। কখনো সে নীল-সাদা পোশাকে লাল রঙের গাড়ির পাশে পোজ দিচ্ছে, আবার কখনো গাড়ির ভেতরে বসে আছে। সব মিলিয়ে শোরুমজুড়ে ঘুরে ঘুরে গাড়ি দেখার মুহূর্তগুলোই ফুটে উঠেছে ছবিগুলোতে। সেসব…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচন আমাদের নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। কাজেই নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এখানে যারা (এসপি) উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা। আমরা যেন সুন্দর, সুষ্ঠুভাবে সেই জন্মটা দিতে পারি। তিনি বলেন, নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান থেকে আসবে না। আমাদের হাতেই তার জন্ম লাভ করবে। জন্মলাভের প্রথম পদক্ষেপ হলো তোমাদের (এসপি) হাতে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়ন পাওয়া দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
