Author: নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার অভুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত। এদিন, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় ও পলকের…

বিস্তারিত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে বর্তমান সরকার ও আগামী সংসদ নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ বিষয়ে আদেশ দেওয়ার পর নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আপিল বিভাগ অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা ঘোষণা করেছেন। হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে…

বিস্তারিত

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পরে অথবা কালকে সকালের ভেতরে লন্ডনে নিয়ে যাব। আমরা সেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্ধারণ করেছি।’ দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের…

বিস্তারিত

সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিতিতে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। আপিল বিভাগ আদেশে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত…

বিস্তারিত

কয়েকদিনের ব্যবধানে রাজধানী ঢাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তি নরসিংদী জেলার শিবপুরে। এর আগে, গত সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। সকাল নিউজ/এমএম

বিস্তারিত

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তার গাড়ি বহর হাসপালের গেট দিয়ে প্রবেশ করে। প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করে বিএনপি নেত্রীর চিকিৎসার খোঁজ-খবর নেন প্রধান উপদেষ্টা। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা…

বিস্তারিত

লালমনিরহাটে বিআরটিসি’র যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় মর্জিনা খাতুন(৩৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম মাঝাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা খাতুন লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকার সহিদুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে ফকিরের তকেয়া বাজার যাচ্ছিলেন। রিকশাটি মাঝাপাড়া এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান যাত্রী মর্জিনা খাতুন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন যাত্রী।…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে কিউআর কোড ব্যবস্থা থাকবে জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে তাই আমরা কিউআর কোড ব্যবস্থা রাখছি।’ আজ বুধবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। ইটিআই মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ইসি সচিব আখতার আহমেদ। কর্মশালায় আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের…

বিস্তারিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্তৃক নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত ছাত্র-তরুণদের এ রাজনৈতিক দল। দলের পক্ষে সনদ গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদের জন্য বরাদ্দ করা প্রতীক হচ্ছে ‘শাপলা কলি’। বুধবার (০৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নাহিদ। নাহিদ ইসলাম নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানান। একইসঙ্গে, তিনি এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা ‘অক্লান্ত পরিশ্রম’…

বিস্তারিত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৪ জন। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৭ জন, খুলনা বিভাগে ২৮ জন (সিটি কর্পোরেশনের বাইরে),…

বিস্তারিত