Author: বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র বিজয়ীদের পুরস্কৃত করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে পুরস্কার বিতরণীতে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ও ‘খ’ গ্রুপের সেরা দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অন্তবর্তীকালীন সরকার প্রধান। ‘ক’ গ্রুপের বিজয়ী টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী এবং ‘খ’ গ্রুপে সুনামগঞ্জের শুভ মিতা তালুকদার। তাদের প্রত্যেকে হাতে একটি ক্রেস্ট ও তিন লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের এক সুযোগ। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু প্রতিযোগিতা নতুন কুঁড়ি-২০২৫ দেশের শিশু ও কিশোরদের মেধা, প্রতিভা ও…

বিস্তারিত

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণপরিবহন চলাচল তুলনামূলক কম। পাশাপাশি সাধারণ মানুষের পদচারণাও সীমিত সংখ্যক। বেশিরভাগ বাসেই যাত্রী সংখ্যা হাতেগোনা। নেই চিরচেনা যানজট। সকাল থেকেই সড়কে ব্যক্তিগত গাড়িও খুব একটা দেখা যায়নি। বিশেষ করে নগরীর মতিঝিল, নয়াপল্টন, মানিক মিয়া অ্যাভিনিউ, মালিবাগ, বাংলামোটর, কারওয়ানবাজার, ধানমন্ডি মিরপুর এবং উত্তরাসহ বেশ কয়েকটি সড়কে যানবাহনের সংখ্যা অনেকটাই সীমিত দেখা গেছে। তবে নিউমার্কেট খোলা থাকায় মার্কেটের সামনের সড়কে কিছু গাড়ির জটলা দেখা গেছে। পাশাপাশি অধিকাংশ সড়কে মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার অধিপত্য দেখা গেছে। সড়কে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, যানবাহনে আগুন ও বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যক্তিগত গাড়ি কম বের হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের ওপর আবারো নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা মেহের এক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন বিমান (ইউএভি) উৎপাদনকে সহায়তা দেওয়া একাধিক ক্রয় নেটওয়ার্কে জড়িত ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে জানানো হয়, নিষেধাজ্ঞা পাওয়া ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত। এদিকে ওয়াশিংটনের এই অভিযোগের জবাবে ইরান বহুবার স্পষ্টভাবে জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক…

বিস্তারিত

ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ঠিক করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা।

বিস্তারিত

কৃষি আইন অমান্য করে লালমনিরহাটের পাটগ্রামে অনিবন্ধিত ফসলের বীজ বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও থানা- পুলিশ সহযোগিতা করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, কিছু ব্যবসায়ী সরকারি অনুমোদন ছাড়া কৃষি অধিদপ্তরের নিবন্ধনবিহীন বীজ বিক্রি করছিলেন। এতে কৃষক ও কৃষির ক্ষতির আশঙ্কা দেখা দেয়। অভিযানে বাউরা ইউনিয়নের বাউরা বাজারের ব্যবসায়ী সেলিম জাহাঙ্গীর ও কুচলিবাড়ী ইউনিয়নের ললিতারহাট বাজারের ব্যবসায়ী আব্দুল হামিদকে ১০ হাজার টাকা করে এবং একই বাজারের কাশেম আলী…

বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডীয় সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান। সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। দেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা এ সময় প্রতিনিধিদলকে অবহিত করেন। পাশাপাশি রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কানাডার দীর্ঘদিনের সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনারা এমন এক সময় বাংলাদেশে এসেছেন, যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে- একটি তরুণ-নেতৃত্বাধীন আন্দোলনের ফলাফল হিসেবে।…

বিস্তারিত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্ট থেকে দুটি পেট্রলবোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) ভোর আনুমানিক পাঁচটার দিকে নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ ঘটনা ঘটেছে। গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রায় পাঁচ মাস আগেও নিসর্গ রিসোর্টে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোরে নিসর্গ রিসোর্টে পেট্রলবোমাসদৃশ দুটি বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কাচের বোতল দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাইরে থেকে বোতলগুলো ভেতরে নিক্ষেপ করে পালিয়ে যায়। বিষয়টি…

বিস্তারিত

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় আজ বুধবারসহ গত তিনদিনে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভোর পৌনে চারটার দিকে আশুলিয়ায় আলীফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বিত্তরা। মুহূর্তের মধ্যে বাসটি পুড়ে কয়লা হয়ে যায়। শুধু আশুলিয়াতেই নয়, গাজীপুরেও তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় বাস পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে, শ্রীপুরে ভোর চারটা ৫০ মিনিটে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে থাকা আরেকটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে…

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ এদিন ‘লকডাউন’ কর্মসূচি ডাকায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার সকালে রাজধানীর এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, ধানমণ্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, হাইকোর্টসহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। ঢাকার প্রবেশপথসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি ও কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের খোঁজে মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু অ্যাভেনিউ, ফকিরাপুল, কাকরাইল, এলিফ্যান্ট রোডসহ নগরীর বিভিন্ন এলাকার আবাসিক হোটেলগুলোতে…

বিস্তারিত

দীর্ঘ বিরতি ফেরিয়ে নতুন সুরের চমক নিয়ে আসছেন দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ‘ভিতরও বাহিরে’ শিরোনামে ভিন্নধর্মী এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা। আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) কনার কণ্ঠে প্রকাশ পাবে ফুয়াদ ফিচারিংয়ে নির্মিত এ গানটি। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল কনাতে প্রকাশ হতে যাচ্ছে গানটি। সময়ে অন্যতম আলোচিত সঙ্গীতশিল্পী কনা এরই মধ্যে সঙ্গীতপ্রেমীদের হৃদয় জয় করেছেন। বিশেষ করে ‘দুষ্টু কোকিল’ গানটি সুপার হিট হওয়ার পর তার স্টেজ শোও বেড়েছে। তবে নিজের মৌলিক গানের প্রতি খুবই যত্নবান এই শিল্পী। নতুন গান নিয়ে প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, গানের কথা ও সুর সংগীত এক কথায় সবার মন ছুঁয়ে…

বিস্তারিত