Author: নিজস্ব প্রতিবেদক

এনসিপির ভোট নেই বলে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী যেটা বলছে ওটাই না কি করতে হবে; ওটা না করলে না কি ভোট হবে না।’ তিনি বলেন, ‘ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জান যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তোমরা ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও।’ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘এলাকায় একটাও এনসিপি নেই। তাহলে তাদের ভোটটা হবে কীভাবে? সে কারণে…

বিস্তারিত

আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির জবাবে জুলাই ঐক্যের প্রধান সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘আগামী ১২ নভেম্বর খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৩ নভেম্বর আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালিত হবে।’…

বিস্তারিত

যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ তাদের জন্য ২৬-এ কোনো নির্বাচন নাই মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না।’ মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত জামায়াতসহ ৮ দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। আর জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা জাতীয় নির্বাচনে মানুষের মতকে সম্মান জানাবে কীভাবে?’ ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যাবো। জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন…

বিস্তারিত

আরও সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন পাওয়া কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য একই আদেশ জারি করা হয়েছিল। আজ মঙ্গলবার সেই মেয়াদ শেষ হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩…

বিস্তারিত

রাজধানীতে আরো পৃথক তিনস্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি বলে জানা গেছে। এর আগে গতকাল সোমবার সকালে দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, রায়েরবাগ এলাকায় সোমবার রাত পৌনে ১টার দিকে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত ২টার কিছু পরে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন এবং ভোর ৪টায় উত্তরার জনপথ মোড়ে আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন…

বিস্তারিত

আগামী ১৩ নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‌‘এখন পর্যন্ত সারাদেশে ৭টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একজনকে হাতেনাতে ধরা হয়েছে ডেমরা এলাকায়, তার বাড়ি গোপালগঞ্জে। এছাড়াও ময়মনসিংহে একজন বাসচালককে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরেছে। সবগুলো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাজ।’ তিনি বলেন, ‘এই কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ টেরোরিস্ট দল। দলটি নির্বাচন বানচালের চেষ্টা করছে। ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড।’ আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা…

বিস্তারিত

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুর্নবহালে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২০ নভেম্বর রায় ঘোষণা করবে আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এ তারিখ ঠিক করেন। টানা ১০ দিন শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত ঐতিহাসিক এ মামলার রায়ের দিন ঠিক করলেন। আদালতে এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহামদ শিশির মনির। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মহসীন রশিদ, ব্যারিস্টার…

বিস্তারিত

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আগে থেকেই ওই কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কারা বা কোন উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, তা জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। পুলিশের রমনা থানার উপপরিদর্শক (এসআই) অরূপ গণমাধ্যমকে বলেন, এনসিপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অবশ্য এনসিপি এক বার্তায়…

বিস্তারিত

নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকের এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐহিতাসিক পর্যটন স্থাপনা লাল কেল্লার পাশের এই বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশে ছড়িয়ে ছিন্ন-ভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি গাড়ি। দিল্লি পুলিশ বলেছে, লাল কেল্লার পাশে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা…

বিস্তারিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে। যেখানে ব্যয় হবে ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা আর সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে। বাকিগুলো ঠিক থাকবে আজ (সোমবার) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা কমিশন জানায়, অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৮টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে ২টি। অনুমোদিত ১২টি প্রকল্প হচ্ছে— পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, যার মধ্যে রয়েছে— ‘‘মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ…

বিস্তারিত