- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: ক্রীড়া প্রতিবেদক
দেশের ৬৪টি জেলা ও আটটি বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তাদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। কিন্তু আমন্ত্রণ পেয়েও অনেক সাংবাদিক ঢুকতে না পারায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুধবার (১২ নভেম্বর) বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, ‘গত ১০ নভেম্বর (সোমবার) একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি। আমি নিজে আপনাদের সেখানে দাওয়াত…
আবারও যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে ‘শতাব্দী পরিবহন’ নামের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি হঠাৎ বাসটির সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে যাত্রী ও পথচারীরা আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর সনি সিনেমা হল ও আশপাশের এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ বিষয়ে ডিএমপির শাহ আলী থানার…
সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন। আব্দুল হান্নান জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, দুটি মোটরসাইকেলে করে এসে হেলমেট পরিহিত ৪ জন বাসে আগুন দেন। ধারণা করা হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরেই এই অপরাধ করেছে দুষ্কৃতিকারীরা। ওসি বলেন, আগুন দেখে বাস থেকে নামতে গিয়ে সামান্য আহত হয়েছেন বাসটির চালক সাত্তার। সাত্তার বলেন, ভোরে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ…
আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) ১৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হােয়ছে। আজ বুধবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। শরীফুল ইসলাম জানান, ঢাকা মহানগর এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য আগে থেকেই দায়িত্ব পালন করে আসছেন। এদিকে ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরপর রাজধানী ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.…
‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সময়ের সাথে সাথে প্রাণবন্ত অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। তবে বিয়ের পর বেশ কিছুদিন থেকে টিভিপর্দায় খোঁজ মিলছে না নন্দিত এ অভিনেত্রীর। যদিও স্যোশাল মিডিয়ায় বেশ সরব থাকেন অর্চিতা স্পর্শিয়া। নিজের ভালো লাগার বিষয়গুলো সবসময়ই ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন। সম্প্রতি এক ফেসবুক পোস্ট দিয়ে আবারও আলোচনায় এলেন ছোটপর্দার গ্ল্যামারাস এই অভিনেত্রী। কোনও মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানুষিক অসুস্থতা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমান হয় না। না তোহ যাকে ছোট করার চেষ্টা করেন সে ছোট হয়,…
ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘ঢাকা মহানগরীতে বর্তমানে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে রয়েছে।’ তিনি বলেন, ‘১৩ নভেম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রস্তুত আছি। ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। এপ্রিল-মে মাসে যে হারে ছিনতাই ও দিনের বেলায় চাপাতি হামলার ঘটনা ঘটত, এখন তা অনেক কমেছে। বিশেষ করে মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিক্ষোভ বা আন্দোলনেও পুলিশ সংযম দেখিয়েছে।’ মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব…
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, গণভোট নিয়ে টালবাহানা করছেন- আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালানোর কোনো জায়গা নেই।’ এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে দুই শ্রেণির মানুষ দুই মেরুতে অবস্থান করছে। এক শ্রেণির আমরা যারা দেশপ্রেমিক, আরেক শ্রেণি হলো ক্ষমতাপ্রেমী। আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতাপ্রেমী। তারা কিন্তু একপর্যায়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে।’ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে পাঁছ দাবিতে ৮টি রাজনৈতিক দলের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল…
আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (১১ নভেম্বর) খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসস্থ আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএসসিসিঅ্যান্ডএস)-এ অনুষ্ঠিত কোরের ৪৪ তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান এএসসিসিঅ্যান্ডএসে পৌঁছালে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার এবং এএসসিসিঅ্যান্ডএসের কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান। বার্ষিক অধিনায়ক…
যেকোনো পেশাদার ফুটবলারদের কাছে অর্থ উপার্জনই মুখ্য বিষয়। তবে হামজা চৌধুরীর কাছে অর্থের চেয়ে দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নই বড় বিষয়। সেটি তিনি বারবার প্রমানও করেছেন। এ বিষয়ে হামজা বলেন, ‘আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না। দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি, সেটাই মূল বিষয়।’ সেই উন্নতিতে নিজের সামর্থ্যমতো অবদান রাখাই বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ বলে জানান তিনি। তার ভাষায়, ‘বাংলাদেশের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আসাটা উপভোগ করি। বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করতে।’ ভারত ও নেপাল ম্যাচকে সামনে রেখে দেশ এসেছেন হামজা চৌধুরী। সোমবার (১০ নভেম্বর) বিকাল ৫টার…
প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে ‘শান্তিচুক্তি’ স্থগিত করলো থাইল্যান্ড। সীমান্তের কাছে স্থলমাইন বিস্ফোরণে নিজেদের দুই সেনা আহত হওয়ার ঘটনার জেরে সোমবার (১০ নভেম্বর) রয়্যাল থাই আর্মি এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের সিসাকেত প্রদেশে মাইন বিস্ফোরণে এক সেনা পায়ে গুরুতর আঘাত এবং বিস্ফোরণের ধাক্কায় আরেক সেনা বুকে ব্যথা অনুভব করেছেন। থাই সরকারের মুখপাত্র সিরিপং অংকাশাকুলকিয়াত বলেন, ব্যাংকক ‘যৌথ ঘোষণার পরবর্তী কার্যক্রম’ বন্ধ রাখবে। এর অর্থ হলো কম্বোডিয়ার সঙ্গে সম্প্রতি করা শান্তিচুক্তির বাস্তবায়ন স্থগিত করা হচ্ছে। কম্বোডিয়ার কর্তৃপক্ষ থাইল্যান্ডের চুক্তি স্থগিতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে সীমান্তে নতুন মাইন পুঁতে রাখার অভিযোগ অস্বীকার করেছিল কম্বোডিয়া। পাশাপাশি…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
