Author: নিজস্ব প্রতিবেদক

সংসদে ‘ওয়াক আউট’ একটি প্রচলিত রীতি উল্লেখ করে নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘ওয়াক আউট সব সময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরাও করেছি। আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল, তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না। এটি সংসদের রেওয়াজের বাইরে।’ আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের ওয়াক আউট প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল উপস্থিত ছিলেন। সংসদ সদস্যরা এর চেয়ে বেশি কিছু করবেন না বলেও এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। আরেক প্রশ্নের…

বিস্তারিত

পাকিস্তানকে হারাতে পারলেই সিরিজ জয় নিশ্চিত করবেন স্বাগতিকরা। সিরিজটা জিতলেই বাংলাদেশের আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষ ৯-এ উঠে আসার পথটা খোলা হয়ে যাবে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এই শর্ত পূরণ করতেই হবে। এমন সমীকরণ নিয়ে আজ (১৩ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচেও টস ভাগ্যটা গেছে বাংলাদেশের পক্ষে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আজও টসে জিতেছেন। আজও টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে গত পরশু মিরপুরে প্রথম ওয়ানডেতে বিস্ফোরক এক জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকেরা। প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং নিয়ে পাকিস্তানকে দ্রুত গুটিয়ে…

বিস্তারিত

শক্তিশালী একটি ভূমিকম্প তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়। সংস্থাটির তথ্যানুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তোকাত প্রদেশের নিকসার শহরে। আর কেন্দ্রে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে অনেক মানুষ রাস্তায় নেমে এলেও এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে আগামী ১৭ মার্চ থেকে রাজধানী সংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ নৌরুটে চালু করা হচ্ছে লঞ্চ ও স্টিমার সার্ভিস। নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–চাঁদপুর–বরিশাল নৌরুটে লঞ্চ ও স্টিমার চলাচল শুরু হবে। একই সঙ্গে ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বসিলা–সদরঘাট–ইলিশা–গলাচিপা নৌরুটেও নিয়মিত লঞ্চ সার্ভিস চালু করা হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলগামী বিপুল সংখ্যক যাত্রীর চাপ বিবেচনায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই নৌরুট চালু হলে রাজধানী ও আশপাশের এলাকার যাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ হবে এবং সদরঘাটের ওপর চাপও কিছুটা কমবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র…

বিস্তারিত

তারেক রহমানের নেতৃত্বে সকল কাজ সকল ডিপার্টমেন্টের সহিত সমন্বয় করে করা হবে জানিয়ে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিলো না। এই ১৭ বছরের জঞ্জাল আমাদেরকে পরিস্কার করতে হবে। ১৭ বছরের আবর্জনা আমাদেরকে পরিস্কার করতে হবে।’ আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, আমিনবাজার, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘যেহেতু আমরা নির্বাচিত সরকার, যারা বিভিন্নভাবে দখল করে আছেন, যাদের বিশেষ প্রয়োজন সহযোগিতা করার, সকলের আন্তরিকতা-সহযোগীতার মধ্য দিয়ে দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে, জনগণের পাশে…

বিস্তারিত

লালমনিরহাটে মাত্র ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে তিস্তা চরাঞ্চলের অর্ধশতাধিক ঘর বাড়ি দোকানপাট। কৃষিতেও হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। আজ বৃহস্পতিবার(১২ মার্চ) ভোর রাতে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা চরাঞ্চল গোবর্দ্ধন স্প্যার বাঁধ এলাকায় আঘাত হানে আগাম কালবৈশাখী ঝড়। স্থানীয় ও ক্ষতিগ্রস্থরা জানান, ভোরে সেহরির খাওয়ার সময় হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। ধেঁয়ে আসে ঝড় ও বৃষ্টি। মাত্র ১০ মিনিট তান্ডব চালায় ঝড়। এতে প্রায় অর্ধশতাধিক কাচা ঘরবাড়ি ও দোকান পাট লন্ডভন্ড হয়েছে। বড় বড় গাছ উপড়ে পড়ে ভেঙে গেছে ঘর বাড়ি। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে ঘরের আসবাবপত্র ও দোকানের মালামাল। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। দিনভর সরবরাহ সচল করতে কাজ…

বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। স¤প্রতি এক পডকাস্টে আবারও বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানালেন সাবেক এই অধিনায়ক। সামিরস্কেন পডকাস্টে তামিমকে প্রশ্ন করা হয়, বিসিবি সভাপতি হতে চান কি না। জবাবে তামিম বলেন, যদি সুযোগ আসে অবশ্যই। পরে বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, আমি মনে করি (আছে)। অবশ্যই মনে করি। খেলা ছেড়েই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা কেন তামিমের, আমার সামর্থ্য (এর কারণে) একজন সংগঠক হিসেবে, আমার মনে হয় ক্রিকেটিং সার্কেলে তাদের সবার আইডিয়া আছে।…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে আজ থেকে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে নিহত, আহত ও নির্যাতিত সব মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ। তারেক রহমান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এ পর্যন্ত…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধম অধিবেশনে রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়ার সময় ¯েøাগান দিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকাআউট করেছে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে জাতীয় সংসদের কার্যপ্রণালী অনুযায়ী ভাষণ দিতে এলে ওয়াকআউট করে তারা। রাষ্ট্রপতি ভাষণ দিতে সংসদে হাউজে প্রবেশ করলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিভিন্ন ¯েøাগান দেন। এর মধ্যে রয়েছে, ‘কিলার চুপ্পু, বয়কট, বয়কট’, ‘গ্রেট গ্রেট, গ্রেট আউট’, ‘কিলার চুপ্পু গ্রেটআউট’ স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান’। জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা সম্মান জানিয়ে দাঁড়ালেও, তারা রাষ্ট্রপতিকে সম্মান জানাননি। এসময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, আমরা জাতীয় সংগীতকে সম্মান জানাচ্ছি, রাষ্ট্রপতিকে না। এসময় জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয়…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী । তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের…

বিস্তারিত