Author: নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে জারি করা এক আদেশে এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। আদেশে বলা হয়, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ জারি করা…

বিস্তারিত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনের পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১১ মার্চ) আসামি পক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এ নিয়ে তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় জামিন পেলেন আনিস আলমগীর। সে ক্ষেত্রে কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি। গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন…

বিস্তারিত

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেবেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বেলা ১১টায় শুরু হবে। সেদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি তাদেরকে শপথ পড়াবেন। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম অধিবেশনে সুপ্রস্তাব আসবে, সেগুলোর ওপর আলোচনা হবে। পরবর্তীতে জাতীয় সংসদে অর্ডিন্যান্স (১৩৩টি) উত্থাপন করবেন আইনমন্ত্রী। এরপর হবে রাষ্ট্রপতির ভাষণ। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কাল বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে।’ এরপর ১৫ তারিখ অধিবেশন হয়ে বিরতি হতে পারে বলে জানিয়েছেন তিনি। এর আগে ত্রয়োদশ…

বিস্তারিত

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ সামরিক অভিযান শুরু করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএন ও আল জাজিরা। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা ইসরাইলের তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এ ছাড়া লক্ষ্যবস্তু করা হয়েছে বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও। বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র…

বিস্তারিত

জবরদস্তিমূলক কোনো কিছুই মানা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ, আমরা তা বাস্তবায়ন করবো। তবে জুলাই সনদ ততটুকুই বাস্তবায়ন করা হবে, যতটুকুর রাজনৈতিক সমঝোতা আছে।’ মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত বলছে, আলাদা শপথ নিতে হবে। এসব কথা গায়ের জোরে বলছে। আমরা এখানে সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি। সংবিধান মেনেই সামনে এগিয়ে যাবো। জবরদস্তিমূলক কোনো কিছুই মানা হবে না।’ সম্প্রতি সুপ্রিম কোর্টে সংবিধান সংস্কার ও গণভোট অধ্যাদেশ সংক্রান্ত রিট এবং রুল জারির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিচারাধীন বিষয়…

বিস্তারিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক স্কুলছাত্রীকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। মঙ্গলবার(১০ মার্চ) এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এর আগে সোমবার (৯ মার্চ) রাতে রংপুর মহানগরের লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক মামুন হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি এলাকার মৃত সামছুল হকের ছেলে। মামলার বরাত দিয়ে র‍্যাব জানান, প্রতিবেশী এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন যুবক মামুন। গত ২৫ জানুয়ারি ওই স্কুলছাত্রীর পরিবার বাহিরে বেড়াতে গেলে সুযোগ বুঝে রাতে স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নেন যুবক…

বিস্তারিত

​‘ফ্যামিলি কার্ড উন্নয়নের সিঁড়ি, স্বাবলম্বী হবে এবার প্রতিটি বাড়ি’, ‘পরিবারের সুরক্ষা ও আত্মমর্যাদা ফ্যামিলি কার্ডেই মূল ভরসা’-এই স্লোগানকে প্রতিপাদ্য করে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, এমপি। ​মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রথম ধাপে বান্দরবানের লামায় ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে এ বিতরণ করা হয়। ​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে অঙ্গীকার ছিল, তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মতো একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রেক্ষিতে হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা…

বিস্তারিত

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কুরিয়ারের মাধ্যমে পাচারকালে ফারুক নামের এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন মাপার যন্ত্র (ওয়েট মেশিন) উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাত ৮টার দিকে রৌমারী শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও সরঞ্জামসহ ফারুককে আটক করা হয় তিনি আরও জানান, জব্দ করা মালামাল থানায় নিয়ে আসা হয়েছে। আটক…

বিস্তারিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান রোধে অভিযান পরিচালনার সময় সংঘবদ্ধ চোরাকারবারীদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার ফুলতলী বিওপির আওতাধীন রেইক্কাশিয়া পোস্ট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্যরা হলেন, ​ল্যান্স নায়েক মো. রাজু ও ​সিপাহি মো. শরিফ। ​আহত বিজিবি সদস্যদের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ব্যাটালিয়ন সদর দপ্তরের এমআই রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ​বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানতে পারে যে একটি চক্র মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এরই প্রেক্ষিতে ফুলতলী বিওপির একটি টহল দল অভিযান শুরু করে। প্রায়…

বিস্তারিত

ঘরের মাঠে বাংলাদেশ খুব ভালো দল উল্লেখ করে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেছেন, ‘তারা নিজেদের মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলে। তবে আমরাও প্রস্তুত আছি তাদের বিপক্ষে লড়াইয়ের জন্য।’ বুধবার (১১ মার্চ) থেকে মিরপুরে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ মঙ্গলবার মিরপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছে। সম্প্রতি তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে।’ আফ্রিদি বলেন, ‘আমরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই খেলেছি এবং ভালো ক্রিকেট খেলেছি। আমরা শুধু সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’ তিনি আরও বলেন, ‘সাহিবজাদা এখানে…

বিস্তারিত