Author: নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চাইলে তার আলোচিত চিঠিটি প্রকাশ করতে চায় সরকার। ওই চিঠি নিয়ে সংবাদ প্রতিবেদন দেখার পর কিছু বিষয় স্পষ্ট করতে আজ (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। গত ২২ ফেব্রুয়ারি ড. মোহাম্মদ মাহমুদুল হাসান সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে লেখা একটি চিঠি ইলেকট্রনিক মাধ্যমে প্রেরণ করেন। তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও হস্তান্তর করেন। চিঠিটি বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা ছিল। চিঠির বিষয়বস্তু হচ্ছে- ড. মোহাম্মদ মাহমুদুল হাসানকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা’ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায়…

বিস্তারিত

রাশিয়া থেকে বাংলাদেশ তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় (ওয়েভার) চেয়েছে জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভারতের মতো বাংলাদেশকেও একই ধরনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’ বুধবার (১১ মার্চ) রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসটেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারতকে একটি অস্থায়ী ওয়েভার দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশও একই ধরনের সুযোগ পাওয়ার আশা করছে। আমরা বলেছি- বাংলাদেশকেও যদি এমন সুযোগ দেওয়া হয়, তাহলে তা আমাদের অর্থনীতির জন্য বড় সহায়তা হবে। বিষয়টি তারা ওয়াশিংটনে পাঠাবে বলে…

বিস্তারিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস সময় লাগবে বলে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পর্যটন খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছিল, তবে সেটির কোনো অগ্রগতি হয়নি।’ বুধবার (১১ মার্চ) দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। দ্রুত সময়ের মধ্যে থার্ড টার্মিনাল চালুর বিষয়ে প্রধানমন্ত্রী প্রথম বৈঠকেই নির্দেশনা দিয়েছিলেন- এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে করতে গেলেও আমরা যেটা দেখেছি, ৬ থেকে ৯ মাস লাগবে। ৯ মাসের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা আছে।’ বৈঠকে পর্যটন…

বিস্তারিত

নিজেদের ওয়ানডে ইতিহাসে পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করার পর ব্যাটিংয়েও রীতিমতো তাণ্ডব চালালেন বাংলাদেশের ব্যাটাররা। তরুণ পেসার নাহিদ রানার গতি আর ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে ২০৯ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পেল বাংলাদেশ। বিশেষ করে তানজিদ তামিমের সামনে বল ফেলার জায়গা খুঁজে পাননি শাহিন আফ্রিদিরা! তার অপরাজিত ফিফটিতে বড় জয় পেয়েছে টাইগাররা। কয়েক মাসের বিরতি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ১১৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ৮ উইকেটের জয়ে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো ব্যাটিং ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করে ৩২…

বিস্তারিত

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে, তেহরানের ওপর এ হামলা অবৈধ। এ ছাড়া নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করাকে ‘ইরানিদের পছন্দ’ হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বুধবার (১১ মার্চ) এসব কথা বলেন। তিনি বলেন, তারা ইরানে হামলার কঠোর নিন্দা জানান। ইসরাইল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি-স্থিতিশীলতা নষ্ট করছে। ইরানে অবৈধ হামলা চালিয়ে বিশ্বব্যাপী তারা স্থিতিশীলতা নষ্ট করছে। অন্য দেশের সরকারকে হেনস্তা করতে হুমকি ও হামলা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছে দেশটি। উত্তর কোরিয়া আরও বলেছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছে তাকে তারা শ্রদ্ধা…

বিস্তারিত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সরকারি ত্রাণের চাল বিতরণে নজিরবিহীন এক নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন হক। উপজেলার ১২টি ইউনিয়নে তালিকা প্রণয়ন ও ত্রাণ বিতরণে ১২ জন বিএনপি নেতা এবং ১২ জন বিএনপি নেতার স্ত্রীর সাথে সমন্বয় করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের লিখিত নির্দেশ দিয়েছেন তিনি। ​গত ৫ মার্চ ইউএনও স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেয়া হয়। চিঠিতে বিএনপি নেতাদের ‘গণ্যমান্য ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে তাদের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণের তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে। সরকারি ত্রাণ কার্যক্রমে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নেতা ও তাদের পরিবারের সদস্যদের এভাবে সম্পৃক্ত করার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক…

বিস্তারিত

কুড়িগ্রাম পৌর শহরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আমিনুল ইসলাম (৪৫) নামের এক উকিলের সহকারী নিহত হয়েছেন। আজ বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাইসাইকেল যোগে কুড়িগ্রাম জজ কোর্ট যাচ্ছিলেন। জজ কোর্ট মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া…

বিস্তারিত

পবিত্র রমজান শুরুর পর থেকে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাস কাউন্টারগুলোতে চরম মন্দাভাব দেখা দিয়েছে। টিকিট বিক্রি কমে যাওয়ায় বাস কাউন্টার ম্যানেজারসহ সংশ্লিষ্ট অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। ফলে সংসার চালানো নিয়ে তাদের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) সকালে হাতীবান্ধা উপজেলার বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, একসময় যাত্রীদের ভিড়ে সরগরম থাকা বাস কাউন্টারগুলো এখন অনেকটাই ফাঁকা। আগে যেখানে সকাল থেকে রাত পর্যন্ত যাত্রীদের আনাগোনায় ব্যস্ততা থাকত, সেখানে এখন দীর্ঘ সময় বসে থাকলেও টিকিট বিক্রি হচ্ছে খুবই কম। যাত্রী না থাকায় অনেক বাস নির্ধারিত সময়েও প্রায় খালি অবস্থায় ছেড়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়,…

বিস্তারিত

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। সব জটিলতা কাটিয়ে অবশেষে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড জমা পড়তে যাচ্ছে এই ছবিটি। ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে ভক্ত-দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ইতোমধ্যে অনেকেই এর প্রচারে সরব হয়েছেন। তাদেরই একজন আলোচিত চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। যদিও এই ছবির নির্মাতা তিনি নন। ঈদে তার কোনো চলচ্চিত্র মুক্তিও পাবে না। এরই মধ্যে মঙ্গলবার (১০ মার্চ) মামুন নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ‘প্রিন্স’ সেন্সরে যাচ্ছে জানিয়ে লেখেন, ‘সব জটিলতা শেষ.. সেন্সরে যাচ্ছে প্রিন্স। যে ট্রেলার দেখছি সবার ঘুম হারাম হয়ে যাবে..।’ পোস্টটি প্রকাশের…

বিস্তারিত

পটুয়াখালীতে গ্রেপ্তার হয়েছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার। পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায় র‍্যাব-৮ ও র‍্যাব-২ এর একটি যৌথ দল মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কাউসার মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি। র‍্যাব জানায়, পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের কেউয়াবুনিয়া এলাকার বাসিন্দা শানু ওরফে মামুন মৃধার ছেলে কাউসার দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় বসবাস করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ওই এলাকায় একটি মাদক স্পট নিয়ন্ত্রণ করতেন। জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) ভুক্তভোগী ও তার বন্ধুরা মিলে ওই মাদক স্পটটি বন্ধ করে দিলে ক্ষিপ্ত হন কাউসার…

বিস্তারিত