- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: নিজস্ব প্রতিবেদক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য থাকবে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এজন্য নির্বাচনে নামার আগে তাঁর মতো অন্যদেরও ভাবতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘নভেম্বর থেকে জুলাই : বিপ্লব থেকে বিপ্লবে’ এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন আসিফ মাহমুদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ বৈঠকের আয়োজন করে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, ‘এই বাস্তবতায় আসলে যাদের কালো টাকা আছে, তাদেরই সুযোগ আছে নির্বাচনে অংশগ্রহণ করার। সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে এবং সেই নির্বাচন ২০২৬ সালের ফেব্রæয়ারি মাসেই অনুষ্ঠিত হতে হবে। এর অন্যথা হলে বাংলাদেশের মানুষ কিছুতেই তা মেনে নেবে না। শুক্রবার (৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র্যালিপূর্ব সমাবেশে অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সংস্কারের কাজ এই অন্তর্বর্তী সরকার শুরু করলে আমরা তাদের পূর্ণ সমর্থন জানিয়েছি। প্রায় এক বছর এই সনদ তৈরির কাজ…
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখায় ভারতীয় একটি খালি ট্রাক থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি ক্যান্সারের ওষুধ ও ধাতব বস্তু সিসা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে ট্রাকের চালককেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ থেকে ভারতে ওষুধগুলো অবৈধভাবে পাচারের সময় এ ঘটনা ঘটে। বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল প্রায় ১০টার দিকে পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরগামী ভারতীয় ট্রাক (নম্বর ডাব্লিউ বি ৭৮-৫৫৭৬) নিয়ে চালক সমীর পাল (৩৬) শূন্যরেখা অতিক্রম করছিলেন। এ সময় বুড়িমারী আইসিপি বিজিবি সদস্যদের সন্দেহ হলে ট্রাকটি তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত…
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিপক্ষে যারা অবস্থান নেবে তারা জাতির শত্রু, রংপুরের শত্রু ও তিস্তা পাড়ের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে জেন-জি আয়োজিত “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ফ্ল্যাশমব প্রদর্শনী” শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। দুলু বলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি আমাদের সামাজিক আন্দোলন। এই আন্দোলনে রংপুর অঞ্চলের দুই কোটি মানুষ যুক্ত সহয়েছে। এছাড়া জেন-জি আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে, এতে আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আরও বলেন, সরকার তিস্তা…
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাÐে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাকিনা খাদ্যগুদাম এলাকার সালেমা অটো রাইস মিলের ভেতরে থাকা তুলার গোডাউনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাকিনা খাদ্যগুদাম এলাকার সালেমা অটো রাইস মিলের ভেতরে থাকা তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। তুলার গুদাম হওয়ায় আগুন দ্রæত চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শেখ আলী আকবর ও আলমগীর হোসেন…
‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আইনে গুম করার অপরাধে মৃত্যুদণ্ডসহ কঠোর সাজার বিধান রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম । শফিকুল আলম বলেন, গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটি আইন নিয়ে অনেকদিন বিতর্ক হয়েছে। আজ এটির চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ, কন্টিনিউ অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। শফিকুল আলম বলেন,…
চলতি নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহŸান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দাবি মেনে না নিলে আগামী ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গোলাম পরওয়ার বলেন, আমাদের পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। খুব দ্রæতই উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশা করি। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মৎস্য ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে পাঁচ দফা…
হঠাৎ করেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। হিমালয়ের পাদদেশ ঘেঁষা এ জেলায় ভোর রাত থেকেই বইছে ঠান্ডা হাওয়া,চারপাশে জুড়ে ছড়িয়ে পড়েছে শীতের আগমনী আমেজ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে লালমনিরহাট উপজেলা মেডিকেল মোড়’সহ আশপাশের এলাকায় ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো অঞ্চল। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সঙ্গে বইতে থাকে ঠান্ডা হাওয়া। এতে চারপাশে তৈরি হয় একদম শীতের আগমনী পরিবেশ, পুরো জেলাজুড়ে বিরাজ করে শীতের আমেজ। ভোরে কাজে বের হতে বিড়ম্বনায় পড়ছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষরা। কুয়াশার ঘনত্ব এতটাই যে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয় মাজহারুল ইসলাম রিফাত বলেন, উত্তরের জেলা লালমনিরহাটে প্রতি বছরই…
লালমনিরহাটের পাটগ্রামে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখায় হেলাল উদ্দিন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে আলী হোসেন নামে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার একাধিক এলাকায় অভিযান চালায় আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। এ সময় আইন অমান্য করে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে রাখায় উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারেরহাট এলাকার হেলাল উদ্দিনকে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যদ্রব্য তৈরি ও লাইসেন্সবিহীন ব্যবসা চালানোর অপরাধে একই উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারামারা এলাকার নূরানী ট্রেডার্সের স্বত্বাধিকারী আলী হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।…
পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে আজ বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, তিনি নমিনেশন চেয়েছেন এবং আশাবাদী যে নমিনেশন পাবেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে এখনো আছেন। তবে এই পদ ছেড়ে দিয়ে ভোট করার কথা জানান তিনি। উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলক‚পা) বিএনপির হয়ে নির্বাচন করবেন বলে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। এই আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি।
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
