- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের রাজধানী ইস্তাম্বুল কেঁপে উঠেলো ৫ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্পে। ওই সময় ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটিতে নতুন করে আরও ভূমিকম্প সংঘটিত হয়। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইস্তাম্বুলের দক্ষিণপূর্বাঞ্চলের মারমারা সাগর। যা বড় একটি ফল্টলাইনের পাশে অবস্থিত। এই ফল্টলাইনটিকে শহরটির ১ কোটি ৬০ লাখ মানুষের জন্য ঝুঁকি হিসেবে দেখা হয়। গত রোববার তুরস্কের কুথায়া প্রদেশের সিমাভে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। মাটির ৮ কিলোমিটার গভীরে হওয়া ভূমিকম্পটির কারণে আশপাশের অঞ্চল কেঁপে উঠেছিল। এরপর ৪ দশমিক ০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।…
গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা একটি বাদে সব জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। বহরে মোট ৪৪টি নৌযান ছিল, যেখানে বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন অংশগ্রহ ছিলেন। তবে একটি জাহাজ এখনও আটক হয়নি। ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, সেটি যদি অবরোধ ভাঙার চেষ্টা করে তবে সেটিকেও আটক করা হবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’ তারা আরও জানিয়েছে, আটক যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে ইউরোপে ফেরত পাঠানো হবে। ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য…
ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক (৯৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহিরাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহমদ রফিকের স্বাস্থ্যের নিয়মিত খোঁজখবর রাখছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী। তিনি চিকিৎসকের বরাত দিয়ে আহমদ রফিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বারডেম হাসপাতালের চিকিৎসকরা জানান, মৃত ঘোষণা করার সাত মিনিট আগে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর আগে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় বুধবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বারডেম হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। কিডনির সমস্যার…
নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত এক জয় দিয়ে দারুণ সূচনা করল বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১১৩ বল হাতে রেখে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রতিপক্ষ পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাঘিনীরা। এটি বিশ্বকাপের ইতিহাসে এটি বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় জয় হলেও এবারের জয়টি এসেছে একেবারে দাপটের সঙ্গে। প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর সহজেই রান তাড়া করে তারা। অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং উপহার দেন রুবাইয়া হায়দার। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। ৪৪ বলে ২৩ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা। এই জুটি তৃতীয় উইকেটে গড়ে তোলে ম্যাচের মোড়…
টানা পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমা বির্সজন দেওয়া হয়। এসময় সেখানে ছিল বিষাদের সুর। ভক্তদের কারও চোখে দেখা যায় অশ্রু, কারও ঠোঁটে শোনা যায় দেবীর বন্দনা। কেউবা নদীর পানি ছিটিয়ে নিচ্ছিলেন নিজের ও পরিবারের সদস্যের শরীরে। সদরঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, গুড়ি গুড়ি বৃষ্টি অপেক্ষা করে বিকেল থেকেই ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাজনার তালে তালে রাজধানীর বিভিন্ন মন্দির ও মহল্লা থেকে শোভাযাত্রা করে প্রতিমাগুলো বুড়িগঙ্গা নদীর তীরে আনা হয়। পরে নৌকাযোগে সেগুলো নিয়ে…
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবিলম্বে ‘জাতীয় নার্স কমিশন’ গঠনের দাবি জানানোর পাশাপাশি নার্সদের পেশাকে চিকিৎসকদের সমমর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, ‘‘যদি আমরা সত্যিকার অর্থে স্বাস্থ্য নিশ্চিত করতে চাই, অবিলম্বে সরকারকে একটা ‘জাতীয় নার্স কমিশন’ গঠন করতে হবে, এটা আমাদের দাবি। এ কমিশনকে সমমর্যাদা সম্পন্ন ও স্বাস্থ্য ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক শক্তি হিসেবে গঠন করতে হবে। ‘তালি-বালি’ করা যাবে না।’’ তিনি বলেন, ‘কমিশন করবেন এবং নার্সিং পেশাকে মর্যাদা দেবেন ডাক্তারদের মত। যদি নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা সম্পন্ন না করেন, আমরা জীবনেও জনগণের স্বাস্থ্য কায়েম করতে পারব না।’ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী…
বাঘিনীদের দারুণ বোলিংয়ে দেড়শর আগেই অলআউট হয়েছে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট শিকার করে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মারুফা আক্তার। মাঝের ওভারগুলোতে সেই ধারবাহিকতা ধরে রাখেন স্পিনাররা। নাহিদা-রাবেয়াদের ঘূর্ণিতে বেশি দূর এগোতে পারেনি পাকিস্তান। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন রামিন শামিম। বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন মারুফা। ডানহাতি এই পেসারের সুইং আর গতিতে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারেই ডাবল স্ট্রাইক করেন মারুফা। পঞ্চম বলে ওমাইমা সোহেলকে…
প্রথমবারের মতো বিলিয়নেয়ার ক্লাবের সদস্য হলেন বলিউড বাদশাখ্যাত অভিনেতা শাহরুখ খান। পেছনে ফেলেছেন টেলর সুইফট- টম ক্রুজকেও। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, সুপারস্টারের সম্পদের পরিমাণ পৌঁছেছে ১২,৪৯০ কোটি রুপিতে। এর মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে ধনী তারকা হওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ ধনী তারকাদের তালিকায় জায়গা করে নিলেন। ২০২৪ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে প্রথমবার প্রবেশ করেছিলেন শাহরুখ খান। তখন তার সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ৩০০ কোটি রুপি। বুধবার তালিকাটি প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। প্রতিবছর এ তালিকা প্রকাশ করে গবেষণাপ্রতিষ্ঠানটি, যেখানে ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকাদের সম্পদের হিসাব তুলে ধরা হয়। তালিকায় উল্লেখ করা হয়েছে, ‘বলিউডের বাদশাহ শাহরুখ খান (৫৯)…
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যা আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল রয়েছে। যার ফলে, দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের তিন বিভাগ এবং উজানে ভারতের আসাম ও ত্রিপুরায় ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সাত জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর…
সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে যা কিছু বলেছেন তাকে থিউরিটিক্যাল মন্তব্য করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই।’ বুধবার দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন করেন আইন উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। পাহাড়কে যারা অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সকলকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। এখানে পাহাড়ি, বাঙালি…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
