Author: নিজস্ব প্রতিবেদক

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চার জনের হাতে রোকেয়া পদক তুলে দেন তিনি। পদক পাওয়া নারীরা হলেন- নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। উল্লেখ্য, ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান ও…

বিস্তারিত

ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউজে এক বৈঠক হয়। সেখানে তিনি জানান, ভারত থেকে চাল ও কানাডা থেকে সার আমদানির ওপর তার প্রশাসন নতুন শুল্ক আরোপ করতে পারে। কারণ, দুই দেশের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবারের বৈঠকে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য কয়েকশো কোটি ডলারের কৃষি ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন ও একই সঙ্গে ভারতসহ এশিয়ার দেশগুলো থেকে কৃষিপণ্য আমদানির তীব্র সমালোচনা করেন। কৃষিপণ্য আমদানি যুক্তরাষ্ট্রের দেশীয় উৎপাদকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে…

বিস্তারিত

জাপানে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সোমবার (৮ ডিসেম্বর) রাতে সমুদ্র উপকূলে এই ভূমিকম্প আঘাত হানার পর দেশটির উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। সংবাদ সংস্থা রয়টার্স জাপানে শক্তিশালী এ ভূমিকম্পের খবরে জানিয়েছে, জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের একটি বিরাট অংশে স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর হোক্কাইদো, আওমোরি এবং ইওয়াতে প্রিফেকচারসহ বিভিন্ন স্থানের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) এক বিবৃতিতে সতর্ক করে দিয়েছে যে, এ ভূমিকম্পের…

বিস্তারিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাইম ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত কৃষি ঋণের চেক বিতরণ। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাকবাংলো মাঠে আনুষ্ঠানিকভাবে ৩৪টি গ্রুপের ২৮৮ জন কৃষকের মাঝে মোট ৩ কোটি টাকার কৃষিঋণের চেক বিতরণ করা হয়। কৃষকদের হাতে সরাসরি ঋণের চেক হস্তান্তর করেন ব্যাংক কর্তৃপক্ষ। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, খামার ব্যবস্থাপনা উন্নয়ন এবং কৃষকদের আর্থিক শক্তিশালীকরণে প্রাইম ব্যাংকের কৃষিঋণ সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। নিয়মিত ঋণ গ্রহণ ও কিস্তি পরিশোধে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৫ জন কৃষককে ক্রেস্ট প্রদান করা হয়। প্রাইম ব্যাংক সূত্রে জানা গেছে, সরকার ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং দীর্ঘ প্রচেষ্টার ফলে কৃষি খাতে ঋণ বিতরণ এখন আরও…

বিস্তারিত

ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য বেগম রোকেয়া পদক পাচ্ছেন বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম জনপ্রিয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। সামাজিক ও পারিবারিক নানা বাধা অতিক্রম করে ক্রীড়াঙ্গনের পাশাপাশি পুরো দেশেই একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন ঋতুপর্ণা। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়। এছাড়া তার জোড়া গোলেই গত বছর সাফ ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিবছর বেগম রোকেয়া পদক প্রদান করে। এবার ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য ঋতুপর্ণা চাকমা ছাড়াও নারী শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য তাৎপর্যবহ এ পদকে…

বিস্তারিত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সময়টা বেশ ভালোই যাচ্ছে। ক্যারিয়ারের সবচেয়ে সাফল্যময় বছর পার করছেন তিনি। গ্ল্যামারাস এই নায়িকা ২০২৫ সাল শুরু করেছিলেন ভিকি কৌশলের বিপরীতে ব্লকবাস্টার ‘ছাবা’ দিয়ে। পরে ‘দ্য গার্লফ্রেন্ড’ দিয়ে সামালোচকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ান। চলতি বছর ভিন্ন ঘরানার পাঁচটি ছবিতে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নতুনভাবে। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক অন্তরঙ্গ আড্ডায় রাশমিকা জানান তার বৈচিত্রময় সাফল্যের গল্প। এ বছর রাশমিকা অভিনীত পাঁচটি সিনেমা বক্স অফিস থেকে আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। আয়ের দিক থেকে চলতি বছর তার ধারেকাছে নেই অন্য কোনো নায়িকা। অবশ্য অন্য কোনো বড় তারকার…

বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না-আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান। নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, অপারেটরই স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে। এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি নিয়েছিল জার্মানভিত্তিক প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ। তবে সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন…

বিস্তারিত

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াতে ইসলামী বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, ৫ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে ‘নতুন খেলোয়াড়’ হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এ কথা বলেছে। দলের পক্ষে বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান করে এনসিপি বলেছে, এ বিবৃতি বাস্তবতাবিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা। ৬…

বিস্তারিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্তভাবে ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য গত ২৮ সেপ্টেম্বর ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণপূর্বক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। এ সংস্থাগুলোর বিরুদ্ধে যেকোনো দাবি, আপত্তি বা অভিযোগ ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হয় এবং অভিযোগের স্বপক্ষে সহায়ক প্রমাণও জমা দিতে হবে বলে জানায় সংস্থাটি। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে প্রথম ধাপে ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি। এই ৬৬…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সকল কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যে ৩ ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের পক্ষে আবেদনটি করেন দলটির মহাসচিব আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে আবেদনটি খারিজ করে দেন। এই বেঞ্চের কার্যতালিকায় আজ সকালে রিট আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে আদালত আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য রেখেছিলেন। কিন্তু বিকেল চারটার দিকে বিষয়টি আবার উত্থাপন করে তা কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানান রিট আবেদনকারীর আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। পরে আদালত এটি উত্থাপিত হয়নি…

বিস্তারিত