Author: বিনোদন ডেস্ক

বাগদান সেরেছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। জানা গেছে, দীর্ঘদিনের চর্চিত প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেই আংটি বদল ঘটল এই নায়িকার। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পুরো আয়োজনটি ছিল ব্যক্তিগত, তাই বাগদানের কোনো ছবি প্রকাশ করা হয়নি।, রাখা হয়েছে গোপনীয়তা। তাই ভক্তরা তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন। এও শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নাকি এ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও বিয়ের সুনির্দিষ্ট তারিখ ও অন্যান্য তথ্য এখনো জানা যায়নি। তবে রাশমিকা ও বিজয় এখনই তাদের বাগদান বা বিয়ের ঘোষণা দিতে চান না। সূত্র বলছে, তারা ব্যক্তিগত…

বিস্তারিত

সেনাবাহিনীকে গাজায় সব ধরনের অভিযান ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার’ নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল সরকারের রাজনৈতিক নেতৃত্ব। এখন থেকে শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নেওয়ার অনুমতি রয়েছে সেনাদের। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সামরিক রেডিও নেটওয়ার্ক ‘আর্মি রেডিও’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল সরকার। তিনি আরও জানান, গাজা সিটি দখলের অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতির অংশ। এ নির্দেশনার প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে উদ্ধার করা হলে বৃদ্ধ আজিজার রহমানের (৬৫) লাশ। আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৩ নম্বর জগতবেড় ইউনিয়নের মুন্সিটারী এলাকার একটি পুকুরে ওই বৃদ্ধের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুকুরে ভাসমান অবস্থায় থাকা লাশটি পাটগ্রাম থানা-পুলিশ উদ্ধার করে। আজিজার রহমান ওই এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে। জানা গেছে, শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। পরিবারের সদস্যরা জানায়, গতকাল শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন আজিজার রহমান। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আজিজার রহমান…

বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে সংকট আরও ঘনীভূত হচ্ছে। তামিম ইকবালের নেতৃত্বে ১৬ জনের প্রার্থিতা প্রত্যাহারের পর এবার ‘কারচুপির শঙ্কা’ এবং ‘ভোটারদের লুকিয়ে রাখার’ মতো বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন বর্জন করলেন আরও দুইজন প্রার্থী। যদিও লেজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল ও রাজশাহী বিভাগের হাসিবুল আলম সরে দাঁড়ানোয় ভোটের আগেই পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গভীর রাতে এক ব্যক্তিগত বিবৃতির মাধ্যমে বাদল এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, নির্বাচনে অংশ নেবেন না। দীর্ঘদিনের ক্রিকেট সংগঠক বাদল এখনো তার সরে দাঁড়ানোর কারণ প্রকাশ করেননি। তবে ভবিষ্যতে সময় সুযোগ হলে বিস্তারিত জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।…

বিস্তারিত

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। নিজের জ্ঞানকে কোরআন-হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে।’ শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। স্বাধীনতার এত বছরেও একটি মানবিক সমাজ গঠন হয়নি। এ ক্ষেত্রে জাতিকে ওলামায়েদের পথ দেখাতে হবে। বাংলাদেশ জাতি হিসেবে এখানে মিলেমিশে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান দশকের পর দশক বসবাস করে আসছি। দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ…

বিস্তারিত

পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) বাংলাদেশ সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সচেতনতার জন্য এরই মধ্যে সচিবালয়ের প্রবেশপথসহ বিভিন্ন জায়গায় বোর্ড বসানো হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে, তাদের কাগজের ব্যাগ…

বিস্তারিত

যারা চাঁদ ভালোবাসেন তাদের জন্য সুখবর! চলতি মাসের ৭ অক্টোবর দেখা যাবে বছরের প্রথম পূর্ণিমা, যাকে সুপারমুনও বলা হয়। এ সময় চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে। যার ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে বড় এবং উজ্জ্বল দেখায়। শনিবার ৪ অক্টোবর জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) অনুসারে, ৭ অক্টোবর বাংলাদেশ, পাকিস্তানসহ সারা বিশ্বে দৃশ্যমান হবে বছরের প্রথম সুপারমুন। সুপারকো কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবরের সুপারমুন গড় পূর্ণিমার চাঁদের চেয়ে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল দেখাবে। সেই রাতে, চাঁদ পৃথিবী থেকে প্রায় ২ লাখ ২৪ হাজার ৫৯৯…

বিস্তারিত

চাকরিতে পুনর্বহালসহ ৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ব্যাংকের শত শত কর্মকর্তা কর্মসূচিতে অংশ নেন। এতে যানচলাচল বন্ধ রয়েছে। পরে পৌনে ১২টার দিকে মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা ফৌজদারহাটে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে যানচলাচলে বিঘ্ন ঘটছে বলে জানা গেছে। আন্দোলনরত ব্যাংক কর্মকর্তা সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তাদের প্রায় ৪০০ জন কর্মকর্তাকে সম্পূর্ণ অন্যায় ও অমানবিকভাবে চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি আরো প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় অবস্থায় রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে আর ধৈর্য ধারণের সুযোগ নেই। ব্যাংক…

বিস্তারিত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রায় ৬৬ কোটি ৩৪ লাখ টাকার লটারি জিতেছেন হারুন সরদার নামে এক প্রবাসী বাংলাদেশি । গতকাল শুক্রবার ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হলে প্রথম পুরস্কার পান হারুন। ৪৪ বছর বয়সী বাংলাদেশি হারুন সরদার ইউএইর শারজাহ শহরে বসবাস করেন। পেশায় তিনি একজন ট্যাক্সিচালক। গতকাল অনুষ্ঠান চলাকালে উপস্থাপক রিচার্ড ও বোচরা কল করে লটারি জেতার এ সুখবর দেন হারুনকে। শুনে তাজ্জব বনে যান তিনি। উত্তরে বেশি কিছু বলতে পারেননি। শুধু বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে।’ তবে হারুন একাই এ লটারির অর্থ পাবেন না; তিনি মোট ১১ জনের জন্য আবুধাবির বিগ টিকিট নামে পরিচিত…

বিস্তারিত

গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনীর কর্তৃক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ’। বিবৃতিতে, আটক সব মানবিক সহায়তা কর্মী ও অধিকারকর্মীদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করে তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একইসাথে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা ফ্লোটিলা ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বব্যাপী সংহতির প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ আরও দাবি করেছে, গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধ, আন্তর্জাতিক মানবিক…

বিস্তারিত