Author: নিজস্ব প্রতিবেদক

আখতার হোসেনের ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যাওয়া এনসিপি সদস্য সচিব আখতার হোসেনসহ অন্য রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে।’ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নগরীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে অনাকাঙ্খিত এ ঘটনার জন্য সরকারের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। নাহিদ বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং এর আগেও উপদেষ্টা মাহফুজ আলমসহ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভেতর ও বাইরে হেনস্তা করা হয়েছে। আর এসব ঘটনার পেছনে প্রশাসনের কর্তাব্যক্তিরাই জড়িত আছে।’…

বিস্তারিত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।’ সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, ‘আজ জাতিসংঘে প্রধান উপদেষ্টার সোশ্যাল বিজনেসের সাইড ইভেন্ট ছিল, সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপর আরেকটি ইভেন্টে অংশ নেন। সেখানে প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি তিনি ছাড়াও আরো দুই জন পেয়েছেন।’ তিনি বলেন, ‘ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে অনেক বিষয়ে আলাপ…

বিস্তারিত

সম্প্রতি বেআইনি অনলাইন বেটিং অ্যাপ ঘিরে তদন্তে নাম জড়ানো নিয়ে এবার নিজেই মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। ইডির (ED) তলবের পর গত ১৬ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরা দেন মিমি। এ বিষয়ে তদন্ত সংস্থা জানায়, একটি অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের সন্দেহে তদন্ত চলছে। সেই অ্যাপের প্রচার বা আর্থিক লেনদেনে সম্ভাব্য যোগসূত্রের কারণেই মিমি, উর্বশী রাওতেলা, সুরেশ রায়না ও শিখর ধাওয়ানসহ একাধিক তারকাকে ডাকা হয়েছে। এতদিন চুপ থাকলেও এবার মিমি সরাসরি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, ‘আমি কোনওভাবে এমন কোনও ব্র্যান্ডের সঙ্গে যুক্ত নই যারা বেটিং বা জুয়ার মতো কার্যকলাপকে প্রচার করে।…

বিস্তারিত

কোনো সাংবিধানিক আদেশ করে বা কোনো প্রেসিডেনশিয়াল প্রোগ্রামেশন করে চাপিয়ে দিলে তা পরবর্তীতে জনগণ মেনে নেবে না জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি তো এমনটি কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। আমরা মনে করি দেশের সর্বোচ্চ আইন সংবিধান এসেই সংবিধানের ধারাবাহিকতায় আজকের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অবস্থান ধরে রেখেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের হিলির চণ্ডীপুর সর্বজনীন মন্দিরে তারেক রহমানের নির্দেশে আর্থিক অনুদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডা. এ জেড এম জাহিদ বলনে, ‘বাংলাদেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোট দিতে অভ্যস্ত এবং এটিই তারা…

বিস্তারিত

দীর্ঘ প্রায় দুই দশকের বিরতির পর আবারও শুরু হচ্ছে দেশের প্রথম প্রতিভা অনুসন্ধানমূলক রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রচারিত জনপ্রিয় এ প্রতিযোগীতারে অডিশন শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর। আঞ্চলিক পর্যায়ের এই বাছাইপর্ব চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় অডিশনে অংশ নেবেন, যা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। অডিশন প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত সেদিনের কার্যক্রম অব্যাহত থাকবে। আবেদনকারীদের নির্দিষ্ট তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরা বিটিভি ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপগুলোতে অংশগ্রহণ করবে। এ সংক্রান্ত তথ্য…

বিস্তারিত

যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বিএনপি এগিয়ে যাচ্ছে, তখন কুচক্রী মহল নানা অপতথ্য ও মিথ্যাচার ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে যে অপপ্রচার চলছে, তা গভীর ষড়যন্ত্রের অংশ।’ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, ‘এসব মহল একটি নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে এবং বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে।’ বিএনপির এই মুখপাত্র বলেন, ‘কিছু পত্রিকা, গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বিএনপির মনোনয়নের কথিত…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে ইউএনডিপির মাধ্যমে কয়েকশ’ কোটি টাকায় পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে। সেটা হলো নির্বাচনের সময় পুলিশদের ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। এটা পুলিশের লাগবে। এ প্রস্তাব আমরা অনুমোদন করেছি। দ্রুত সময়ের মধ্যে ক্যামেরাগুলো আনতে হবে।’ এই ক্যামেরা সংগ্রহে কত টাকা খরচ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্দিষ্ট করে এখন বলতে…

বিস্তারিত

রাজধানীর উত্তর-পূর্ব প্রান্তে গড়ে ওঠা বসুন্ধরা আবাসিক এলাকা। প্রশস্ত সড়ক, আধুনিক পরিবহনব্যবস্থা, ছয়টি মেট্রো স্টেশনের সংযোগ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর বিমানবন্দরের কাছাকাছি অবস্থান- সব মিলিয়ে এই আবাসন প্রকল্প যেন হয়ে উঠছে ঢাকার নতুন ‘সেন্টার অব কানেক্টিভিটি’। প্রকল্পের উত্তর দিকে রয়েছে ৩০০ ফিট সড়ক ও ২০০ ফিট লেকসংবলিত এক্সপ্রেস হাইওয়ে। দক্ষিণে চার লেনবিশিষ্ট ১২০ ফিট মাদানি এভিনিউ। প্রকল্পের অভ্যন্তরে প্রতিটি প্লটের সামনে কমপক্ষে ২৫ ফিট রাস্তা। এছাড়া রয়েছে ২০০ ফিট, ১৩০ ফিট, ১০০ ফিট, ৮০ ফিট, ৬০ ফিট, ৫০ ফিট ও ৪০ ফিটের সড়ক নেটওয়ার্ক। রাজধানীর যোগাযোগব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে স্মার্ট সিটি বসুন্ধরা। এমআরটি-১ ও এমআরটি-৫ প্রকল্পের আওতায় এখানে নির্মিত হচ্ছে…

বিস্তারিত

আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করছে সংস্থাটি। তারই অংশ হিসেবে অংশীজন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। জানা গেছে, আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত রোডম্যাপে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ শুরু হবে। শুরুতে সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি…

বিস্তারিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর। বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশন একটি চিঠি দিয়ে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে। চিঠির সূত্র উল্লেখ করে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এর কপি স্থলবন্দর সংশ্লিষ্ট দপ্তর গুলোতে দেওয়া হয়েছে। বন্ধের বিজ্ঞপ্তি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) ও স্থলবন্দর কর্তৃপক্ষ। তবে উভয় স্থলবন্দরের পুলিশ…

বিস্তারিত