Author: সকাল নিউজ ডেস্ক

আজ রোববার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। আজ রাত থেকে শুরু হয়ে চন্দ্রগ্রহণটি চলবে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো-পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এ দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ…

বিস্তারিত

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ নিয়ে নেপালের বিপক্ষে টানা ছয় ম্যাচ জয়হীন থাকল বাংলাদেশ। যার মধ্যে আজকেরটিসহ চারটিই ড্র। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের তিন মাস পর আজকের খেলা দিয়েই আবার মাঠে ফিরেছে বাংলাদেশ দল। সেই ম্যাচের হামজা চৌধুরী ও শমিত সোমরা এবার দলের সঙ্গে যোগ দেননি। ফাহামিদুল ইসলাম, শেখ মোরছালিনরা আছেন অনূর্ধ্ব–২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে। দলে থাকলেও চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যান গোলকিপার মিতুল মারমা। কোচ হাভিয়ের কাবরেরা গোলপোস্ট সামলানোর দায়িত্বটা দিয়েছেন সুজন হোসেনকে। মোহামেডানের এই গোলকিপারকে অবশ্য বড় কোনো পরীক্ষা দিতে…

বিস্তারিত

ভাষাসৈনিক আহমদ রফিক আবারও অসুস্থ হয়ে শনিবার সন্ধ্যায় রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে রাত ৯টার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়েছিল। আহমদ রফিকের ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানান, ২০২১ সালে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এরপর থেকেই তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যায়। অসুস্থতার কারণে লেখালেখি বন্ধ হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবেও বেশ দুর্বল হয়ে পড়েন। ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষই তার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে বলেও জানান আবুল কালাম। আহমদ রফিকের নিয়মিত খোঁজখবর রাখা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী গণমাধ্যমকে জানান, শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। চিকিৎসক বলেছিলেন, হাসপাতালে রেখে…

বিস্তারিত

জাতীয় পার্টির অফিসে হামলার সঙ্গে গণঅধিকার পরিষদের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দলের সভাপতি নুরুল হক নুরকে দেখতে তিনি গিয়ে একথা বলেন। রাশেদ খাঁন বলেন, ‘কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে, এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব ও আওয়ামী দোসর বলছেন, এই ঘটনার সঙ্গে নাকি গণঅধিকার পরিষদ জড়িত।’ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানান, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি করার স্পর্ধা দেখিয়েছেন। তাকে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে জাতীয়…

বিস্তারিত

জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে জরুরি অবস্থা জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে এ আদেশ জারি করা হয় বলে ওই আদেশে জানানো হয়। চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে এবং তৎসংলগ্ন এলাকায় অদ্য ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ৭ সেপ্টেম্বর ২০২৫খ্রি.…

বিস্তারিত

‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর রাতারাতি তারকাখ্যাতি পান চিত্রনায়ক সালমান শাহ। প্রথম ছবিতেই অভিনয় দিয়ে দর্শক মনে জায়গা করে নেন। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন সালমান। নব্বইয়ের দশকের ফ্যাশন আইকনে পরিণত হন তিনি। তার চুলের কাট, সানগ্লাস, জিনস-টি-শার্ট- সবই হয়ে উঠেছিল ট্রেন্ড। তরুণ প্রজন্ম তাকে অনুসরণ করত চোখ বন্ধ করে। তার স্বাভাবিক অভিনয়, সহজাত সংলাপ বলার ভঙ্গি, পর্দায় রোমান্টিক আবেগ ফুটিয়ে তোলার দক্ষতা বদলে দিয়েছিল ঢালিউডের চিত্র। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে অগণিত ভক্ত-দর্শকদের শোকে ভাসিয়ে পৃথিবী থেকে বিদায় নেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুর ২৯ বছর পার হলেও প্রশ্ন থেকে…

বিস্তারিত

ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে বলে মন্তব্য করে শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘ফ্যাসিবাদ বার বার ফিরে আসার চেষ্টা করে। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে। বাংলাদেশ যে লক্ষ্যে ৫ আগস্টে ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য বজায় থাকবে।’ শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের ভবানীগঞ্জে নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আদিলুর রহমান খান বলেন, জুলাই আন্দোলনে একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারা দেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়ে ছিলেন। জুলাইয়ের ৩৬ দিনে সংগ্রামের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি।’ তিনি বলেন, ‘আমাদের সামনে বিচার…

বিস্তারিত

ব্রিটেনে নতুন বাড়ি কেনা ও কর সম্পর্কিত কিছু তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। শুক্রবার হঠাৎ করেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে তিনি লেখেন, কর-সংক্রান্ত বিষয়ে নতুন বাড়ি কেনার পর আমি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিইনি। এটি একটি ভুল ছিল এবং তার পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। আমি দুঃখিত। কিয়ার স্টারমারও রেইনারের পদত্যাগে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, রেইনারের এই বিদায়ে আমি অত্যন্ত দুঃখিত, তবে তার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। অ্যাঞ্জেলার এই সিদ্ধান্ত ব্রিটিশ সরকার ও লেবার পার্টির জন্য একটি বড়…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে রাসেল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। রাসেল পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার আলীমুদ্দিন সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছে। তার বাবার নাম (মৃত) আব্দুর রাজ্জাক। বাড়ি পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শফিরহাট হোসনাবাদ এলাকায়। স্থানীয় সূত্র ও পাটগ্রাম থানা-পুলিশ জানায়, বাড়ির পাশে শফিরহাট হোসনাবাদ ঈদগাঁ মাঠ মাদ্রাসা সংলগ্ন ওই পুকুর থেকে গত প্রায় ৩ বছর আগে খননযন্ত্র দিয়ে বালু তুলে পাশের জমি ভরাট করা হয়। এতে পুকুরটি বেশ গভীর হয়। ঘটনার দিন বেলা সাড়ে টার দিকে কয়েকজন কিশোরসহ পুকুরে গোসল করতে নামে…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রগুলোকে লক্ষ্য করে হামলার বিষয়টি বিবেচনা করছেন- এমন খবরের মধ্যে তিনি পুয়ের্তো রিকোতে এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট মোতায়েনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র জানায়, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এগুলোর লক্ষ্য হবে ‘মাদক-জঙ্গি’ হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলো। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন। আমাদের দেশের সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করুন।’ তবে আলোচনার পথ খোলা রাখার বার্তাও দেন তিনি। মাদুরো বলেন, ‘আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে…

বিস্তারিত