Author: নিজস্ব প্রতিবেদক

দেশে একটা হরিলুট শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন মাসুদ কামাল। আলোচিত এ সাংবাদিক বলেন, ‘প্রবাসীদের কিভাবে ভোট নেওয়া যায় এর জন্য ৩০ জন পরামর্শক নিয়োগ করা হয়েছে। যার বাজেট ১৫ কোটি টাকা। আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ি কিনতে ব্যায় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা। তার মানে, নির্বাচন হচ্ছে নতুন সরকার শপথ নিচ্ছে এবং নতুন গাড়িতেও চড়ছে তাইতো? টক শো উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন,…

বিস্তারিত

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে তার দর্শক-ভক্তদের মধ্যে উত্তেজনার কমতি নেই। ছবিতে তাকে কোন রূপে দেখা যাবে, তা নিয়ে বহু দিন ধরেই কৌতূহলে রয়েছেন ভক্তরা। এরই মধ্যে ফাঁস হয়ে গেল সেই ছবিতে শাহরুখের ‘লুক’। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হইছই ফেলে দিয়েছে। ছবিতে দেখা গেছে,  মাথা ভর্তি ধূসর চুল। ‘স্পাইক’ ধাঁচের ছাঁট। সাদা টি-শার্ট। অনুরাগীদের অনুমান, ‘কিং’ ছবিতে এমন বেশেই দেখা যাবে শাহরুখকে। তবে ছবিটি বেশ দূরত্ব বজায় রেখে তুলেছেন ছবিশিকারি। তাই শাহরুখের এই ‘লুক’ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। তবে যেটুকু দেখা যাচ্ছে, তাতেই মুগ্ধ শাহরুখ-ভক্তেরা। ‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে বেশ কিছুদিন আগেই গুরুতর চোট পান…

বিস্তারিত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গুলিবিদ্ধদের ঢামেকে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, রাতে গণধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করতে যান। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। একজন ডান হাতে ও অপরজন বাম হাতে গুলিবিদ্ধ হয়। ঢামেকের জরুরি বিভাগে…

বিস্তারিত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলার কবর অবমাননা ও মরদেহে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়। একইসাথে বলা হয়, এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তী সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা, জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বলা হয়, নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানায় অন্তর্বর্তী সরকার। এই অমানবিক ও ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক…

বিস্তারিত

ইউক্রেনের মিত্ররা যুদ্ধবিরতির পর সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠানোর বিষয়ে একমত হওয়াকে কেন্দ্র করে এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের মাটিতে কোনো পশ্চিমা সৈন্যের উপস্থিতি রাশিয়ার জন্য বৈধ লক্ষ্যবস্তু বলে বিবেচিত হবে। একই সঙ্গে ইউক্রেনে যেকোনো আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি রাশিয়ার জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে, কারণ রাশিয়া ন্যাটো জোটকে নিজেদের শত্রু মনে করে। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন ইউক্রেনের ২৬টি মিত্র দেশ যুদ্ধবিরতির পরপরই স্থল, সমুদ্র বা আকাশপথে সেনা মোতায়েন করতে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে। বলা হয়েছে, এই সেনারা সম্মুখ সমরে লড়াই করবে না বরং তাদের মূল…

বিস্তারিত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে এদিন শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হন। এর পরই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার পর পর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয়। পরে সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ…

বিস্তারিত

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা। এর আগে সেখানকার দরবার শরিফ ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। এতে দরবারের ভক্ত, স্থানীয় প্রশাসন, পুলিশসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন। এ সময় ইউএনওর গাড়ি, পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। আজ শুক্রবার জুমার নামাজের পর ইমান-আকিদা রক্ষা কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে একদল লোকের এই হামলায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরিফ গড়ে তোলেন নুরুল হক।…

বিস্তারিত

অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এবারের চিত্র একেবারেই নাজুক। হাতে হাতকড়া ও পায়ে শিকল বাঁধা অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের বহনকারী একটি বিশেষ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে রাত ২টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রানওয়ে থেকে শিকল খুলে অ্যারাইভাল গেটে নেওয়া হয়। এ সময় কাউকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি। কাউকে কোনো ধরনের ছবিও তুলতে দেওয়া হয়নি। ইমিগ্রেশনের এক দায়িত্বশীল কর্মকর্তা সকাল নিউজকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে রাত ১১টার পরপরই একটি উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণ করে। তিন ঘণ্টা বিমানটি রানওয়েতে…

বিস্তারিত

‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল’ উল্লেখ করে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘আমরা সর্বদা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে নির্বাচনের জন্য লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের চার কোটি তরুণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। যারা মনোনয়ন বাণিজ্য করে তারাই শুধু পিআর পদ্ধতি বুঝেন না।’ শুক্রবার (০৫ সেপ্টেম্বর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলার শহীদ আবু সাইদ অডিটোরিয়ামে সমাবেশ শেষে ডাকসু নির্বাচনে শিবিরের পক্ষে মেয়েদের অংশগ্রহণ বিতর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী নারীদের অন্তর্ভুক্ত করলে…

বিস্তারিত

গণঅভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পতনের পর ‘বিজয়’ উদযাপন তখনই করা যায়, যখন ওই সরকারের তৈরি ফ্যাসিবাদী কাঠামোর পুরোপুরি বিনাশ করা যায় মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘চূড়ান্ত বিজয় ছাড়া কেউ নিরাপদ নয়। তাই চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিপ্লবী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।’ শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খাঁন। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘এই লড়াইয়ে একতাবদ্ধ না থেকে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চূড়ান্ত বিজয় থেকে আমাদেরকে ছিটকে ফেলবে। আর এ কারণেই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে একতা দরকার।’ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের কেউ লক্ষ্যচ্যুত হলে, বাকিদের দায়িত্ব…

বিস্তারিত