- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- বিকেলে বাবার দা ফ ন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
Author: সকাল নিউজ ডেস্ক
গ্রোয়েনের চোটে ভুগছেন জাতীয় দলের একাদশে অপরিহার্য হয়ে পড়া গোলকিপার মিতুল মারমা। ম্যাচের আগের দিন কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুশীলনে উপস্থিত থাকলেও সতীর্থদের সঙ্গে প্রস্তুতিতে দেখা যায়নি গোলকিপার মিতুলকে। আজ সকালে জানা গেলো নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচের প্রথমটিতে একাদশে থাকছেন না তিনি। তার জায়গায় অভিষেক হতে পারে সুজন হোসেন। একদিকে, ইনজুরি ও ক্লাব ব্যস্ততায় অনুপস্থিত রয়েছেন হামজা-শমিত। অপরদিকে, অনূর্ধ্ব-২৩ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামে রয়েছেন শেখ মোরসালিন, ফাহমিদুল ইসলাম, মজিবুর রহমান জনি, শাকিল আহাদ তপু ও দলের আরেক গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ। এ অবস্থায় মিতুলের অনুপস্থিতিতে পোস্টের নিচে মোহামেডানের সুজন হোসেনের উপর আস্থা রাখছেন হাভিয়ের কাবরেরা। এই দলের তিন নম্বর…
জাতিসংঘের আসন্ন ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ-পর্যায়ের বিতর্কে বক্তব্য রাখবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত বক্তাদের সংশোধিত প্রাথমিক তালিকায় এই তথ্য জানানো হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের ৮০তম অধিবেশন শুরু হবে এবং এর উচ্চ-পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথা অনুযায়ী, প্রথম বক্তা হবেন ব্রাজিলের প্রতিনিধি, এরপর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘে এটি হবে ট্রাম্পের প্রথম ভাষণ। যদিও গত জুলাই মাসে প্রকাশিত প্রাথমিক তালিকায়…
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এতে ৩ থেকে সাড়ে ৩ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজ শনিবার ভোর রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। বিক্ষোভ সভায়…
আর মাত্র দুদিন পরেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ। এবারের এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে বলে জানিয়েছেন তাসকিন আহমেদ। ধারাবাহিক ভালো পারফরম্যান্স করা ডান-হাতি পেসার তাসকিন সবশেষ চার টি-টোয়েন্টিতে নিয়েছেন ১২ উইকেট। শুক্রবার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের সবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি না।’ গ্রুপপর্বে হংকংয়ের সঙ্গে রয়েছে দুই শক্তিশালী দল শ্রীলংকা ও আফগানিস্তান। তাসকিন বলেন, ‘টানা তিনটি সিরিজ জিতেছি আমরা। এই ধারা ধরে রাখতে পারলে, এশিয়া কাপে সবাই নিজের সেরাটা দিতে পারলে ইতিবাচক ফল পাব।’ নিজের জনপ্রিয়তা নিয়ে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে, এই জিনিসটা আমাকে দিয়েছেন। মানুষ…
অবশেষে উপাচার্যের লিখিত আশ্বাস পাওয়ার পর আমরণ অনশন ভেঙেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচি শুরুর পর প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম । এ বিষয়ে শিক্ষার্থী গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ বলেন, ‘উপাচার্য লিখিতভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন রোডম্যাপ দিয়েছেন। তিার আশ্বাসে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে। অসুস্থ শিক্ষার্থীরা এখন সুস্থ রয়েছেন।’ উপাচার্যের সই করা রোডম্যাপ চারটি দাবি পূরণ করার কথা বলা হয়েছে। সেগুলো হলো- ১. উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দিয়ে তার পর থেকে ছয় মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের…
মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন হিসেবে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহ যথাযথ সম্মানের সাথে নানা আয়োজনে পালন করছে দিনটি। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুও হয় একই দিনে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে রহমানিয়ার মাইজভান্ডারির সভাপতি ও বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে লাখো নবীপ্রেমী সুফিবাদী জনতার অংশগ্রহণে জাঁক-জমকভাবে জশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিমদিক থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা…
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। বাংলাদেশসহ বিশ্বব্যাপী যথাযথ সম্মানের সাথে নানা আয়োজনে পালিত হচ্ছে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সবার মধ্যে অপার শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা ব্যক্ত করেন। বাণীতে তিনি বলেন, ‘সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরও সুসংহত হোক। মহানবী (সা.)-এর সুমহান জীবনাদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তি সুনিশ্চিত হোক, এই কামনা করি।’ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে…
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অবদান নিয়ে স্মৃতিচারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতির ভিত্তিপ্রস্তর স্থাপনকারী হিসেবে এম সাইফুর রহমানের নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, ‘সাইফুর রহমানের কনজারভেটিভ অর্থনৈতিক নীতির মাধ্যমেই দেশের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। অথচ পরবর্তীকালে ফ্যাসিবাদী সরকার সেই নীতি পরিহার করে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে।’ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন । সভার সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘সাইফুর…
তথ্য গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪২ কোটি ৫০ লাখ বা ৪২৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফেডারেল কোর্ট এ রায় দিয়ে জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, উবার, ভেনমো, ইনস্টাগ্রামের মতো যেসব অ্যাপ গুগলের বিভিন্ন অ্যানালিটিকস পরিষেবা ব্যবহার করে, সেগুলোর মাধ্যমে সার্চ জায়ান্টটি ব্যবহারকারীর ডাটা সংগ্রহ করেছে। ট্র্যাকিং ফিচার বন্ধ রাখা সত্ত্বেও প্রক্রিয়াটি চালিয়ে নিয়েছে গুগল। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে একটি ফেডারেল জুরি আলফাবেট মালিকানাধীন গুগলকে ৪২ কোটি ৫০ লাখ বা ৪২৫ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফেডারেল কোর্টে গত সপ্তাহে দেয়া রায়ে বলা হয়েছে, ‘ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি’ সেটিংসে…
সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চেয়ে জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে শামীম হায়দার বলেন, ‘গণঅধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমরা মনে করে এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। আমাদের যে আরপিও আছে, সে অনুযায়ী নির্বাচন…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
