Author: নিজস্ব প্রতিবেদক

বসভ্যতার অগ্রযাত্রায় প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। একসময় মানুষ আগুন জ্বালানো, শিকার করা কিংবা চাকা তৈরি করাকে জীবনের বড় আবিষ্কার ভেবেছিল। পরে বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট- এসব বিপ্লব বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রা। আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি, যখন প্রযুক্তি শুধু আমাদের জীবন সহজ করছে না, বরং আমাদের ভবিষ্যৎকেও নতুন আকারে গড়ে তুলছে। বর্তমান যুগে সবচেয়ে আলোচিত প্রযুক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। একসময় সিনেমার পর্দায় রোবট কিংবা মেশিনের বুদ্ধিমত্তা দেখে বিস্মিত হত মানুষ। আজ তা বাস্তবে নেমে এসেছে। চিকিৎসাবিজ্ঞানে রোগ দ্রুত শনাক্তকরণ, রোগীর জন্য আলাদা চিকিৎসা পরিকল্পনা তৈরি- সবই করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। শিক্ষাক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী আলাদা পাঠ্যবস্তু তৈরি সম্ভব হচ্ছে। ব্যবসায়…

বিস্তারিত

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।’ চমকের এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ তার দাবির সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন, ব্যাটারিচালিত রিকশাগুলো রাজধানীর যানজটের বড় কারণ। আবার কেউ বলেছেন, এসব রিকশা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়, যা ঝুঁকি বাড়ায়। তবে অনেকেই ভিন্নমত জানিয়েছেন। তাদের মতে, রাস্তায় এসব রিকশার ভিড় সরকারই নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। কারো জীবিকা বন্ধ না করে বিকল্প ব্যবস্থা না নিলে…

বিস্তারিত

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির গঠিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার পর পদটির শূন্যতা পূরণে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহকে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানায় চালানো ইসরায়েলি হামলায় রাহাভিসহ হুতিদের একাধিক শীর্ষ কর্মকর্তা প্রাণ হারান। ইসরায়েল ও হুতিপক্ষ উভয়ই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি। আহমেদ গালেব আল-রাহাভি ২০২৪ সালের আগস্ট থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সামরিক অভিযানের পরিকল্পনাকারী হিসেবে তিনি মূল সিদ্ধান্ত গ্রহণকারী চক্রের অন্তর্ভুক্ত না হলেও হুতি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ হিসেবে বিবেচিত হতেন। এদিকে গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হুতিরা লোহিত সাগর…

বিস্তারিত

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ভবনে অবরুদ্ধ শিক্ষক ও কর্মকর্তাদের উদ্ধারে শিক্ষার্থীদের ওপর অস্ত্র-শস্ত্রসহ হামলার ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। রোববার (৩১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষক ও কর্মকর্তাদের উদ্ধারে বহিরাগতরা এ হামলা চালিয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ। এতে সাংবাদিক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহত শিক্ষার্থীদের নাম-পরিচয়…

বিস্তারিত

ভয়েস অব আমেরিকাকে দীর্ঘদিন ধরে “উগ্রপন্থি” আখ্যা দিয়ে আসছে হোয়াইট হাউস। এবার সংস্থাটিকে সীমিত করে আনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হলো। রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাত এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব কমিয়ে দেবে। ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) ভারপ্রাপ্ত প্রধান কারি লেক এক বিবৃতিতে বলেন, ‘এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে।’ তবে এটিকে অবৈধ আখ্যা দিয়েছে কর্মচারীদের ইউনিয়ন। বিবিসি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকার…

বিস্তারিত

আওয়ামী লীগের বিষয়ে যেমনিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একইভাবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের এক বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনো দেখতে পাচ্ছি, যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং তাদের নিরাপত্তা, সেসব বিষয় এখনো নিশ্চিত হয়নি।’ আরিফুল ইসলাম আরও বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছিলাম, শহিদ পরিবার তাদের দাবিতে মাঠে নামলে সেখানে পুলিশ লাঠি চার্জ করে এবং বেশ…

বিস্তারিত

প্রকাশিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি। আজ রবিবার (৩১ আগস্ট) সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে ২ হাজার ১৬৯টি পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে। আবেদনের যোগ্যতা : ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। পরীক্ষা পদ্ধতি : এই নিয়োগের পরীক্ষা লিখিত…

বিস্তারিত

কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল বিশেষ স্বার্থসিদ্ধির জন্যই নানাভাবে বাংলাদেশকে অস্থির করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। তিনি বলেন, ‘চলমান এই অস্থিরতা নিয়ন্ত্রণে বাংলাদেশের সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এর চেয়ে আর কোনো জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখি নাই। প্রতিদিন জান হাতে নিয়ে বের হতে হচ্ছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আজ নিপীড়নবিরোধী শিক্ষক বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সারা দেশে অব্যাহতভাবে শিক্ষকদের ওপর নিপীড়ন-হামলা-চাকুরিচ্যুতি, মব ও গণহারে অযৌক্তিক মামলা, নাগরিকদের অধিকার আদায়ের নানা কর্মসূচিতে সংঘবদ্ধ হামলা, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের ওপর সেনা-পুলিশি নির্যাতনের বিরুদ্ধে নিন্দা, ক্ষোভ…

বিস্তারিত

‘প্রধান উপদেষ্টা অবাধ নির্বাচন হবে বলেছেন। আমরা উনার বক্তব্যের সঙ্গে একমত হয়েছি কিন্তু কার্যকারিতার বিষয়ে ভিন্নমত পোষণ করেছি’ জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি কি না তা নিয়ে সংশয় রয়েছে। লন্ডনে গিয়ে তারিখ ঘোষণার ঘটনায় নিরপেক্ষতার প্রশ্ন রয়েছে। জুলাই ঘোষণা সব দলের সঙ্গে আলোচনায় হয়নি। এতে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি।’ রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে চলমান পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে…

বিস্তারিত

দুই দশক আগে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে প্রথম খেলতে নেমেছিলেন কিশোর লিওনেল মেসি। সেই একই মাঠ- বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল- এবার হতে যাচ্ছে তাঁর দেশের জার্সিতে শেষ ম্যাচের মঞ্চ। শুক্রবার (বাংলাদেশ সময় ভোর ৫টায়) ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার মাঠে মেসির শেষ লড়াই। এই বিশেষ মুহূর্তে পরিবারকে পাশে চাইছেন মেসি। স্ত্রী-সন্তানদের পাশাপাশি বাবা-মা ও ভাইদেরও গ্যালারিতে ডাকছেন তিনি। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ‌‘এটা আমার জন্য বিশেষ ম্যাচ। জানি না এরপর এখানে প্রীতি ম্যাচ হবে কি না। তাই পরিবারের সবাইকে আসতে বলেছি।’ মেসিকে নিয়ে বিষণ্নতার আবহ তৈরি হলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সতীর্থ ও সমর্থকদের ম্যাচটি উপভোগ করার…

বিস্তারিত