- মাত্র ৩৩ বছর বয়সে মারা গেলেন ভারতীয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর
- সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে যোগ দিলেন শায়লা বানু ঝুমুর
- আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে আফগানিস্তান
- জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
- সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সামরিক জোটের
- কম মজুরি ও জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদ: পোশাকশ্রমিকদের টানা তৃতীয় দিনের বিক্ষোভ, ব্যাহত হচ্ছে উৎপাদন
- জাপানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ ডাকসু ভিপি সাদিক কায়েমের, ভারতের ঠিকাদারি নেওয়ার অভিযোগ
- রূপপুরে ‘পাওয়ার স্টার্ট’-এর অনুমোদন: প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যাবে পারমাণবিক বিদ্যুৎ
Author: নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে আরেক দফা কমিয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বিইআরসি। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে এক হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়।…
২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন পুলিশের সাবেক মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ০১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে এ কথা জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিন বেলা ১১টা ৫০ মিনিটে সাক্ষ্য দেয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। তিনি বলেন, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারী।’ সাবেক আইজিপি ট্রাইব্যুনালে আরও…
যদিও সংশ্লিষ্টরা বলছেন, এটি ইতিবাচক পদক্ষেপ হলেও ভোক্তা অধিকার সংরক্ষণে এখনো অনেক ঘাটতি রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা অধিকার আইনে এই সংশোধনী যুগোপযোগী হলেও প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োগ কাঠামোকে শক্তিশালী করা, ভোক্তার সংজ্ঞা বিস্তৃত করা এবং আন্তর্জাতিক ভালো চর্চা অনুসরণ করা জরুরি। খসড়া অনুযায়ী, বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে নিত্যপণ্য মজুত করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। বর্তমান আইনে মজুতদারির জন্য আলাদা কোনো শাস্তির ধারা নেই, যা দীর্ঘদিন ধরে ভোক্তা অধিকার সংগঠনগুলো সমালোচনা করে আসছিল। স্বাস্থ্য ও নিরাপত্তা মান অমান্য করে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আমদানি বা বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের…
‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি আলবিদা না কেহনা’, ‘চালতে চালতে’, ‘বীর জারা’, ‘হে রাম’সহ বলিউডে বহু হিট ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন কিং খান শাহরুখ ও রানি মুখার্জি। প্রতিটি ছবিতেই তাদের জুটি দর্শকের মনে গেঁথে আছে। এবার সেই জুটিকেই আবারও নতুনভাবে আবিষ্কার করলেন ভক্তরা। শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিনেমার গান ‘পেহলি তু আখেরি’ রোমান্টিক এক রিলে মেতে উঠলেন কিং খান ও রানি। শাহরুখ নিজেই ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এতে দেখা গেছে, হাতে স্লিং থাকা সত্ত্বেও গানের তালে দারুণভাবে নেচেছেন শাহরুখ। পাশে সাদা শার্ট ও নীল ডেনিমে রানি মুখার্জি তাঁর সঙ্গে মিলিয়েছেন পা। পোস্টটিতে একটি আকর্ষণীয় ক্যাপশন লিখেছেন…
জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ মঙ্গলবার এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনে, বিশেষ করে গাজায়, চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ৯ থেকে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। এক্সে দেওয়া পোস্টে প্রেভো লেখেন, ‘জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম! ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন প্রেভো। প্রেভো আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি ‘কড়া নিষেধাজ্ঞা’ আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানিতে…
২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজের গতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ পরিদর্শন করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কথা বলেন। তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিচারের গতিও সন্তোষজনক। আইন উপদেষ্টা আরও জানান, গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যার্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এরইমধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু…
সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে ভয়াবহ ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাহাড়ি অঞ্চলে ভয়াবহ এ ভূমিধসে পুরো একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রবিবার টানা ভারী বর্ষণের পর প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার এক বিবৃতিতে সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম) বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় গ্রামের প্রায় সব বাসিন্দা মারা গেছেন- মাত্র একজন ছাড়া আর কেউ বেঁচে নেই। তারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে মরদেহ উদ্ধার এবং মানবিক সহায়তা পাঠানোর জন্য জরুরি সহযোগিতা চেয়েছে। ভূমিধসটি ঘটেছে সুদানের দারফুর অঞ্চলের দুর্গম মাররা পর্বত এলাকায়, যা বর্তমানে এসএলএম-এর নিয়ন্ত্রণে…
বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার ও সঙ্গীত শিক্ষক শাহ আবদুল করিমের দুইটি গান অনুমতি না নিয়ে বিজ্ঞাপনে ব্যবহার করার অভিযোগে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে তাঁর পরিবার। ‘রঙিলা বাড়ৈ’ ও ‘কোন মিস্তরি নাও বানাইছে’ গান দুটি বিজ্ঞাপনে ব্যবহার করেছে গ্রামীণফোন লিমিটেড। এর মধ্যে কোম্পানিটির বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ২৭ আগস্ট শাহ আবদুল করিমের পুত্র শাহ নূরজালালের পক্ষে ব্যারিস্টার রাজিন আহমেদ গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের নিকট আনুষ্ঠানিকভাবে এ নোটিশ প্রদান করেন। নোটিশে অভিযোগ আনা হয়েছে যে গ্রামীণফোন অনুমতি, লাইসেন্স বা স্বীকৃতি ছাড়া শাহ আবদুল করিমের কপিরাইটকৃত গান টেলিভিশন বিজ্ঞাপন ও ডিজিটাল বিজ্ঞাপনে ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে…
আসন্ন ত্রয়োদশ নির্বাচনের জন্য ‘সরকারের বাহিনীগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে’ জানিয়ে অন্তবর্তীকালীন সররের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে।’ সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেনাবাহিনীকেও আমরা অনুরোধ করেছি। বিজিবি, আনসার, তাদেরও আমরা অনুরোধ করেছি। ইলেকশনে আনসারের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। আগে ১২ জন আনসার থাকতেন নির্বাচনের দায়িত্বে। এখন আরেকজন বাড়িয়ে দেব প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে। পুলিশ সব জায়গায় ২ জন করে, আবার কোনো জায়গায় ৩ জন করে থাকবে। সেনাবাহিনী তো মোবাইলে থাকবে। বিজিবি, র্যাব , এবিপিএন…
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্টের গবেষণায় দেখা গেছে, কিছু পাখি জেনেটিকভাবে পুরুষ হলেও তাদের দেহে রয়েছে স্ত্রী প্রজনন অঙ্গ। সবচেয়ে বিস্ময়কর হলো- একটি জেনেটিক পুরুষ কুকাবুরা ডিম পেড়েছে। বিষয়টি প্রকাশিত হয়েছে সাময়িকী বায়োলজি লেটারস-এ। গবেষক ড. ডমিনিক পটভিনের নেতৃত্বে দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের ৫ প্রজাতির প্রায় ৫০০ পাখি বিশ্লেষণ করা হয়। আহত বা অসুস্থ হয়ে উদ্ধার হওয়া এসব পাখির মৃত্যুর পর জিনগত ও শারীরিক পরীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, প্রায় ৬ শতাংশ পাখির জেনেটিক লিঙ্গ ও বাহ্যিক বৈশিষ্ট্যের অমিল রয়েছে। কেউ জেনেটিক পুরুষ হয়েও ডিম্বাশয়সহ স্ত্রী প্রজনন অঙ্গ বহন করছে, আবার কেউ নারী হয়েও পুরুষের বৈশিষ্ট্য ধারণ করছে। সবচেয়ে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
