- রেলের ৩ হাজার একর জমি বেদখলে: সংসদীয় কমিটিতে তথ্য, তিন মাসে উচ্ছেদের পরিকল্পনা
- টুপটুপ রিসোর্টে আগুন: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি নিখোঁজ নারীর মরদেহ
- সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে বিভ্রান্তি: ১ নভেম্বর খুলছে দ্বীপ, সিদ্ধান্ত জানাতে বুধবার বৈঠক
- প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন: ২৫ বছর পর ইংল্যান্ডে ফিরল সেরার মুকুট, মেয়েদের সেরা পুতেয়াস
- হামে আরও ছয়জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৬৬: চলতি বছর উপসর্গ নিয়ে মৃত্যু ১ হাজার ১২৯
- বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়: ১ নভেম্বর ইয়োতোভা-গিউরভের লড়াই
- এইচএসসির বাংলা ১ম পত্রে নতুন পাঠ্যসূচি: ২৪ কবি-সাহিত্যিকের লেখা, থাকছে ‘লালসালু’ ও ‘সিরাজ-উদ-দৌলা’
- ডি-থ্রি নিলামে জাতীয় দলের তারকাদের নিয়ে কাড়াকাড়ি: সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুল সিটিজেন ব্যাংকে
Author: ওয়াসিমা আর্শি
মামলার তদন্ত দ্রুত শেষ করা, নির্ধারিত সময়ে চার্জশিট দাখিল এবং মেডিকেল ও ফরেনসিক প্রতিবেদন দ্রুত আদালতে পৌঁছানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ঢাকার পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে। একই সঙ্গে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে আদালত, পুলিশ ও সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে। শনিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের সঞ্চালনায় জেলার মামলা নিষ্পত্তি-সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান। কনফারেন্সে মামলার তদন্ত কার্যক্রমে গতি আনা এবং সময়মতো…
গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত থাকার সময় হঠাৎ পেট থেকে গুড়গুড় শব্দ শোনা অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে দীর্ঘ সময় না খেয়ে থাকলে এই শব্দ আরও স্পষ্ট হয়ে ওঠে। সাধারণভাবে একে ক্ষুধার লক্ষণ মনে করা হলেও এর পেছনে রয়েছে পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম। পেটের এই বিচিত্র শব্দের মূল উৎস পরিপাকনালি। খাবার মুখ থেকে পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র এবং পরে বৃহদন্ত্রে পৌঁছাতে এই নালির মধ্য দিয়েই চলাচল করে। খাবারকে সামনে এগিয়ে নিতে পরিপাকনালির পেশিগুলো নিয়মিত সংকুচিত ও প্রসারিত হয়। এই প্রক্রিয়ার নাম ‘পেরিস্টালসিস’। পাকস্থলী ও অন্ত্রে সব সময়ই কিছু পরিমাণ পানি, পাচকরস ও বাতাস থাকে। পেরিস্টালসিসের সময় এসব তরল ও বাতাস পরিপাকনালির ভেতর দিয়ে চলাচল…
এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আজ শনিবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এর আগে শুক্রবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছিল। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার নতুন দাম ঘোষণা করে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বগতিও এর পেছনে ভূমিকা রাখছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার…
দেশের মানুষ ও দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, বিদ্যুৎ ও সারের সংকট চরম পর্যায়ে পৌঁছেছে এবং এতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত লোকজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, ‘দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে। মানুষ কষ্ট পাচ্ছে।’ বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, জনগণের দুর্ভোগ ও কষ্টের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করলেও সরকার তাঁদের কথা বলার সুযোগ দিচ্ছে না। এ কারণেই জনগণের…
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান ৫০ নম্বর রাখার সিদ্ধান্ত কার্যকর হলে মেধাভিত্তিক মূল্যায়ন দুর্বল হওয়ার পাশাপাশি নিয়োগে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে। এই উদ্যোগকে বিএনপি সরকারের ‘দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলেও অভিযোগ করেছে দলটি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভারসাম্য পরিবর্তন করে ভাইভার নম্বর অস্বাভাবিকভাবে বাড়ানোর উদ্যোগে তিনি গভীরভাবে…
রাজধানীর মহাখালী এলাকায় একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের ভবনটিতে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে অবস্থিত একটি পুরোনো ভবনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ…
বয়স ৪৭ বছর পেরিয়েছে, কিন্তু বল হাতে ইমরান তাহিরের ধার যেন কমছেই না। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত বোলিং করে এবার নতুন এক রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ লেগ স্পিনার। স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়া বোলার এখন তাহির। প্রভিডেন্সে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সেন্ট লুসিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। ম্যাচের দিন তাহিরের বয়স ছিল ৪৭ বছর ১৬৬ দিন। চার ওভার বোলিং করে মাত্র ১৭ রান খরচায় তুলে নেন প্রতিপক্ষের ৫ উইকেট। এই পারফরম্যান্স শুধু বয়সের রেকর্ডই গড়েনি, স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে তাহিরের ক্যারিয়ারসেরা বোলিংও এটি। দীর্ঘ ক্যারিয়ারে এর আগে বহুবার বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়েছেন…
দুর্গাপূজা সামনে রেখে আবারও আলোচনায় এসেছে ভারতে বাংলাদেশের ইলিশ রপ্তানি। এবার ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে দেশের ১৮টি প্রতিষ্ঠান। অন্যদিকে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির সুযোগ দিতে অনুরোধ জানিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। তবে শেষ পর্যন্ত রপ্তানির অনুমতি দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রপ্তানিকারকদের আবেদন পাওয়ার পর দেশে ইলিশের বর্তমান সরবরাহ ও চাহিদা পরিস্থিতি জানতে বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ওই মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান জানিয়েছেন,…
দেশে হামের সংক্রমণ মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই কর্মসূচিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে আগের টিকাদান কার্যক্রম থেকে বাদ পড়া শিশুদের। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হামের টিকার একটি বড় চালান ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। আগামী ১৭ সেপ্টেম্বর আরও একটি চালান আসার কথা রয়েছে। প্রয়োজনীয় টিকা সংগ্রহের পর ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করা হবে। হামে মৃত্যুর প্রসঙ্গেও কথা বলেন…
আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড বিভাগে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘ম্যানেজার/ডেপুটি ম্যানেজার–ব্র্যান্ড’ পদে এই নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে আকিজ সিমেন্টের ব্র্যান্ড স্ট্র্যাটেজি তৈরি ও বাস্তবায়ন, পরিকল্পনা প্রণয়ন, বাজেট ব্যবস্থাপনা এবং বাজারভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। এ কারণে ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও মার্কেটিংয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের খুঁজছে প্রতিষ্ঠানটি। পদটির নাম ম্যানেজার/ডেপুটি ম্যানেজার–ব্র্যান্ড। এটি ফুল টাইম অফিসভিত্তিক চাকরি এবং নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকায়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
