- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- বিকেলে বাবার দা ফ ন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- ভিডিও ফাঁসের ঘটনায় এমপি নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জামায়াত
- রাশেদ খাঁন এখন প্রধানমন্ত্রীর সহকারী!
- স্পেনের কাছে হারের পর বুয়েনস আইরেসে পুলিশ-সমর্থক সং/ঘ/র্ষ
- লালমনিরহাটে মানবতা রক্তদান সংগঠনের ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Author: নিজস্ব প্রতিবেদক
আমরা সব দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চাই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না। একই সঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’ সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. খলিলুর বলেন, ‘বাংলাদেশ নিজেই তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। গতকাল (২২ ফেব্রুয়ারি) থেকে আমাদের দেশের বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে আমরা বৈঠক শুরু করেছি। আমরা তাদের কাছে আমাদের সরকারের বৈদেশিক নীতির আউটলাইন তুলে ধরেছি।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মোটো হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’। সবার ওপরে থাকবে…
বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখি রয়েছে সোনার দাম। ফলে সোনার দাম আরেক দফায় বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে । এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে ২ লাখ ৬১ হাজার টাকায় উঠেছে। রবিবার যা ছিল ২ লাখ ৫৮ হাজার টাকা ৮২৪ টাকা। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম দুই লাখ ৬১…
গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের তিন বছর বয়সী ছেলে মায়ান (৩) এবং রোমানের শ্যালক অপু (২৩)। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে রায়েরবাজারের ১৪৭ নম্বর জাহানারা ভিলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শেখ রোমানের বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে পূর্ব রায়েরবাজারের জাহানারা ভিলার নিচতলার ভাড়া বাসায় বসবাস করছেন। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. মামুন জানান, বাসায় গ্যাসের…
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের নতুন সরকারের ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে চীনের রাষ্ট্রদূত স্বাগত জানান এভং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বেইজিংয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি দেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎকালে জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ অখণ্ডতা ও বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম অবস্থান রক্ষায় চীন সবসময় বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে। বহুল আলোচিত তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে তিনি আশাবাদী হলেও বর্তমান সরকারের…
দেশের দু-একটি বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিমও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপে পরিণত হওয়ায় দেশের কয়েকটি জেলায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা…
ভোলার তজুমদ্দিনে কীর্তন শুনতে গিয়ে এক বাকপ্রতিবন্ধী নারী শারীরিক নির্যাতন ও গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই নারীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রবিবার (২২ ফেব্র্রুয়ারি) রাতে ঘটনা ঘটে। জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার অনিল সাধুর মন্দিরে কীর্তন শুনতে যান ওই বাকপ্রতিবন্ধী নারী। পরে রাত ৯টার দিকে ফেরার পথে স্থানীয় রাকিব, শাকিল ও রাসেল তাকে টাকার প্রলোভন দেখিয়ে অটোরিকশা করে একটি সুপারি বাগানে এনে জোরপূর্বক চেতনা নাশক খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন। এসময় তাকে শারিরীক নির্যাতনও করেন তারা। পরে ওই নারীর জ্ঞান ফিরলে ডাক চিৎকার দেন। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা…
ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আসেন। তিন বাহিনীর প্রধানগণ এ সময় তাকে স্বাগত জানান। এবং প্রধানমন্ত্রী তিনবাহিনীর প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।’ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর এটাই সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রথম অফিস। এরপর প্রধানমন্ত্রী তার চেম্বারে বসেন। দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত দেড় বছর দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। নির্বাচনের আগ…
পারিবারিক কলহের জেরে ভোলার দৌলতখান উপজেলায় রুমা বেগম (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই ওয়ার্ডের লোকমান হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন। ঘটনাটি জানাজানি হলে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর দুপুরে রুমা বেগম তার ঘরের দরজা লাগিয়ে আড়ার সঙ্গে ফাঁস দেন। পরে পারিবারের সদস্যরা তার সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে রুমার ঝুলন্ত লাশ দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে…
বাংলাদেশিদের জন্য সৌদি সরকার ২০২৫ সালে ৭ লাখ ৫০ হাজার কাজের ভিসাসহ ১৪ লাখ ভিসা ইস্যু করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এই তথ্য জানান। এ সময় রাষ্ট্রদূত আরব-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে বর্ণনা করেন। তিনি স্মরণ করেন যে, ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সভাপতিত্বের সময় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়েছিল। রাষ্ট্রপতি জিয়া ১৯৭৭ সালে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
