- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- বিকেলে বাবার দা ফ ন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- ভিডিও ফাঁসের ঘটনায় এমপি নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জামায়াত
- রাশেদ খাঁন এখন প্রধানমন্ত্রীর সহকারী!
- স্পেনের কাছে হারের পর বুয়েনস আইরেসে পুলিশ-সমর্থক সং/ঘ/র্ষ
- লালমনিরহাটে মানবতা রক্তদান সংগঠনের ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Author: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে হাসান-হোসাইন এন্টারপ্রাইজ এর অধীনে দেবীদ্বার পৌরসভার আইডিএফপিসি প্রকল্পের আওতাধীন প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যায়ে চলমান ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর বারেরা গ্রামে ৩৭ লক্ষ ৮৪ হাজার টাকা প্রাক্কলন ব্যয়ে চলমান ওই কাজের অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়। এসময় পৌরসভা কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে কাজে অনিয়মের সত্যতা পান এবং সঠিক নিয়মে কাজ সম্পন্ন করার কথা বলেন। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ২০২৫ সালের ১৮ আগস্ট চলমান এই ড্রেনের কাজটি পায় হাসান-হোসাইন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি কাজটি শুরু করলেও অনুমোদিত ডিজাইন অনুযায়ী বটম স্লাব ৭ইঞ্চি ঢালাই দেওয়ার কথা…
যাত্রীদের সুবিধার্থে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব…
বিগত শেখ হাসিনা সরকার ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকাল নিউজ/এসএফ
ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর যে পাল্টাপাল্টি অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে তা সংগ্রহ করা বন্ধ করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে বন্ধ হবে এই শুল্ক সংগ্রহ। যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষ ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্সির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। কাস্টমস ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেছেন, তারা ইতোমধ্যে কার্গো সিস্টেমস মেসেজিং সার্ভিস (ঈঝগঝ) এর মাধ্যমে জাহাজ চালকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার থেকে ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী আইইইপিএ, ১৯৭৭ সম্পর্কিত আদেশের সঙ্গে সম্পর্কিত সমস্ত শুল্ক কোড নিষ্ক্রিয়…
অবৈধ ড্রেজার ব্যাবহারে ফসলি জমি ধ্বংস করার অভিযোগে কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি ড্রেজার ও ২ হাজার ৫শ ফুট পাইপ বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযানে উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা নোয়াপাড়া এলাকায় ২ টি ড্রেজার ও আনুমানিক ১হাজার ফুট পাইপ, বরকামতা ইউনিয়নের আসাদনগর গ্রামে ১ টি ড্রেজার ও ৫শত ফুট পাইপ, সুলতানপুর ইউনিয়নের খাদঘরে ২ টি ড্রেজার ও আনুমানিক ১হাজার ফুট পাইপসহ মোট ৫টি ড্রেজার ও প্রায় ২হাজার ৫শত ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিননের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। এসময় একদল পুলিশ ও…
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর কেটে অবাধে মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছে মাটি ব্যবসায়ীরা। উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী ফকিরেরভিটা এলাকায় কিছু প্রভাবশালী ব্যাক্তি কাউকে তোয়াক্কা না করে নদী তীর থেকে অবৈধভাবে এসব মাটি কেটে বিক্রি করছে। ফলে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ওইসব এলাকা সরাসরি নদীতে পরিণত হয়ে যাবে। এতে হুমকীর মুখে পড়েছে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প,বিভিন্ন স্থাপনা ও নদী তীরবর্তি জনপদ এবং আবাদী জমি। এলাকাবাসী বার বার নিষেধ করলেও ক্ষমতার দাপট দেখিয়ে মাটি কাটতে থাকায় হতাশ হয়ে পড়েছে পুটিমারী ফকিরেরভিটা গ্রামের মানুষ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সরেজমিন গেলে, উপজেলার পুটিমারী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের…
প্রতি বছর আগের পঞ্জিকাবর্ষের ক্রিকেটে সেরা ব্যক্তিগত ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পুরস্কার দিয়ে থাকে ক্রিকেট ভিত্তিক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো। সাবেক ক্রিকেটার, ভাষ্যকার এবং ইএসপিএনক্রিকইনফোর জ্যেষ্ঠ লেখকদের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন জুরি বোর্ড ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচন করে। আগের বিজয়ীদের মধ্যে ছিলেন- ডেল স্টেইন, জসপ্রিত বুমরাহ, মেগ ল্যানিং, হারমানপ্রীত কৌর, বিরাট কোহলি, অ্যালিসা হিলি, বেন স্টোকস, সূর্যকুমার যাদব, ট্রাভিস হেড, শহীদ আফ্রিদি ও কুমার সাঙ্গাকারার মতো তারকারা। এ বছর সারা বিশ্বের টি-টোয়েন্টি লিগ পারফরম্যান্সের মনোনয়নে ওপরের দিকে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এই ডানহাতি পেসার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেট নিয়ে ইতিহাস…
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন ইশরাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নির্বাচন করে বিজয়ী হয়েছেন ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান, তিনি পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট। ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হন ইশরাক হোসেন। সকাল নিউজ/এসএফ
বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন নয়জন। এ বছর সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাদের পুরস্কৃত করা হচ্ছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়। এবার মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জনকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ–গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধে মঈদুল হাসান। সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে…
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে এ অধিবেশন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। প্রথা রয়েছে, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
