Author: বিনোদন ডেস্ক

নেটদুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে বলিউড তারকা কারিনা কাপুর খান। নবাব পরিবারের বধূ ও কাপুর পরিবারের উত্তরাধিকার -এ দুই পরিচয়ের সঙ্গে তার আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব বরাবরই সমালোচনার জন্ম দিয়েছে। গ্যালারিতে ঘটে যাওয়া একটি ঘটনা এবার সেই বিতর্কে নতুন করে রসদ জুগিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ঘটনাটি ঘটে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) ম্যাচ চলাকালে। নিজের দল ‘কলকাতা টাইগার্স’-কে সমর্থন জানাতে গ্যালারিতে হাজির ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সঙ্গে ছিল তাদের দুই সন্তান তৈমুর ও জেহ। সেখানেই উপস্থিত ছিলেন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিং ও তার পরিবার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাইফকে দেখে আরতি ও তার…

বিস্তারিত

লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে (৫৩) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তাকে গুলি করে হত্যা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত এক দশক ধরে সাইফ আল-ইসলাম দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে অবস্থান করছিলেন। সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাইফ আল-ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান। তবে কারা এই হামলা চালিয়েছে বা কোন পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো অস্পষ্ট। এমনকি লিবিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হবে। এতে থাকছে ছাব্বিশটি দফা। ২০২৬ সালে এই ইশতেহার ঘোষণা করা হচ্ছে, তাই একে বলা হচ্ছে ‘ছাব্বিশে ছাব্বিশ’। নির্বাচনী ইশতেহার সম্পর্কে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য একটি জনবান্ধব, বাস্তবসম্মত ও জবাবদিহিমূলক নির্বাচনী ইশতেহার প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘জনতার ইশতেহার’ নামে পরিচিতি পাবে। ২০২৬ সাল আমাদের ইশতেহার ‘ছাব্বিশে ছাব্বিশ’। যেখানে মানুষের…

বিস্তারিত

গুপ্তরা এখন স্বৈরাচারের মতোই নতুন জালিমের ভূমিকায় আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত। এই গুপ্তরা এখন দেশের মানুষের কাছে নতুন জালিমের ভূমিকায় আবির্ভাব হয়েছে।’ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে। আগামী ১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার। কিন্তু ৫ আগস্টের পরে দেখেছি, স্বৈরাচার যে ভাষায় জনগণকে কথা বলতো, গুণীমানি ব্যক্তিকে অপদস্থ করতো, মানুষকে ছোট করতো। কিন্তু দুঃখের সঙ্গে খেয়াল করলাম, সেই রীতি বন্ধ হয়নি।’ তিনি বলেন, ‘অত্যন্ত…

বিস্তারিত

নওগাঁয় জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার মাখনা কোমলগোটা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থানা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে প্রত্যন্ত গ্রাম মাখনা কোমল গোটায় জামায়াতের এক কর্মীর বাড়িতে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিলো। ওই এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত প্রার্থী অ্যাড. আ.স.ম সায়েমসহ কর্মী সমর্থকরা অপেক্ষা করছিলো। এসময় গোপাই গ্রামের বিএনপির কর্মী সমর্থকরা তাদের খাবারের ভিডিও ধারণ করছিল। ছবি ওঠানো নিয়ে দুইপক্ষের মধ্যে বিতর্ক হয়। এক পর্যায়ে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।…

বিস্তারিত

পবিত্র শবে বরাতের রাতে কক্সবাজার অঞ্চলে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো কক্সবাজার জেলা ও আশপাশের এলাকা। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯ এবং এর উৎপত্তিস্থল ছিল মায়ানমারের ইয়াংগুন এলাকায়। ঢাকা ভূমিকম্প কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ৫২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের কম্পন কত সেকেন্ড স্থায়ী হয়েছে তা জানা যায়নি। এ সময় অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও হতাহত বা কোনো ভবন বিধ্বস্তের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে…

বিস্তারিত

অবৈধভাবে তৈরি করা ভোটের ছয়টি সিলসহ সোহেল রানা নামে এক প্রেস মালিককে আটক করেছে পুলিশ। এ সময় সিলসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন আদালত সড়কের ‘মারইয়াম প্রেস’ নামে একটি দোকান থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল ওই প্রেসের স্বত্বাধিকারী এবং সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, অবৈধভাবে ভোটের সিল তৈরি করা হচ্ছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে মারইয়াম প্রেস নামে দোকানটিতে অভিযান চালানো হয়। এসময় দোকানটি থেকে ভোটের ব্যালট পেপারে ব্যবহৃত ছয়টি সিল জব্দ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাসান মাহমুদ নাহিদ। পরে তার নির্দেশে সিলগুলোসহ…

বিস্তারিত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিট ও ৯টা ৫১ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। দুটো ভূমিকম্পেরই উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষেণ কেন্দ্রের সূত্র জানিয়েছে, দেশের অনেক স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ‘প্রথম দফায় বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিট ১ সেকেন্ডের সময় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। পরে ৯টা ৫১ মিনিটে আরেক দফা ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ২।’ প্রথম দফায় ভূমিকম্পের উৎপত্তিস্থল…

বিস্তারিত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানার পোড়ানোসহ একাধিক সহিংস ঘটনার প্রতিবাদে দেবীদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঐক্যবদ্ধ বাংলাদেশ (১১ দলীয় জোট)। সমাবেশে এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট স্বাধীনতা স্তম্ভের পাদদেশে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, ‘আমরা যখন শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি, ঠিক…

বিস্তারিত

এখন থেকে বিভাজনের নয়, উন্নয়নের রাজনীতি করবেন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিানাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা দেবীদ্বারে বিভাজনের রাজনীতি আর করবো না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করবো, আমরা দেবীদ্বারে ঐক্যের রাজনীতি করবো, প্রগতীর ও সমৃদ্ধির রাজনীতি করবো, আমরা দেবীদ্বারে উন্নয়নের রাজনীতি করবো।’ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালতলা এলাকায় এক নির্বাচনী সভায় কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসনে ১১দলীয় জোট মনোনীত এই এনসিপি প্রার্থী এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘পুরো দেবীদ্বার একটি দেহ এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ধনী, গরীব সবাই দেহের অংশ। সবাই মিলেই দেবীদ্বার, দেবীদ্বারের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা আলাদা কোনো জাতি…

বিস্তারিত