Author: নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে মুন্সীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। জানা গেছে, এই আসনটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন মুন্সী। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয়…

বিস্তারিত

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমেছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০০ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা কমে ১১২ টাকা, পেট্রোলের দাম ২ টাকা কমে ১১৬ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা কমে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল শনিবার ( ৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার পরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে এ নতুন দর কার্যকর হবে। জানা গেছে, বিশ্ববাজারের…

বিস্তারিত

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আর্টেমিস জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-০২-এর আওতায় এ গম এসেছে বলে জানা গেছে। বাংলাদেশ ইতোমধ্যে সরকারের (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। জি-টু-জি-০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর তৃতীয় চালান হিসেবে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আর্টেমিস বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে অবস্থান করছে। এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন…

বিস্তারিত

দেশ সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদে পরিণত হতে পারে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমি ‘না ভোট’-এর পক্ষে যে কথা বলেছি, তা বুঝে-শুনেই বলেছি। এর কারণগুলো পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরেছি। জনগণ বিবেচনা করবেন কোনটা ভালো। জনগণ যা ভালো মনে করবে, তাই আমরা মেনে নেব।’ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগকালে তিনি এ কথা জানান। রংপুর–৩ (সদর) আসনের মনোনীত এ সংসদ সদস্য পদপ্রার্থী বলেন, সবারই নিজস্ব মতামত আছে। আমার মতামত আমি জোরালোভাবে তুলে ধরেছি। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এটা আমার বিশ্বাস। আমি মানুষের কাছে যুক্তিসহকারে…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকানসংক্রান্ত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তুলে ‘মানহানিকর বক্তব্য ও অপপ্রচার’ চালানোর অভিযোগে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নুরুল গনি সগীরের পক্ষে তার সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস শাকিব এই নোটিশ পাঠান। এতে সর্বমিত্র চাকমাকে অত্র নোটিশ প্রাপ্তির ১০ ঘণ্টা সময়ের মধ্যে প্রকাশ্যে মানহানিকর অভিযোগ প্রত্যাহার, সংশ্লিষ্ট পোস্ট ও বক্তব্য অপসারণ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় নুরুল গনি সগির আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন বলেও নোটিশে সতর্ক করা হয়। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আয়োজিত এক…

বিস্তারিত

বিএনপি সিরাজগঞ্জ-পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ওই এলাকার তাঁত শিল্প সমৃদ্ধকরণসহ তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার ওপরও জোর দেন। সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে শনিবার (৩১ জানুয়ারি) বিকালে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান একথা বলেন। সিরাজগঞ্জ এবং পাবনা এলাকায় বহু কাজ করার আছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘সবাই একসঙ্গে কাজ করে দেশ গড়তে হবে। এই এলাকায় যেমন কৃষি আছে তেমন ছোটখাট শিল্প কারখানাও রয়েছে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে একইসাথে লাখ লাখ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’ তিনি বলেন, ‘নতুন নতুন…

বিস্তারিত

দেশীয় চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় জুটি চিত্রনায়ক ওমর সানী ও অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন ধরে দুই দেশে আলাদা থাকছেন। ওমর সানী থাকেন বাংলাদেশে, আর মৌসুমী প্রায় দুই বছর ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এ দূরত্বকে ঘিরে বেশ কিছুদিন ধরেই তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও প্রশ্ন উঠছে। কেউ কেউ তো প্রকাশ্যেই তাদের বিচ্ছেদের কথা বলছেন। এসব মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন ওমর সানী। সম্প্রতি এমন প্রশ্নের মুখে পড়ে কড়া প্রতিক্রিয়া জানান এই অভিনেতা। তার ভাষায়, অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি। কয়েকদিন আগে একটি চলচ্চিত্র-সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নিয়ে ওমর সানী বলেন, তারা নাকি আলাদা হয়ে গেছেন—এমন নানা কথা তিনি…

বিস্তারিত

পাকিস্তানের বেলুচিস্তানে বড় ধরনের এক সমন্বিত সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ১২টি ভিন্ন স্থানে চালানো এই হামলাগুলো অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ৩০ জানুয়ারি রাতে বেলুচিস্তানে সামরিক বাহিনীর অভিযানে মোট ৯৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই সংঘর্ষে দেশের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে ১০ জন নিরাপত্তা কর্মীও শাহাদাত বরণ করেছেন। জঙ্গিদের এই কাপুরুষোচিত আক্রমণ কেবল বাহিনীর ওপর সীমাবদ্ধ ছিল না; খুজদার এলাকায় তারা নিরীহ সাধারণ মানুষের ওপর হামলা চালায়। সেখানে বেলুচ এক শ্রমিকের পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে একজন নারী ও তিনটি শিশু রয়েছে। জঙ্গিদের এই নৃশংসতা…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণ করতে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসার বিষয়ে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নিবেন। এ নিয়ে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়াল ৩৩০ জন, যা ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এর আগে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, ১১তম জাতীয় নির্বাচনে ১২৫ জন এবং ১০ম…

বিস্তারিত

সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটনের অনুমতি থাকলেও, এ বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা দুই মাস কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। তবে এর চেয়ে বড় দুঃসংবাদ এলো সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য। পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে টানা ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম। ফলে আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে দ্বীপে পর্যটকবাহী কোনো জাহাজ আর চলাচল করবে না। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সেন্টমার্টিনের বিপন্ন জীববৈচিত্র্য রক্ষায় এ ৯ মাস…

বিস্তারিত