Author: বিনোদন প্রতিবেদক

২০২৩ সালের জন্য চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন তারেক মাসুদ ও আবদুল লতিফ বাচ্চু। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। সেরা পরিচালক হিসেবে এই পুরস্কার পাচ্ছেন সিনেমাটির নির্মাতা খন্দকার সুমন । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করে। ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য আফরান নিশো সেরা অভিনেতা ও ‘সাঁতাও’ অভিনেত্রী আইনুন পুতুল সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন। এ ছাড়া অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সেরা পার্শ্ব অভিনেতা মনির আহম্মেদ শাকিল (সুড়ঙ্গ), সেরা পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাতজন), সেরা অভিনেতা/অভিনেত্রী খলচরিত্রে আশীষ খন্দকার, সেরা অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম,…

বিস্তারিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই বছরের বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালানোর পর প্রথমবারের মতো ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ৭০ হাজার মানুষের নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ শুক্রবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এক ব্রিফিংয়ে ইসরায়েলি সাংবাদিকদের সামনে এই তথ্য স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির দৈনিক ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, ‘আমাদের ধারণা অনুযায়ী যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন, যার মধ্যে নিখোঁজদের সংখ্যা অন্তর্ভুক্ত নয়।’ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন বলে জানালেও এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল ইসরাইল। যদিও জাতিসংঘ…

বিস্তারিত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের আধিপত্য ধরে রেখে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ শনিবার (৩১ জানুয়ারি) নেপালের পোখারায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। পুরো খেলায় পাত্তাই পায়নি ভুটানের মেয়েরা। তাদের রক্ষণভাগকে ভেঙেচুরে মাঠ ছেড়েছে পিটার বাটলারের দল। প্রথমার্ধে চার ও দ্বিতীয়ার্ধে ৮ গোল দিয়ে বাংলাদেশ রীতিমতো ভুটানকে বিধ্বস্ত করে ফেলে। এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার শিরোপা নিজেদের করে নিতে বাফুফে বয়সভিত্তিক এই সাফ চ্যাম্পিয়নশিপকে মহা গুরুত্ব দিয়ে জাতীয় দলকে ঢাকায় রেখে প্রধান কোচকে পাঠিয়েছে নেপালে। সেই মিশনে শুরুটা দুর্দান্তই করেছে বাংলাদেশ। প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশে ব্যালট পাঠানো শুরু করেছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীরা। এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসীর ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘এর মধ্যে পাঁচ লাখ ১৬ হাজার সাতজন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং চার লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর…

বিস্তারিত

সংগঠনের শক্তি ও জনসম্পৃক্ততাই বিএনপির মূল ভরসা জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণের আরও বেশি সমর্থন আদায় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার ফোরস্টার হোটেল নাজ গার্ডেনে নিজের নির্বাচনি এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশে দলীয় শৃঙ্খলা বজায় রেখে মাঠে থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নেতাকর্মীরাই ভোট কেন্দ্র পাহারা দিয়ে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ভোটের দিন জনগণের অধিকার রক্ষায় আপনারাই থাকবেন সামনে। মানুষের পাশে দাঁড়াতে পারলেই ধানের শীষের প্রতি…

বিস্তারিত

লালমনিরহাটে পৃথক দুটি সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠন থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় যুবদলের ২৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। তারা দীর্ঘদিন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একইদিনে এতো নেতাকর্মীর এই যোগদানকে ঘিরে জেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারী লালমনিরহাট ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। দল ছাড়ার কারণ ব্যাখ্যা করে যোগদান অনুষ্ঠানে যুবদল সদস্য রেজাউল করিম বলেন, ‘২০১৩ সালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলাম এবং…

বিস্তারিত

ভোলায় নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আজ শনিবার (৩১ জানুয়ারি) বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে টবগী ইউনিয়নের জামায়াত আমির মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে ভোলা-২ (বোরহানউদ্দিন -দৌলতখান) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এসময় তারা ভোট চাইতে টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়িতে গেলে সেখানে উপস্থিত ইউনিয়ন শ্রমিক দলের নেতা মো. ইউসুফ ও তার ভাই বিএনপি নেতা আইয়ুবের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে কোনদল জয়ী হবে তা নিয়ে সর্বমহলে চলছে নানান কৌতুহল। তবে ভোটের আগে নির্বাচনী প্রচার-প্রচারণায় কে কতটা এগিয়ে তা নিয়েও রয়েছে নানামুখি হিসেব-নিকেশ। শুধু তাই নয়, এ নিয়ে বিভিন্ন সংস্থার জরিপের ফলাফলে রাজনৈতিক মহল ও বিশ্লেষকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভিশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপে তুলে ধরা হয়েছে নতুন তথ্য। এ জরিপে ৫২ দশমিক ৮০ শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দেবে। আর জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় ৩১ শতাংশ ভোটার। জরিপের তথ্যমতে, ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে ১ শতাংশ মানুষের। ভোট নিয়ে কোনো চিন্তা নেই ১৩ দশমিক ২০…

বিস্তারিত

শীতকালীন ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে অস্বাভাবিক মাত্রার তুষারপাত, বিধ্বংসী ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। এমন তথ্যই জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাভাসে বলছে- শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ঝড়টির প্রভাব শুরু হবে। শনিবার রাত নাগাদ নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায় তুষারপাত ও প্রায় হারিকেন-গতির দমকা হাওয়া মিলিত হয়ে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করতে পারে। ঝড়ের গতিপথ উপকূলের আরও কাছাকাছি হলে সপ্তাহান্তে নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে পূর্ব ম্যাসাচুসেটসেও তুষারপাত ও প্রবল বাতাস দেখা দিতে পারে। শুক্রবার রাতে নর্থ ক্যারোলাইনার উপকূলের কাছে…

বিস্তারিত

বিশ্ব বাজারে দাম কমার ফলে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (৩০ জানুয়ারি) ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সমন্বয় করে নির্ধারণ করা এ দামে বিক্রি হবে স্বর্ণ। শুক্রবারের দামের অস্থিরতা আবারও মনে করিয়ে দিয়েছে- স্বর্ণ যেমন দ্রুত বাড়তে পারে, তেমনি সব পণ্যের মতোই এর দাম দ্রুত কমেও যেতে পারে। সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামের উত্থানে বড় ভূমিকা রেখেছে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা। এমা ওয়ালের ভাষায়, বিনিয়োগকারী…

বিস্তারিত