Author: নিজস্ব প্রতিবেদক

ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার রাজধানী জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ক্ষেত্রে বিদ্যমান বাংলাদেশি দূতাবাস ও মিশনসমূহ থেকে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে গায়ানায় নতুন কূটনৈতিক মিশন স্থাপনসহ একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ছয়টি অধ্যাদেশ, তিনটি প্রস্তাব এবং একটি নীতি আদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, গায়ানা বর্তমানে বিশ্বের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর একটি। গত…

বিস্তারিত

৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অবির্ভূত রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ প্রকাশ করা হয়। ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশগুলো উপস্থাপন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে ভোটাধিকারের বয়স ১৬ বছর করা, আগামী ৫ বছরে দেশে ১ কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করা, ব্যবসার রাজনৈতিক ব্যয় শূন্যে নামাতে চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করা এবং এককালীন তহবিল দিয়ে রিভার্স ব্রেন ড্রেইন (মেধাবীদের দেশে ফেরানো) করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ইশতেহার ঘোষণাকালে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জোট (জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণেমোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন ১৬টি দেশ থেকে। আগামী ১২ ফেব্রুয়ারি একই সঙ্গে অনুষ্ঠিত হবে এই নির্বাচন ও গণভোট। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার (৩০ জানুয়ারি) জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে তুরস্ক; দেশটির ১২ জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের…

বিস্তারিত

গত দেড় বছর যারা ধৈর্য ধরতে পারেননি, যারা অধৈর্য হয়ে অপকর্ম করেছেন তাদের জন্য অশনিসংকেত শুরু হয়ে গেছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখবেন।’ তিনি বলেন, ‘সারা বাংলায় এখন ইনসাফের পক্ষে বাঁধভাঙা জোয়ার সৃষ্টি হয়েছে। শুধু নোয়াখালী নয়, আপনারা মনে করতে পারেন এটা বোধ হয় নোয়াখালীতে। কিন্তু না। সারা বাংলায় দেখতে পাচ্ছি, জনগণ দেখতে পাচ্ছেন, আমরা যেখানেই যাচ্ছি, সেখানে মানুষের ভালোবাসা পাচ্ছি।’ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও নোয়াখালী-৩ আসনের প্রার্থী মো. বোরহান উদ্দিন এ সভার সঞ্চালনা করেন।…

বিস্তারিত

একাত্তরে যারা সনাতন ধর্মালম্বীদের নির্যাতন করেছিল, তারাই আবার নবরুপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘তাদের হাতে এদেশের সকল নাগরিক নিরাপদ কি না দেশবাসীর কাছে আমার প্রশ্ন থাকলো।’ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে তার নির্বাচনী এলাকা পেকুয়া সদরের বিশ্বাস পাড়ায় হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে একটি ধর্মভিত্তিক দলের হাতে এদেশের সনাতন ধর্মালম্বী ভাইবোনদের সবচেয়ে বেশি নির্যাতিত হতে হয়েছিল, ত্যাগ শিকার করতে হয়েছিল, যা সনাতন ধর্মালম্বী ভাইবোনদের পূর্ব পুরুষেরা জানেন। যারাই স্বাধীনতায় বিশ্বাস করেনি কিংবা স্বাধীনতা চায়নি, তারাই সনাতনী ভাইবোনদের এমন…

বিস্তারিত

অভিনয় ক্যারিয়ারে আরেকটি স্বীকৃতি পেলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভারতীয় বাংল চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। সুমন মুখার্জি নির্মিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য জয়া আহসানকে এই সম্মাননা দেওয়া হয়। পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী। পোস্টে জয়া লিখেছেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা ২৪ আয়োজনে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।’ তথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রায় ৯০ বছর আগে প্রকাশিত ধ্রুপদি উপন্যাস অবলম্বনে…

বিস্তারিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় শীতার্তদের মাঝে গায়ের চাদর বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় স্থানীয় বিভিন্ন এলাকার নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ ২৫০ পরিবারের মাঝে এসব চাদর বিতরণ করা হয়। উপজেলার হাসনাবাদে রোটারি ক্লাব অব উত্তরা’র সহযোগিতা ও ইউনিফাইড ডেভেলপমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (টউঊঋ) এবং ব্যাচ’৯৯ হাসনাবাদ এর আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী প্রেসক্লাবের ব্যাবস্থাপনায় শীতবস্ত্র চাঁদর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাচ’৯৯ হাসনাবাদ-এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, সাংগঠিনিক সম্পাদক হাফিজুর রহমান হৃদয়, কোষাধ্যক্ষ লতিফুর রহমান লিংকন, সমাজকর্মী আশিকসহ অনেকে। মানবিক এ কার্যক্রম প্রসঙ্গে ব্যাচ’৯৯ হাসনাবাদ’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু বলেন, ‘দেশের সীমান্তঘেষা…

বিস্তারিত

আসন্ন টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বের খেলায় এবার স্কটল্যান্ডকে উড়িয়ে দিল নিগার সুলতানা জ্যোতির দল। এতে দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাঘিনীরা। নেপালের কীর্তিপুরে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত থেকে গ্রুপ পর্বে চার ম্যাচ জয়ের পর সুপার সিক্সেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন জ্যোতিরা। সুপার সিক্সে থাইল্যান্ড, স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। আজ ব্যাট হাতে ১৯২ রানের লক্ষ্যে নেমে ১০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে স্কটিশরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬.৩ ওভারে ৯ উইকেটে ৭৮ রান করে স্কটল্যান্ড। দশম উইকেটে পিপ্পা স্প্রুল…

বিস্তারিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে পারবেন, তবে ‘হ্যাঁ’ বা ‘না’-এর কোনো পক্ষেই অবস্থান নিতে পারবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাজশাহী বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনময় সভায় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। এহছানুল হক বলেন, ‘বর্তমান সরকার নির্দলীয়। সরকারের কোনো প্রার্থী নেই, কোনো পক্ষও নেই। আমাদের দায়িত্ব শুধু একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার করতে…

বিস্তারিত

তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আরও আলোচনার পরিকল্পনা করছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে।’ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া সম্পর্কে নির্মিত একটি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘আমি আমার প্রথম মেয়াদে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি করেছি। এখন আমাদের একটি বাহিনী ইরানের দিকে যাচ্ছে। আশা করছি, আমাদের এটি ব্যবহার করার প্রয়োজন হবে না।’ ইরানের সাথে আলোচনায় বসবেন কি না-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আগেও আলোচনা করেছি এবং আরও আলোচনার পরিকল্পনা করছি। আমাদের অনেকগুলো বড় ও শক্তিশালী জাহাজ এখন ইরানের পথে। যদি সেগুলো ব্যবহার করতে না হয়, তবে সেটিই…

বিস্তারিত