- চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিল চায় জামায়াত
- মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
- ৪৭ বছর বয়সে তাহিরের বিশ্বরেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট
- পূজার আগে বাংলাদেশের ইলিশ চায় ভারত, রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
- ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, কারা পাবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- আকিজ সিমেন্টে ম্যানেজার পদে চাকরির সুযোগ, বেতন আলোচনা সাপেক্ষে
- ৬০ পেরিয়েও এত ফিট নীতা আম্বানি, জানালেন প্রতিদিনের রুটিন
- বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আভাস, পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস
Author: আন্তর্জাতিক ডেস্ক
পূর্ব লন্ডনে একটি মদের বার কিনে সেটিকে পূর্ণাঙ্গ মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারে রূপান্তর করেছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী জিয়া বিন রাসেল। চট্টগ্রামের রাউজানের সন্তান এই উদ্যোক্তা ভবনটি কেনার পর বিপুল অর্থ বিনিয়োগ করে মুসল্লিদের নামাজ আদায় ও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনার উপযোগী করে গড়ে তুলেছেন। একসময় যে ভবনটি মদের বার হিসেবে ব্যবহৃত হতো, সেটিই এখন স্থানীয় মুসলমানদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছে। মসজিদ নির্মাণের পাশাপাশি এটিকে মুসলিম কমিউনিটি সেন্টার হিসেবেও গড়ে তোলা হয়েছে। ফলে নামাজ আদায়ের পাশাপাশি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। তবে জিয়া বিন রাসেলের মানবিক ও সমাজকল্যাণমূলক…
গত ছয় মাসে দেশে একই পরিবারের একাধিক সদস্যকে হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২৪ ফেব্রুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এমন ১৮টি হত্যাকাণ্ডের ঘটনা পাওয়া গেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন। কোনো ঘটনায় একই পরিবারের দুজন, আবার কোথাও তিন, চার এমনকি পাঁচজন পর্যন্ত নিহত হয়েছেন। সাম্প্রতিক রংপুরের ঘটনা এই ভয়াবহতার নতুন উদাহরণ। মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যা করা হয়। পুলিশ বলছে, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও হত্যার প্রকৃত কারণ নিয়ে এখনো নানা প্রশ্ন রয়েছে। মামলাটি পরে পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।…
খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. রেজাউল করিম। মঙ্গলবার ২৫ আগস্ট তাঁকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। এর পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ একটি পোস্ট দেন এই পুলিশ কর্মকর্তা। সেখানে তিনি তাঁর পদায়নকে নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। ফেসবুক পোস্টে মো. রেজাউল করিম লিখেছেন, তাঁকে সংযুক্ত করার অর্থ হলো তাঁর কাজের আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই। একই সঙ্গে পুলিশ বিভাগে ভালোভাবে কাজ করতে কর্মকর্তারা কেন উৎসাহিত হন না, তাঁর পদায়নকে তার আরেকটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। নিজের চাকরিজীবনের প্রসঙ্গ তুলে…
মার্কিন কান্ট্রি সংগীতের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও অভিনেত্রী ডলি পার্টন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে শেষনিশ্বাস ত্যাগ করেন এই সংগীত তারকা ও সমাজসেবী। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ছোট পরিসরে তাঁর শেষকৃত্য সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ডলি পার্টনের মুখপাত্র মার্সেল পারিসো জানিয়েছেন, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মৃত্যু হয়েছে তাঁর। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছর ধরে নিজের বিভিন্ন শারীরিক সমস্যার কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন পার্টন। বিশেষ করে ২০২৫ সালের মার্চে স্বামী কার্ল ডিনের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। টেনেসির পাহাড়ি অঞ্চলের দরিদ্র একটি…
আলমারি তৈরির কাজ প্রায় শেষ। বাকি ছিল শুধু পাওনা পারিশ্রমিক। সেই টাকা চাইতে অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বাড়িতে গিয়ে এবার মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন এক কাঠমিস্ত্রি। অভিযোগকারী রাজকাপুর শর্মা এ ঘটনায় বেহালা থানায় লিখিত অভিযোগ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে এফআইআর দায়ের করেছে পুলিশ। এতে সোহম চক্রবর্তীর পাশাপাশি তাঁর দেহরক্ষী তোতন সর্দারের নামও রয়েছে। রাজকাপুর শর্মার অভিযোগ অনুযায়ী, গত ১২ মে সোহম চক্রবর্তীর বাড়িতে আলমারি তৈরির কাজ পান তিনি। এ কাজের জন্য মোট ৫৫ হাজার টাকার চুক্তি হয়েছিল। শুরুতে তাঁকে ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। এরপর আলমারি তৈরির কাজ…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠিত ছায়া মন্ত্রিসভার নেতৃত্বে থাকছেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁকে ছায়া প্রধানমন্ত্রী বা ছায়া মন্ত্রিসভার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। গত মাসে এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে সদস্যদের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এরই মধ্যে দায়িত্ব পাওয়া সদস্যদের প্রশিক্ষণও চলছে। সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ছায়া মন্ত্রিসভা নিয়ে কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি জানান,…
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে। শিক্ষার্থীরা ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আর সব প্রক্রিয়া শেষ করে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস। এবারও একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচন করা হবে। তবে নতুন নীতিমালায় আসনের ৭ শতাংশ কোটা রাখা হয়েছে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২৪ আগস্ট এই নীতিমালা প্রকাশ করে। ভর্তির…
শিশু হঠাৎ হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে। কখনো পা শক্ত হয়ে যাচ্ছে, আবার কখনো হাত-পায়ে দুর্বলতা বা অবশভাব দেখা দিচ্ছে। কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে, এমনকি কোনো কোনো সময় কথা বলাও বন্ধ হয়ে যাচ্ছে। কারও ক্ষেত্রে দেখা দিচ্ছে কাঁপুনি, অস্বাভাবিক নড়াচড়া কিংবা খিঁচুনির মতো উপসর্গ। আবার কেউ কেউ চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যার কথাও জানায়। অভিভাবকদের জন্য এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগের। সন্তান গুরুতর কোনো রোগে আক্রান্ত হয়েছে কি না, তা নিয়ে শুরু হয় দুশ্চিন্তা। চিকিৎসকের পরামর্শে একের পর এক পরীক্ষা করানো হলেও অনেক সময় বড় কোনো শারীরিক রোগের প্রমাণ পাওয়া যায় না। তখন পরিবার…
একটি বল—কিন্তু ফুটবল ইতিহাসের দুই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী। সেই বলেই ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা তাঁর বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’। এবার সেই ঐতিহাসিক বলটি নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৪১ কোটি টাকার বেশি। টেক্সাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস শনিবার বলটি বিক্রি করে। নিলামের আগে প্রতিষ্ঠানটি ধারণা করেছিল, বলটির দাম অন্তত ১ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে। তবে শেষ পর্যন্ত বিক্রয়মূল্য সেই প্রত্যাশার অর্ধেকেরও কম হয়েছে। ১৯৮৬ বিশ্বকাপে ব্যবহৃত অ্যাডিডাস আজতেকা মডেলের এই বলটির সঙ্গে জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত একটি ম্যাচ। মেক্সিকো…
সরকারি কর্ম কমিশন—পিএসসির চেয়ারম্যান পদ ছয় দিন ধরে শূন্য রয়েছে। গত ১৮ আগস্ট অধ্যাপক মোবাশ্বের মোনেম চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার পর এখনো নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি। তবে চেয়ারম্যান না থাকলেও কমিশনের নিয়মিত কার্যক্রমে কোনো বড় ধরনের স্থবিরতা তৈরি হয়নি বলে জানিয়েছে পিএসসি। বর্তমানে কমিশনের জ্যেষ্ঠ সদস্য সুজায়েত উল্যা সাময়িকভাবে রুটিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছেন। পিএসসির প্রচলিত রীতি অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠ সদস্য কমিশনের কার্যক্রম সচল রাখতে দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সুজায়েত উল্যা জানিয়েছেন, পিএসসির অভ্যন্তরীণ কাজের পাশাপাশি মাঠপর্যায়ের পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
