- চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিল চায় জামায়াত
- মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
- ৪৭ বছর বয়সে তাহিরের বিশ্বরেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট
- পূজার আগে বাংলাদেশের ইলিশ চায় ভারত, রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
- ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, কারা পাবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- আকিজ সিমেন্টে ম্যানেজার পদে চাকরির সুযোগ, বেতন আলোচনা সাপেক্ষে
- ৬০ পেরিয়েও এত ফিট নীতা আম্বানি, জানালেন প্রতিদিনের রুটিন
- বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আভাস, পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস
Author: ওয়াসিমা আর্শি
টানা কয়েক দফা দাম বাড়ার পর দেশের বাজারে এবার বড় অঙ্কে কমেছে সোনার দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক ধাপে ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ার পর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি—বাজুস মঙ্গলবার সকাল ১০টায় বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে। একই সময় থেকে পরিবর্তিত মূল্য কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারেও মূল্যবান ধাতুটির দামে বড় ধরনের পতন দেখা গেছে।…
দেশের ৬৪ জেলার দায়িত্ব আবারও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের মধ্যে ভাগ করে দিয়েছে সরকার। সরকারের বক্তব্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারক ও সমন্বয় করবেন। তবে সরকারের এই সিদ্ধান্তের পর নতুন করে প্রশ্ন উঠেছে—জেলায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যদের ক্ষমতার সীমারেখা আসলে কোথায় থাকবে? গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ দেশের ৬৪ জেলার দায়িত্ব ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের তিনজন হুইপের মধ্যে ভাগ করে দেয়। কাউকে একটি, আবার কাউকে দুই থেকে তিনটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এবারের…
রাজশাহীর পবা উপজেলায় বাবা ও ছেলের মধ্যে মারামারি থামাতে গিয়ে হাঁসুয়ার আঘাতে ইদ্রিস আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ভাই আবু বকর সিদ্দিক। ঘটনার পর অভিযুক্ত আলফাজকে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের দাঁদপুর বাগিচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী ওই এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, জমিতে ধান চাষের প্রস্তুতির জন্য পাট কাটার কাজ চলছিল। এ সময় আবু বকর সিদ্দিকের ছেলে আলফাজ বাবার সামনে বিড়ি ধরান। এতে ক্ষুব্ধ হয়ে ছেলেকে বকাঝকা করেন আবু বকর। একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং পরে…
লালমনিরহাটে টিকাদান কার্যক্রম পুনরায় চালু এবং প্রশিক্ষণপ্রাপ্ত ভ্যাকসিনেটরদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিতে সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ভ্যাকসিনেটররা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) লালমনিরহাট জেলার সব ভ্যাকসিনেটরের পক্ষে আনিছুর রহমান সিভিল সার্জন বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। এতে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন টিকাদান ও জনস্বাস্থ্য কার্যক্রমে যুক্ত থাকার বিষয়টি তুলে ধরে দ্রুত তাদের পুনরায় কাজে যুক্ত করার দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, ২০২০ সাল থেকে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলায় মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (GAVI ও WHO) হিসেবে তাঁরা স্বাস্থ্য বিভাগের অধীনে বিভিন্ন টিকাদান কর্মসূচিতে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে নিয়মিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই (EPI)…
চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শতাধিক ব্যক্তিকে মিছিলে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে মিছিলটি ঠিক কখন অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সকালে ফেসবুকে ৫৭ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, আনোয়ারা উপজেলার পিএবি সড়কের কালাবিবির দিঘি এলাকায় মিছিলটি করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানকে দেখা গেছে। তাঁর নেতৃত্বেই মিছিলটি হয়েছে বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায়, শতাধিক কর্মী একসঙ্গে সড়ক দিয়ে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।…
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই সামনে। এমন সময়ে মাঠের প্রস্তুতির চেয়ে মাঠের বাইরের ঘটনাতেই বেশি আলোচনায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। প্রধান কোচকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের সঙ্গে অপ্রীতিকর ঘটনা, বেতন ও নিরাপত্তা নিয়ে অভিযোগ—সবকিছুর মধ্যেই বাফুফে আয়োজন করল দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। কিন্তু সেখানে দেখা গেল না প্রধান কোচ, সহকারী কোচ কিংবা কোনো খেলোয়াড়কে। বৃহস্পতিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রতিনিধিত্ব করেন শুধু টিম ম্যানেজার সামিদ কাশেম। সাধারণত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে সংবাদ সম্মেলনে কোচ ও অধিনায়কের উপস্থিতিই প্রত্যাশিত। কিন্তু এবার তার ব্যতিক্রম হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মূলত এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে…
চাকরিতে বছরের পর বছর কাজ করছেন, দায়িত্বও বাড়ছে, কিন্তু বেতন যেন একই জায়গায় আটকে আছে—এমন অভিজ্ঞতা অনেক কর্মজীবীর। জীবনযাত্রার ব্যয় বাড়লেও সেই অনুপাতে আয় না বাড়ায় একসময় সামনে আসে পরিচিত প্রশ্ন—বেতন বাড়াতে কি চাকরি বদল করতেই হবে? উত্তর হলো, সব সময় নয়। চাকরিতে বেতন বাড়ানোর ক্ষেত্রে শুধু কত বছর কাজ করেছেন বা প্রতিদিন কত ঘণ্টা অফিসে থাকছেন, সেটিই মূল বিষয় নয়। বরং প্রতিষ্ঠানের জন্য আপনার কাজ কতটা মূল্য তৈরি করছে এবং চাকরির বাজারে আপনার দক্ষতার চাহিদা কতটা—এই দুই বিষয় গুরুত্বপূর্ণ। ধরা যাক, একজন কর্মীর বর্তমান বেতন ৬০ হাজার টাকা। তিন বছর আগে চাকরিতে যোগ দেওয়ার সময় তাঁর বেতন ছিল ৫৬…
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না—এ নিয়ে আলোচনা চলার মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর বক্তব্য, এ ধরনের কোনো চুক্তিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশের প্রয়োজন ও জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ সিদ্ধান্ত নিলে তা নিয়ে অন্য কারও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে চলমান আলোচনার বিষয়ে মন্তব্য করেন শফিকুর রহমান। পোস্টে তিনি বলেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও…
মানবজাতিকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করতে মহান আল্লাহ সর্বশেষ নবী ও রাসুল হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে পাঠান। তাঁর জন্ম থেকে ওফাত পর্যন্ত পুরো জীবন মানবতার জন্য অনন্য শিক্ষা ও আদর্শে পরিপূর্ণ। ইসলামী ঐতিহ্য অনুযায়ী, পবিত্র রবিউল আউয়াল মাসে তাঁর শুভাগমন মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্য বহন করে। হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের আগেই পিতা ইন্তেকাল করেন। শৈশবে তৎকালীন আরবের রীতি অনুযায়ী তিনি হালিমা সাদিয়া (রা.)-এর কাছে প্রতিপালিত হন। পরবর্তী সময়ে দাদা আবদুল মুত্তালিব তাঁর দেখাশোনা করেন। আট বছর বয়সে দাদার ইন্তেকালের পর চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন তিনি। মাত্র ১২ বছর…
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে রাতারাতি বড় ধরনের পরিবর্তন আশা করা বাস্তবসম্মত হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে। অপরাধ সংঘটিত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং বিভিন্ন আলোচিত ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। তবে দীর্ঘদিনের…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
