Author: ওয়াসিমা আর্শি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান…

বিস্তারিত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তালিকায় থাকা ভোটাররা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সোমবার (৩১ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ইসি সচিব জানান, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দাবি, আপত্তি ও সংশোধনের প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকায় মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর…

বিস্তারিত

বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদকে আরও কার্যকর করা, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে সংসদের ভূমিকা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়েছে। সোমবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়। সাক্ষাৎকালে আইপিইউ মহাসচিবের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় সংসদকে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নীতিগত আলোচনা এবং সংলাপের প্রধান কেন্দ্র…

বিস্তারিত

নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অসংখ্য মানুষ যখন জীবন বাঁচাতে ছুটছিলেন, ঠিক তখনই অসাধারণ সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেন ত্রিভুবন ত্রিশুলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাদাবি। পাহাড়ি ঢল স্কুলে আঘাত হানার আগমুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তিনি ও তাঁর সহকর্মীরা নিরাপদ স্থানে সরিয়ে নেন শিক্ষার্থীদের। শেষ পর্যন্ত রক্ষা পায় ১ হাজার ৬৪৩ শিশুর প্রাণ। ঘটনাটি ২৬ আগস্ট বুধবার সকালের। ঘড়িতে তখন প্রায় ৯টা ২০ মিনিট। প্রতিদিনের মতো বিদ্যালয়ে ক্লাস চলছিল। স্কুলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছিল প্রায় ৯০০ শিক্ষার্থী। আরও প্রায় ৭০০ শিক্ষার্থী তখন হেঁটে কিংবা স্কুলবাসে করে বিদ্যালয়ের দিকে আসছিল। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ প্রধান শিক্ষক রাজেন্দ্র দাদাবির কাছে আসে…

বিস্তারিত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় আইফোন কেনার জন্য নিজের দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মুন্সিবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. মারুফ। তিনি মাছুয়াখালী গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল আটটার দিকে মারুফ তাঁর মা মাহফুজা বেগমকে দেড় বছরের ছেলে মুসাকে জামাকাপড় পরিয়ে…

বিস্তারিত

এক মাসের বেশি সময় ধরে চলা গ্যাস ও বিদ্যুতের সংকটে দেশের নির্মাণসামগ্রী শিল্পে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রড, সিমেন্ট, সিরামিক টাইলস, ইট ও কাচসহ বিভিন্ন পণ্যের কারখানায় উৎপাদন কমে গেছে। কোনো কোনো প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার অর্ধেকের নিচে নেমেছে, আবার কিছু কারখানার ইউনিট সাময়িকভাবে বন্ধও রাখতে হয়েছে। ফলে বাজারে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। নির্মাণ খাতের ব্যবসায়ীদের ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত দুই বছর ধরেই এ খাতে একধরনের মন্দা চলছে। সরকারি উন্নয়নকাজ কমে যাওয়ার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও চাহিদাতেও চাপ রয়েছে। এর মধ্যে নতুন করে গ্যাস-বিদ্যুতের সংকট শিল্পমালিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সংকটের পেছনে এলএনজি সরবরাহে বিঘ্নকে…

বিস্তারিত

গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে আপত্তির ধারাবাহিকতায় এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকেও ওয়াকআউট করেছেন বিরোধী দলের দুই সংসদ সদস্য। রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে যোগ দিলেও বিলটি নিয়ে আলোচনা শুরু হওয়ার আগেই তাঁরা সভা ত্যাগ করেন। ওয়াকআউট করা দুই সদস্য হলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম ও আবদুল বাতেন। বৈঠক সূত্রের তথ্য অনুযায়ী, সভা ছাড়ার আগে তাঁরা জানান, জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের বিরোধিতা করে তাঁরা আগেই সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন। সেই অবস্থানের ধারাবাহিকতায় সংসদীয় কমিটিতেও বিলটির আলোচনা ও পর্যালোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর আগে…

বিস্তারিত

নারীদের জন্য চালু হওয়া পিংক বাস সার্ভিসে এবার নারী চালক নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন—বিআরটিসি। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। আগ্রহী ও যোগ্য নারী প্রার্থীরা নির্ধারিত দিনে সরাসরি উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আলাদাভাবে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। বিআরটিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, পিংক বাস সার্ভিসের জন্য অস্থায়ী ভিত্তিতে নারী বাসচালক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকভাবে দৈনিক মজুরির ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কাজ করবেন। তবে অস্থায়ীভাবে নিয়োগ পেলেও ভবিষ্যতে স্থায়ী হওয়ার সুযোগ থাকছে। বিআরটিসি জানিয়েছে, নির্বাচিত নারী চালকেরা পরবর্তী সময়ে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে করপোরেশনের স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের…

বিস্তারিত

দেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে তিনটি সাপের বাচ্চা পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। বন্য প্রাণী বিশেষজ্ঞদের মতে, সাপগুলোকে হত্যা না করে সহজেই উদ্ধারকারী সংগঠনের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যেত। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী সাপগুলো যদি পাতি নেকড়ে সাপ হয়ে থাকে, তাহলে সেগুলো হত্যা করা বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধের আওতায় পড়তে পারে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায়। সেখানে তিনটি সাপের বাচ্চাকে দেয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করতে দেখা যায়। কিছু সময় পর সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়। ঘটনার ভিডিও দেখে সাপ–গবেষক আবু সাইদের…

বিস্তারিত

মেহেরপুরের গাংনী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে পাঠ্যবই খুলে উত্তর লেখার দৃশ্য ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের দাবি, পরীক্ষা চলাকালে নকলের দৃশ্য ধারণ করার সময় শিক্ষক ও পরীক্ষার্থীদের একাংশ তাঁদের মারধর করেন, মুঠোফোন ও সম্প্রচার সরঞ্জাম ছিনিয়ে নেন এবং একটি কক্ষে আটকে রাখেন। তবে অভিযুক্ত এক শিক্ষক হামলার অভিযোগ অস্বীকার করে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে গাংনী উপজেলার কাজীপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে। সেখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি বিষয়ের পরীক্ষা চলছিল। হামলার অভিযোগ করা দুই সাংবাদিক হলেন বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা…

বিস্তারিত