Author: নিজস্ব প্রতিবেদক

দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ উল্লেখ করে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস। সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করি। আজ (বৃহস্পতিবার) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। এদিন সমাবেশ থেকে তারেক রহমান একজনকে মঞ্চে ডেকে জিজ্ঞাসা করেন- আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে? তখন ওই ব্যক্তি বলেন, আল্লাহ, আল্লাহ। তখন তারেক রহমান বলেন, আমরা সবাই মুসলমান। এই দিন-দুনিয়ায় যা দেখি, এই পৃথিবীর মালিক কে? তখন হজকারী ব্যক্তি বলেন আল্লাহ। তারেক রহমান…

বিস্তারিত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত তা প্রাথমিকভাবে এখনো জানা যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা-ধাওয়া এবং মারামারিতে জড়ান। যা এখনও চলমান রয়েছে। এদিকে, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।এর আগে, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ করা হয়। কিন্তু পরবর্তীতে এক মাসও টেকেনি সেই অঙ্গীকার। ১০…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করল বিএনপি। সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে আজ ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠের পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।জানা গেছে, সকাল থেকেই বাস, লেগুনা ও পিকআপে করে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খÐ খÐ মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। তাদের…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে সাহায্য করব, এটাই আমাদের কাজ। জাতির জন্য এটা বড় এক চ্যালেঞ্জ, যা আমাদের নিতে হবে এবং এই বিশাল কাজটি শেষ করে তাকে ঐতিহাসিক অর্জন হিসেবে দাঁড় করাতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে।…

বিস্তারিত

আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। তা না হলে বাংলাদেশের জায়গায় অন্য দলকে সুযোগ দেওয়া হবে। বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এমন সিদ্ধান্তই নেয়া হয়েছে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো এই খবর জানিয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলার বিষয়ে আজ বুধবার বিকেল ৫টার মধ্যে আইসিসিকে জানানোর কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে বলা হয়েছে, তারা যেন সরকারকে জানায় যে, ভারতে বিশ্বকাপে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও একদিন সময় দেওয়া হচ্ছে অর্থাৎ ২২ জানুয়ারি পর্যন্ত। এরমধ্যে না জানালে বিকল্প নেওয়া হবে। ক্রিকইনফো জানায়, ভারতে গিয়ে বাংলাদেশ…

বিস্তারিত

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রথম মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি ফরিদপুরের আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার আত্মসমর্পণের আবেদন করেছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় সশরীরে হাজির হয়ে এ আবেদন দাখিল করেন তিনি। এরপর তিনি ট্রাইব্যুনাল থেকে বের হয়ে যান। এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান অনুপস্থিত থাকায় আত্মসমর্পণের আবেদনের শুনানি হয়নি। গত বছরের অক্টোবরে দেশে ফিরে সাজা স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন তিনি। এরপর তার সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার। আগামী ২২ অক্টোবর তার সাজা স্থগিতের মেয়াদ শেষ হবে। এরই মধ্যে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করলেন। ফরিদপুরের…

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে নিজের অবস্থানে এখনো অনড়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, এই সিদ্ধান্ত থেকে ‘পিছু হটার আর কোনো সুযোগ নেই’ এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি ‘অপরিহার্য’। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, গ্রিনল্যান্ড দখলে কত দূর যেতে রাজি আছেন। জবাবে তিনি বলেন, ‘সময় হলে আপনারা ঠিকই জানতে পারবেন।’ সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) ট্রাম্পের এই অনড় অবস্থানের কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ম্যাক্রোঁ সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি বিশ্বকে এক আইনকানুন–ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। মার্ক কার্নি বলেছেন, অতীতের সেই চেনা বিশ্বব্যবস্থা আর…

বিস্তারিত

শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পঞ্চগড়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার চিনিকল-ফুলতলা সড়কের আহমদনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় অভিযানে রাস্তার ওপর ও অনাবৃত অবস্থায় নির্মাণ সামগ্রী সংরক্ষণ করে বায়ুদূষণ সৃষ্টির অপরাধে একজন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। এ ছাড়া যানবাহনে নির্ধারিত মাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহার করার অপরাধে দুটি ট্রাকের চালককে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন এর…

বিস্তারিত

গেজেট আকারে প্রকাশিত হয়েছে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫। সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এটি প্রকাশ করা হয়েছে। এ নীতিমালা প্রণয়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করেছে। এ নীতিমালা চূড়ান্ত করার পূর্বে দেশের প্রখ্যাত আলেম-ওলামা ও ইমাম-খতিবদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করেছে এ কমিটি। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নীতিমালায় দেশের মসজিদগুলোর খতিব ব্যতীত অন্যান্য জনবলের গ্রেডভিত্তিক বেতনকাঠামো নির্ধারণ করা হয়েছে। খতিবের বেতন নির্ধারিত হবে চুক্তিপত্রের শর্তানুসারে। তবে, আর্থিকভাবে অসচ্ছল এবং পাঞ্জেগানা মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুসারে বেতন-ভাতাদি নির্ধারণের জন্য বলা হয়েছে। নীতিমালায় সিনিয়র পেশ ইমামকে…

বিস্তারিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে চাইছে না বাংলাদেশ। বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে অনুরোধ করেছে বিসিবি। তবে অল্প সময়ে ভেন্যু পরিবর্তন বেশ কঠিন কাজ। তাই পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে গেছে। এর সুরাহা খুঁজতে দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও এ সমস্যার সমাধান করতে পারেনি আইসিসি। অবশেষে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় ভার্চুয়ালি সভায় বসেছে আইসিসি। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজকের আইসিসির সভায়। সভায় পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও আছেন মিটিংয়ে। আইসিসির চেয়ারম্যান জয় শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিসিসিআই সেক্রেটারি দেবজিত…

বিস্তারিত