Author: বিনোদন প্রতিবেদক

ঢালিউডের সোনালী দিনের দাপুটে নায়ক ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ দিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ৮২ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গুণী এই অভিনেতা ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে সপরিবারে পাঞ্জাবে চলে এলেও নিয়তি তাকে টেনে আনে ঢাকার চলচ্চিত্র অঙ্গনে। উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে ১৯৬৪ সালে চিত্রনায়ক হিসেবে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। তবে ভাগ্যের চাকা ঘুরে যায় ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার মাধ্যমে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কিংবদন্তি…

বিস্তারিত

১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান পঞ্চগড়ে আগমন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ জানুয়ারি শুক্রবার পঞ্চগড় জেলা শহরের পঞ্চগড়  চিনিকল মাঠে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। সাংবাদিক সম্মেলনে  বক্তব্য দেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসাইন। তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি শুক্রবার সকালে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নির্বাচনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করবেন জামায়াত আমীর।…

বিস্তারিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কার্ড দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে ভোট চেয়ে নির্বাচনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা ও পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিক বরাদ্দ পেয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার শোকবার্তার নামে যে লিফলেটটি ঘরে ঘরে নিয়ে গেছে। এটা আল্টিমেটলি ঘরে ঘরে সিমপ্যাথি নেয়া এবং ভোট চাওয়ার আরেকটি উপায়। আমরা এটা নিয়ে কোন অভিযোগ করিনি। গতকাল তারেক রহমান একটা দলীয় প্রধান হিসেবে কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির একটি প্রোগ্রামে এবং বলেছেন- এটা দিয়ে এই হবে, ওই হবে; যেটা নির্বাচন…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ঘোড়া প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ। আজ বুধবার (২১ জানুয়ারি) লালমনিরহাট জেলা প্রশাসকের হলরুমে আনুষ্ঠানিকভাবে তিনি এ প্রতীক বরাদ্দ পান। এর আগে মনোনয়নপত্র বাছাইয়ে প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পর গত ১৪ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেয়েছিলেন শিহাব আহমেদ। ওইদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন সংসদীয় আসন-১৬, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিহাব আহমেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। শুনানি শেষে ইসির মিডিয়া সেন্টারে শিহাব আহমেদ মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে দেশবাসীর উদ্দেশে বলেন, ‘প্রিয়…

বিস্তারিত

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল বৃহস্পতিবার সিলেট থেকে প্রচারকাজ শুরু হবে। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা হবে। আজ রাতে তিনি বিমানযোগে সিলেট পৌঁছাবেন এবং গভীর রাতে হজরত শাহজালাল (রহ)-এর মাজার জিয়ারত করবেন। ফলে দীর্ঘ ২২ বছর পর আজ রাতে সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, ‘আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। ড. মাহদী…

বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ বুধবার (২১ জানুয়ারি) এ আদেশ দেন। অপর দুই সদস্য– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল এদিন প্রথমে দুই আসামির অব্যাহতি চাওয়া আইনজীবীদের আবেদন খারিজ করে দেন। পরে তাদের বিরুদ্ধে আনা প্রসিকিউশনের তিনটি অভিযোগ পড়েন বিচারপতি শফিউল আলম মাহমুদ।…

বিস্তারিত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহদী আমিন বলেছেন, বিদ্রোহী প্রার্থীরা অনেক ত্যাগী। কিন্তু তারপরেও ধানের শীষের বৃহত্তম স্বার্থে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে ৯০ নম্বর রোডের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘ঘোষিত তফসিল মোতাবেক বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাতে ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদরাসা…

বিস্তারিত

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন। ডা. তাসনিম জারা বলেন, আমি গত কয়েকদিন যখন ঢাকা-৯ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানায় অনেকের সঙ্গে কথা হয়েছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন যে, নির্বাচনের মার্কাটা কী? কোন মার্কায় তারা ব্যালট পেপারে দেখতে পারবেন আমাকে, যদি সমর্থন করতে চান। সেই প্রশ্নের আজ একদম পরিষ্কার একটা উত্তর আমরা পেয়েছি। তিনি বলেন, আমি নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই…

বিস্তারিত

বাংলাদেশের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে পূর্ণ সমর্থননের কথা শুরু থেকেই বলে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার পিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে সেই বিষয়টি জানিয়েছে বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র প্রতিবেদনে উঠে এসেছে। ‘ক্রিকইনফো’ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পাঠানো ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি। এমন সময়ে এই চিঠি পাঠানো হয়েছে, যখন আজ বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসি বোর্ড সভা ডাকার কথা রয়েছে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ। তার বদলে শ্রীলঙ্কায় তাদের…

বিস্তারিত

গাজার যুদ্ধ বন্ধ ও উপত্যকাটির পুনর্গঠনের উদ্দেশ্যে তৈরি করা ‘বোর্ড অব পিস’ জাতিসংঘের স্থলাভিষিক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮০ বছর আগে বিশ্বব্যাপী শান্তি আনতে প্রতিষ্ঠা হয় জাতিসংঘ। তবে ট্রাম্পের বোর্ড অব পিসের কারণে সংস্থাটি এখন ঝুঁকিতে পড়েছে। এরমধ্যে ট্রাম্প নিজেই জানালেন জাতিসংঘের বিকল্প হিসেবে কাজ করবে তার তৈরি করা বোর্ড অব পিস। এই বোর্ডের চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প নিজেই। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তিনি এ পদে অনির্দিষ্টকালের জন্য থাকবেন। এমনকি প্রেসিডেন্টের মেয়াদ শেষেও তিনি এটির দায়িত্ব পালন করে যেতে পারবেন। বোর্ড অব পিসে ১ বিলিয়ন ডলার দিলে স্থায়ী সদস্যপদ দেওয়া হবে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন…

বিস্তারিত