সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন ছুটি কাটাতে কক্সবাজার গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সঙ্গে ছিলেন স্ত্রী ইসরাত জাহান মালিহা, স্ত্রীর ছোটবোন লায়লা জাহান নাবিলাসহ পরিবারের অন্যান্য সদস্যরা। কিন্তু এক আকস্মিক আগুনে সেই আনন্দময় ছুটি রূপ নিয়েছে গভীর বিষাদে। শনিবার সকালে তাঁদের অবস্থান করা কাঠের তৈরি একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে আশিকুল ইসলামের স্ত্রী ও স্বজনসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর পাটোয়ারটেক সৈকতসংলগ্ন কাঠের তৈরি ওই রিসোর্টটিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো রিসোর্টে ছড়িয়ে পড়লে ঘুমন্ত ও অপ্রস্তুত পর্যটকেরা ভেতরে আটকা পড়েন।

আশিকুল ইসলামের ছোটভাই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, অগ্নিকাণ্ডে তাঁর ভাইয়ের স্ত্রীসহ পরিবারের মোট ছয়জন সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। অবকাশযাপনে এসে মুহূর্তের মধ্যে এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version