সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ। জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৩৩.৪ ওভারে ১৭২ রানেই গুটিয়ে যায় তাওহীদ হৃদয়ের দল।

ম্যাচের শুরুতে অবশ্য দারুণ সূচনা এনে দিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। তাঁর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। তবে চতুর্থ উইকেটে ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের ১৫০ রানের রেকর্ড জুটি ম্যাচটি বাংলাদেশের হাত থেকে ছিনিয়ে নেয়। টেলর ৮১ এবং আরভিন খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ৩টি এবং সাইফ হাসান ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট দখল করেন।
জবাবে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে ৩৮ বলে ৪৬ রান করে তিনি ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের টপ ও মিডল অর্ডার। সৌম্য সরকার ৯, নাজমুল হোসেন শান্ত ৪ এবং অধিনায়ক তাওহীদ হৃদয় মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং ধসের মুখে পড়া বাংলাদেশ দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ দিকে রিশাদ হোসেনের ২৩ এবং তাসকিন আহমেদের অপরাজিত ১৬ রান কেবল পরাজয়ের ব্যবধানই সামান্য কমিয়েছে। বল হাতে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামান পেসার ব্র্যাড ইভান্স।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version