বৃষ্টি ও ভূগর্ভস্থ পানির ক্ষতিকর প্রভাব থেকে ভবনকে সুরক্ষিত রাখতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড শাহ্ সিমেন্ট বাজারে নিয়ে এসেছে উদ্ভাবনী প্রযুক্তির ‘ওয়াটার শিল্ড’ সিমেন্ট। হাইড্রোফোবিক উপাদান ও অ্যাকুয়া সিল প্রযুক্তিসমৃদ্ধ এই সিমেন্ট ব্যবহারের ফলে ভবনের ফাউন্ডেশন, দেয়াল ও ছাদে পানি প্রবেশ রোধ করা সম্ভব হয়, যা কাঠামোগত দুর্বলতা, ড্যাম্প ধরা কিংবা রডে মরিচা পড়ার মতো মারাত্মক সমস্যা আগে থেকেই প্রতিহত করে।
সাধারণত নির্মাণকাজ শেষ হওয়ার পর পানিজনিত ক্ষতি দৃশ্যমান হলে সমাধানের চেষ্টা করা হয়; কিন্তু শাহ্ সিমেন্ট নির্মাণের প্রাথমিক পর্যায় থেকেই এই সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে। এই সিমেন্টের কার্যকারিতার পেছনে কাজ করছে দুটি বিশেষ প্রযুক্তি:
-
হাইড্রোফোবিক উপাদান: এটি পানির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধী ঢাল তৈরি করে, ফলে এই সিমেন্ট ব্যবহারে আলাদা করে কোনো কেমিক্যাল মেশানোর প্রয়োজন হয় না।
-
অ্যাকুয়া সিল টেকনোলজি: এটি কংক্রিটের ভেতরে মজবুত ন্যানো-বন্ড তৈরি করে এবং মাইক্রো-ক্র্যাক ও সূক্ষ্ম ছিদ্রগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়।
গত ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের নির্মাণ খাতে গুণগত মান ও নির্ভরযোগ্যতা বজায় রেখে আসছে শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নতুন এই ওয়াটার শিল্ড সিমেন্টের কার্যকারিতার রিয়েল-লাইফ ডেমো এবং সঠিক মিশ্রণ পদ্ধতি দেখতে আগ্রহীরা শাহ্ সিমেন্টের ওয়াটার শিল্ড মাইক্রোসাইটে ভিজিট করতে পারেন।

