রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

জমি কেনাবেচা, দলিল নিবন্ধন কিংবা মালিকানা যাচাইয়ে মৌজার নাম জানা অপরিহার্য হলেও অনেকেই জানেন না নিজের জমি কোন মৌজার আওতায় পড়ে। এখন ভূমি অফিসে না গিয়ে মোবাইল বা কম্পিউটার থেকেই সরকারি ওয়েবসাইটে মৌজা, খতিয়ান ও দাগ নম্বরের তথ্য জানা সম্ভব।

সবচেয়ে সহজ উপায় হলো জমির মূল দলিল দেখা। সাধারণত দলিলের তফসিল অংশে জেলা, উপজেলা, মৌজার নাম, জেএল নম্বর, খতিয়ান নম্বর ও দাগ নম্বর উল্লেখ থাকে। পুরোনো দলিলেও মৌজার নাম থাকার কথা। তবে দলিলের তথ্য অস্পষ্ট হলে খতিয়ান বা ভূমি অফিসের রেকর্ডের সঙ্গে মিলিয়ে নেওয়া ভালো।

অনলাইনে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও ম্যাপ সেবার ওয়েবসাইটে গিয়ে বিভাগ, জেলা ও উপজেলা বা থানা নির্বাচন করতে হয়। এরপর জমিটি যে জরিপের আওতাভুক্ত, যেমন সিএস, এসএ, আরএস বা বিএস, সেটি বেছে নিয়ে সংশ্লিষ্ট মৌজা নির্বাচন করলে ওই এলাকার খতিয়ানের তালিকা দেখা যায়। সেখান থেকে মালিকের নাম, দাগ নম্বর ও জেএল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যেতে পারে।

জমিটি কোন এলাকায় অবস্থিত, তা জানতে মৌজা ম্যাপও দেখা যায়। dlrms.land.gov.bd ওয়েবসাইটে ‘মৌজা ম্যাপ’ অপশন বেছে বিভাগ, জেলা, উপজেলা ও জরিপের ধরন নির্বাচন করে মৌজার নাম ও শিট নম্বর দিয়ে নকশা অনুসন্ধান করতে হয়। নকশা পাওয়া গেলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করে অনলাইনে ফি পরিশোধের মাধ্যমে কপি সংগ্রহ করা যায়।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version