রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। দীর্ঘ চোটের বিরতি কাটিয়ে ফিরেই ১২৮ রানের ইনিংস খেলার পথে টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

সেঞ্চুরিতে পৌঁছানোর ছক্কাটি ছিল টেস্টে পন্তের ১০৮তম ছক্কা। এর মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালামকে পেছনে ফেললেন তিনি। টেস্টে এখন তাঁর ওপরে আছেন শুধু ইংল্যান্ডের বেন স্টোকস। পরিসংখ্যানও বলছে, পন্ত টেস্টে প্রতি ৪৭.৯৩ বলে একটি করে ছক্কা মেরেছেন। ১০০ বা তার বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের মধ্যে পরের নাম অ্যাডাম গিলক্রিস্ট, তাঁর ছক্কার হার প্রতি ৬৭.৯২ বলে একটি।

মাত্র ৯১ ইনিংসেই টেস্টে পন্তের সেঞ্চুরি এখন ৯টি। নব্বইয়ের ঘরে আউট হয়েছেন আরও ৭ বার। তাঁর ৯ সেঞ্চুরির ৭টিই এসেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মাটিতে, যা কঠিন কন্ডিশনেও তাঁর স্বচ্ছন্দ ব্যাটিংয়ের প্রমাণ।

ওয়েলিংটনে নামার আগে অবশ্য পন্তের সময়টা ভালো যাচ্ছিল না। চোটের কারণে গত আগস্টের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টই ছিল তাঁর সর্বশেষ ম্যাচ। অক্টোবরে ইরানি ট্রফিতে সাইড স্ট্রেইনের কারণে মাঠ ছাড়তে হয়েছিল, নিউজিল্যান্ড সফরের আগে ভারত ‘এ’ দলের হয়েও খেলা হয়নি। তবু ফিরেই তিনি দেখিয়েছেন, বিরতির কোনো ছাপ তাঁর ব্যাটিংয়ে নেই।

ম্যাচে ভারত প্রথম ইনিংসে তুলেছে ৭২০ রান, লিড ৩৫২। পন্ত ছাড়াও পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন যশস্বী জয়সোয়াল, দেবদূত পাড়িক্কাল, শুবমান গিল ও ধ্রুব জুরেল। জবাবে চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৯ রান; স্বাগতিকেরা এখনো ২৩৩ রানে পিছিয়ে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version