রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ায় তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান। রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি সবাইকে ভুয়া সংবাদ থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে বলা হয়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগ নিয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত ওই ফটোকার্ডকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করা হয়েছে। বার্তায় আরও বলা হয়, এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

বিএনপিদলীয় এই সংসদ সদস্যের পদত্যাগসংক্রান্ত ফটোকার্ডটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই তিনি পাল্টা বার্তা দেন। ফেসবুক বার্তায় সবার প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার করা উচিত নয়। বিভ্রান্তি এড়াতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এএমআই টিভি পেজের সঙ্গে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সত্য প্রচার করে মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version