রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

ব্যাংক খাতে সুশাসন ফেরাতে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া তৈরি করেছে সরকার। প্রস্তাবে পরিচালকদের একটানা মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করা হচ্ছে, আর ব্যাংকের পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিনিধিদের থাকার সুযোগও বন্ধ হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে খসড়াটি প্রস্তুত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থমন্ত্রীর অনুমোদনের পর এটি মন্ত্রিসভায় তোলা হবে। সংশোধনীর লক্ষ্য ব্যাংক পরিচালনায় রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কমানো এবং একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ক্ষমতা বাড়ানো।

প্রস্তাব অনুযায়ী, কেউ একটানা ছয় বছরের বেশি একই ব্যাংকের পরিচালক থাকতে পারবেন না; ছয় বছর পর আবার পরিচালক হতে চাইলে তাঁকে তিন বছর বিরতিতে থাকতে হবে। বর্তমানে এই মেয়াদ ১২ বছর, যা ২০২৩ সালের সংশোধনীতে বাড়ানো হয়েছিল। পারিবারিক আধিপত্য কমাতে একই পরিবার থেকে সর্বোচ্চ পরিচালকের সংখ্যা তিন থেকে কমিয়ে দুজন এবং পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগ দুজন থেকে কমিয়ে একজন করার কথা বলা হয়েছে।

স্বতন্ত্র পরিচালকের সংখ্যাও বাড়ছে। ২০ সদস্যের পর্ষদে বর্তমানে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক রাখতে হয়, প্রস্তাবে তা চারজন করা হয়েছে; ২০ জনের কম সদস্যের পর্ষদে ন্যূনতম সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করা হচ্ছে। স্বতন্ত্র পরিচালক হতে হলে নিয়োগের আগের অন্তত তিন বছর কোনো ব্যাংক বা ব্যাংকসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থের সম্পর্ক থাকা চলবে না।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version