রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

স্ট্রোককে অনেকে বয়স্কদের রোগ ভাবলেও চিকিৎসকেরা বলছেন, তরুণ ও মধ্যবয়সীরাও এতে আক্রান্ত হচ্ছেন; বিশ্বজুড়ে ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে এ ঝুঁকি বাড়ছে। হঠাৎ শরীরের একপাশ অবশ হওয়া বা কথা জড়িয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে এক মুহূর্তও দেরি না করে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের ২০২৫ সালের গ্লোবাল স্ট্রোক ইনফরমেশন রিপোর্ট অনুযায়ী, বিশ্বে নতুন করে স্ট্রোকে আক্রান্তদের প্রায় ১৫ শতাংশের বয়স ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে। মুম্বাইয়ের যশলোক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের নিউরোলজিস্ট ডা. বিনয় ভান্ডারী বলেন, ১৯৯০ থেকে ২০২১ সালের মধ্যে এই বয়সীদের নতুন স্ট্রোকের ঘটনা প্রায় ৩৬ শতাংশ বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, ধূমপান, হৃদরোগ ও অনিয়ন্ত্রিত জীবনযাপন অল্প বয়সীদের ঝুঁকি বাড়ায়। এর বাইরে জিনগত সমস্যা ও রক্ত জমাট বাঁধার জটিলতা আছে; নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থা ও প্রসব-পরবর্তী সময়েও ঝুঁকি বাড়তে পারে। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রক্তনালির ক্ষতি করে, ফলে মস্তিষ্কের রক্তনালি ফেটে যাওয়া বা রক্ত সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়।

লক্ষণের মধ্যে রয়েছে শরীরের একপাশে হঠাৎ দুর্বলতা বা অসাড়তা, কথা বলতে অসুবিধা, দৃষ্টিশক্তিতে সমস্যা, হাঁটাচলায় কষ্ট ও ভারসাম্য হারানো। চিকিৎসকদের মতে, উপসর্গ দেখা দেওয়ার পর প্রথম সাড়ে চার ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ; এ সময়ের মধ্যে উপযুক্ত রোগীকে রক্ত জমাট বাঁধা দূর করার ওষুধ দিলে মস্তিষ্কের ক্ষতি কমে এবং সেরে ওঠার সম্ভাবনা বাড়ে। তবে সময় পেরিয়ে গেলেও চিকিৎসা নিতে দেরি করা যাবে না, কারণ পরবর্তী চিকিৎসা নির্ভর করে স্ট্রোকের ধরন, উপসর্গ শুরুর সময় ও পরীক্ষার ফলের ওপর।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version