জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ব্যক্তিগত বা রাজনৈতিক জীবনে তাঁর এবং তাঁর পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন এমন ব্যক্তির প্রতিও কোনো ধরনের অন্যায় হোক, তিনি তা চান না। এমনকি সেই ব্যক্তির কোনো ক্ষতিতে উল্লাস বা আনন্দ অনুভব করেন না বলেও জানিয়েছেন তিনি।
গত সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন আসিফ মাহমুদ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার এবং আমার পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন এমন একজন ব্যক্তি। এমন সব উপায়ে ক্ষতি করেছেন, যা হয়তো ভাষায় প্রকাশ করার মতোও নয়। তবুও, তাঁর জায়গায় নিজেকে রেখে যখন ভাবি, তখন তাঁর ক্ষতিতেও উল্লাস বা আনন্দ অনুভব করতে পারি না।’
পোস্টের শেষাংশে তিনি ন্যায়বিচারের ওপর জোর দিয়ে আরও লেখেন, ‘এমন মানুষদের সঙ্গেও যেন অন্যায় না হয়। তাঁরাও ন্যায়বিচার পাক।’


