মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রায় দুই ঘণ্টার এই ট্রানজিটকালে বাফুফের একটি প্রতিনিধি দল নিয়ে তাঁর সঙ্গে এক ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

সাক্ষাৎ শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ফিফা সভাপতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে একটি ইতিবাচক ভিডিও বার্তাও দিয়েছেন। বৈঠকে মূলত বাংলাদেশে ফুটবলের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যতে ফিফার সঙ্গে বাফুফের কাজের পরিধি বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণের অভিজ্ঞতা এবং বিভিন্ন কনফেডারেশনের সাথে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার সুযোগ নিয়েও কথা হয়েছে।
ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থায়ন ও প্রকল্পগুলো নিয়ে তাবিথ আউয়াল বলেন, টেকনিক্যাল সেন্টার তৈরি, সিলেটে হাইব্রিড পিচ স্থাপন এবং স্টেডিয়ামগুলোর সংস্কার ও ফ্লাডলাইট বসানোর কাজ গতি পেলে ফিফা সভাপতি তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে বাংলাদেশে আসবেন। বাফুফে সভাপতি স্টেডিয়ামে সৌরবিদ্যুৎ ব্যবহার এবং প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল বাধ্যতামূলক করার পরিকল্পনা জানালে ইনফান্তিনো বেশ উচ্ছ্বসিত হন।
রাজনৈতিক বা ফিফা নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে তাবিথ আরও বলেন, ফিফার কাছে বাংলাদেশ ফুটবল বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের নিয়মিত উপস্থিতি প্রমাণ করে বাফুফে এবং বাংলাদেশ সরকার ফুটবলের প্রতি কতটা আন্তরিক।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version