Author: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সূত্রাপুরে ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাঈদ মামুন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইয়াসিন বলেন, গুলির শব্দ শুনতে পেয়ে তিনি ন্যাশনাল হাসপাতালের সামনে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, দুজন ব্যক্তি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের প্রবেশমুখে এসে ওই ব্যক্তিকে পেছন থেকে গুলি করে। এসময় বেশ কয়েকটি গুলি করার পর…

বিস্তারিত

লালমনিরহাটে ধান কাটার মৌসুম শেষে খড়ের বাজারে ব্যাপক উত্থান ঘটেছে। প্রতি আঁটি খড় এখন বিক্রি হচ্ছে ৮ টাকায়, যা কয়েক সপ্তাহ আগেও ছিল মাত্র ৩ থেকে ৪ টাকা। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কৃষকরা লাভবান হলেও গবাদিপশু খামারিরা পড়েছেন বড় ধরনের বিপাকে। মৌসুম শেষে ধান ঘরে তোলার পর অবশিষ্ট খড় সংরক্ষণ করে বিক্রি করছেন কৃষকরা। এতে অতিরিক্ত আয় করে খুশি তারা। তবে খামারিরা বলছেন এ দামে খড় কিনে গরুর খাবার জোগানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে ১ হাজার আঁটি খড় বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ হাজার টাকায়। খামারিদের আশঙ্কা, দাম যদি এভাবে বাড়তে থাকে, কয়েক দিনের মধ্যেই তা প্রতি আঁটি ৯-১০ টাকায়…

বিস্তারিত

তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মসূচি আপাতত স্থগিত করেছেন। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি আগের মতোই চলবে। গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহŸায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ। শামসুদ্দিন মাসুদ জানান, সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আজ সকালে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। শামসুদ্দিন মাসুদ বলেন, শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে বৈঠকে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয় সহকারী শিক্ষকদের বর্তমান বেতন স্কেল ১৩তম…

বিস্তারিত

লালমনিরহাটে অনিয়মের তথ্য জানতে গিয়ে বেসরকারি সংস্থা ইএসডিও (ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)-এর কার্যালয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের বানভাসা এলাকায় অবস্থিত ইএসডিও অফিসে এ ঘটনা ঘটে।সাংবাদিকদের লাঞ্ছিত করা স্বাধীন গণমাধ্যমের জন্য গুরুতর হুমকি। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সূত্র জানায়, আরটিভির প্রতিনিধি মিজানুর রহমান, ক্যামেরাপার্সন আরিফুল ইসলাম ও স্থানীয় এক সাংবাদিক সংস্থাটির অনিয়ম সংক্রান্ত তথ্য সংগ্রহে গেলে ইএসডিওর কর্মকর্তা-কর্মচারীরা তাদের ওপর চড়াও হন।এ সময় সাংবাদিকদের অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং ভিডিও ধারণে বাধা দেওয়া হয়। হামলার সময় ক্যামেরাপার্সন আরিফুল ইসলাম আহত হন। তার হাতে থাকা মোবাইল ফোনটিও ফেলে দেওয়া হয়।…

বিস্তারিত

পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল রবিবার সেনাসদরে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুকে পেজে এসব তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী বলেছে, সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার ও পারস্পরিক সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক স¤প্রসারণের সম্ভাবনা নিয়েও তাঁরা মতবিনিময় করেন। অ্যাডমিরাল নাভিদ আশরাফ চলতি বছরের গত ফেব্রæয়ারি মাসে করাচি ও উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ অনুশীলনে বাংলাদেশের অংশগ্রহণকারীদের পেশাদারত্বের ভ‚য়সী প্রশংসা করেন।

বিস্তারিত

ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে আদালত এ রায় দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। এর আগে গত মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিনারুল হত্যা মামলায় কারাবন্দি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। এসময় তাকে শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে…

বিস্তারিত

তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতিও পালন করা হচ্ছে। এদিকে তিন দফা বাস্তবায়ন না করে উল্টো শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। আজ রবিবার সংগঠনের পক্ষে শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জনানো হয়। এর আগে গতকাল শনিবার বিকেলে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে চড়াও হয় পুলিশ। এদিন পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল, জলকামান, সাউন্ড গ্রেনেডে শতাধিক শিক্ষক আহত হন।…

বিস্তারিত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয় বলে মার্কিন বার্তাসংস্থা সিএনএন্রে এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নেতানিয়াহু ছাড়া অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির। পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণের বহরকে আটকে দেওয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যে অবশ্য এর নিন্দা জানিয়েছে ইসরায়েল।…

বিস্তারিত

প্রধান উপদেষ্ঠার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছেন। তার মানে দেশের সবাই টেররিস্ট। সবাইকে হত্যা করে উনি ক্ষমতায় আসবেন। আমার মনে হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন ফেব্রæয়ারির প্রথমার্ধে হবে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টামÐলী সবাই কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। গণভোট ইস্যু নিয়ে এসময় প্রেস সচিব বলেন, এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে তাহলে অন্তর্বর্তী সরকার ডিসিশন নেবে।…

বিস্তারিত

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় এক জমিরন বেগম (৫৫) নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে আনুমানিক ৭টার দিকে উপজেলা পরিষদের পশ্চিম পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী সিঙ্গীমারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণির স্ত্রী জমিরন বেগম (৫৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়ীমারী থেকে পার্বতীপুরগামী ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে জমিরন বেগম অসাবধানবশত রেললাইনের ওপর চলে আসেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন এবং কানেও কম শুনতেন বলে জানা গেছে। ফলে ট্রেনের শব্দ শুনতে না পেয়ে তিনি রেললাইনে উঠে পড়েন। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান জমিরন বেগম। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী বিষয়টি নিশ্চিত…

বিস্তারিত