- চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিল চায় জামায়াত
- মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
- ৪৭ বছর বয়সে তাহিরের বিশ্বরেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট
- পূজার আগে বাংলাদেশের ইলিশ চায় ভারত, রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
- ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, কারা পাবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- আকিজ সিমেন্টে ম্যানেজার পদে চাকরির সুযোগ, বেতন আলোচনা সাপেক্ষে
- ৬০ পেরিয়েও এত ফিট নীতা আম্বানি, জানালেন প্রতিদিনের রুটিন
- বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আভাস, পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস
Author: ওয়াসিমা আর্শি
মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বারবার আইনের আওতায় আনা হলেও দীর্ঘ সময় আটকে রাখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এর জন্য আইনের ফাঁকফোকরকে দায়ী করে তিনি বলেছেন, অপরাধীরা বেরিয়ে এসে আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। শনিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ: পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ শীর্ষক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি। দেশে ছিনতাই ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে আলী হোসেন ফকির বলেন, অনেক মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী…
দেশের মানুষ বর্তমান সরকারের ওপর বিরক্ত এবং এই সরকারের কাছ থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার সেগুলো রক্ষা করতে পারেনি। শনিবার দুপুরে কুমিল্লার পদুয়া বাজার এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। বক্তব্যের শুরুতেই তিনি দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাইয়ের আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে সিলেট বিভাগ প্রতিষ্ঠার সময়ই কুমিল্লাকে বিভাগ করার দাবি উঠেছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই দাবি…
মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি শেষ হলে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে ব্যাপক অবকাঠামো পুনর্নির্মাণের প্রয়োজন হবে। আর সেই পুনর্গঠন কার্যক্রমে বিপুলসংখ্যক শ্রমিকের চাহিদা তৈরি হতে পারে বলে মনে করছে সরকার। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার খোঁজা এবং অভিবাসনের সুযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী নুরুল হক। বেলা তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের দিনের কার্যসূচি শুরু হয়। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে…
বাংলাদেশের ব্যাংক খাতে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই এখন খেলাপি। খেলাপি ঋণের এই উচ্চ হারের কারণে বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের পরেই রয়েছে আফ্রিকার দেশ চাদ, ইকুয়েটোরিয়াল গিনি, আলজেরিয়া ও ঘানা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই এখন খেলাপি। মাত্র তিন মাস আগেও এই অঙ্ক কিছুটা কম ছিল। মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি…
ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বোর্ড। নতুন সিদ্ধান্তে প্রথম শ্রেণির ক্রিকেটে একজন খেলোয়াড় প্রতি ম্যাচে পাবেন দেড় লাখ টাকা। এক দিনের ম্যাচে এক লাখ এবং টি-টোয়েন্টিতে মিলবে ৮০ হাজার টাকা। বৃহস্পতিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে ম্যাচ ফি বাড়ানোর এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে ঢাকার ক্লাব ক্রিকেট এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত মে মাসেই প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন তামিম। তখন প্রতি ম্যাচের…
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম শনাক্ত ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের। সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পরীক্ষা করে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৯ জন। অর্থাৎ স্বাস্থ্য…
ট্রেনে পানির বোতল বিক্রি করত ১১ বছর বয়সী এক শিশু। অভিযোগ, তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার পর কয়েকজন ব্যক্তি তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। রেললাইনের পাশে আহত অবস্থায় পড়ে থাকা শিশুটিকে দেখতে পান মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি। চিকিৎসার প্রয়োজন বুঝতে পেরে তিনিই শিশুটিকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়ায়। বুধবার বিকেলে কুলাউড়া উপজেলার ছকাপন এলাকায় শিশুটিকে আহত অবস্থায় পাওয়া যায়। এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। নিজের নাম-ঠিকানা কিংবা পরিবারের কারও মুঠোফোন নম্বরও জানাতে পারেনি সে। তবে শিশুটিকে উদ্ধার করা ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁর নাম খোকন চৌধুরী (৪৮)। বাড়ি চট্টগ্রামের জোরারগঞ্জ…
জনভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ করতে যাচ্ছে বিরোধী জোট ১১–দলীয় ঐক্য। কর্মসূচিতে পাঁচ থেকে ছয় হাজার গাড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও দেশে চলমান জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় গাড়ির সংখ্যা কমিয়ে এক হাজারে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে এই লংমার্চ। কর্মসূচি সামনে রেখে বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে লংমার্চের রুট, পথসভা, যানবাহনের সংখ্যা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে নেওয়া সিদ্ধান্ত তুলে ধরেন দলটির নেতারা। এনসিপির…
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সংগঠনটির প্রতিনিধিরা তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনার পাশাপাশি ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তাঁকে নিয়ে গর্বের কথাও জানান। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মীর সরফত আলী সপু ও সদস্য কামরুজ্জামান রতন এমপি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজে তাঁর ছাত্র ও শিক্ষকজীবনের স্মৃতিচারণ করেন। দেশের শিক্ষা, রাজনীতি ও বিভিন্ন পেশায় ঢাকা কলেজের ঐতিহাসিক ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতি বলেন, একসময়…
ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত নির্মিত পৃথক দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। দুই লেনের সেতু দুটির মোট দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার। নতুন এই সেতু দিয়ে সব ধরনের যানবাহন টোল ছাড়াই চলাচল করতে পারবে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া বাজার ও ধউর এলাকার মধ্যবর্তী স্থানে আনুষ্ঠানিকভাবে সেতু দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফিতা কেটে উদ্বোধনের পরপরই সেতু দুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সার্ভিস সেতু দুটি চালু হওয়ার ফলে ধউর থেকে আশুলিয়া পর্যন্ত স্থানীয় যানবাহনের চলাচল আরও সহজ হবে। একই…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
