Author: নিজস্ব প্রতিবেদক

কেউ জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের কাছে এগুলোর কোনো গুরুত্ব নেই। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব-এটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণ কী চায়, সেটাই বড় বিষয়। বাংলাদেশের জনগণের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ।’ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের এক নেতার বাসায় তিন দেশের কূটনীতিকদের বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, ‘কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবে সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না। কতজন-কত জায়গায় মিটিং করবে-এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য নেই। কারো…

বিস্তারিত

‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞদের কাছ থেকে পাঁচ দফা পরামর্শ পাওয়া গেছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, ‘এসব পরামর্শের ভিত্তিতে কমিশন ১৫ অক্টোবরের মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ দেবে। আমরা পুরো আলোচনার সারাংশ নিয়েছি এবং বিশেষজ্ঞদের মতামতের আলোকে সরকারকে দ্রুত পরামর্শ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার রাতে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলো সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের আলোচনা শেষে আলী রীয়াজ এসব কথা বলেন। শেষ দিনের আলোচনা চলে বেলা ৩টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, বিশেষজ্ঞরা সর্বসম্মতভাবে পাঁচটি প্রস্তাব দিয়েছেন। তার মধ্যে জুলাই সনদ…

বিস্তারিত

রাজধানীর মালিবাগের একটি বিপণিবিতানের জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে এই স্বর্ণালংকার চুরি হয় বলে জানা গেছে। চুরির খবর পেয়ে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ বলছে, চুরি হওয়া সোনার পরিমাণ নিয়ে বিভ্রান্তি রয়েছে। এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। দোকানমালিকের ভাষ্য, গতকাল বুধবার গভীর রাতে এই স্বর্ণালংকার চুরি হয়। এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব স্বর্ণালংকার এবং ১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার ছিল। এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, মালিবাগের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় শম্পা জুয়েলার্স। ওই দোকান থেকে ৫০০…

বিস্তারিত

এবার রাজধানী ঢাকার কনসার্টে গাইবেন নগর বাউল জেমস। কুর্মিটোলায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে অ্যাসেন বাজ আয়োজিত এ কনসার্টে একই মঞ্চে গাইবেন পাকিস্তানের জুনুন ব্যান্ডের সংগীতশিল্পী আলী আজমতও। স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় গত সপ্তাহে মেহেরপুরে বাতিল হয় নগর বাউল জেমসের কনসার্ট। এরই মধ্যে জানা গেল জেমসের নতুন কনসার্টের খবর। আয়োজকরা জানিয়েছেন ১৪ নভেম্বর আলী আজমতের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন নগর বাউল জেমস। ১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদিসহ মোট নয়টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি তিনি এককভাবে গেয়েছেন বলিউডেও। এ নিয়ে তৃতীয়বারের মতো…

বিস্তারিত

মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে’ বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তথ্য ভবনে ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাতা ও ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের সমন্বয়ে অনুদানের চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত ল্যাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চলচ্চিত্র নির্মাতাদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদান-বিষয়ক ল্যাবে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টরা  অভিজ্ঞতা বিনিময় করবেন, তা চলচ্চিত্র নির্মাতাদের, বিশেষ করে তরুণ নির্মাতাদের সমৃদ্ধ করবে।’ তথ্য…

বিস্তারিত

রাউজানের মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় গুলিতে নিহত আবদুল হাকিম বিএনপি কর্মী নয় বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার এক প্রতিবাদ লিপিতে তিনি এই দাবি করেন। এতে রিজভী বলেন, ‘রাউজানের মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারিদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় মো: আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন। উল্লেখিত সহিংস ঘটনা সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দূর্বৃত্ত চক্রের পরিকল্পিত হিংস্র কর্মকাণ্ড।’ তিনি বলেন, ‘এর সঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই। নিহত ব্যক্তি ও দুস্কৃতকারীদের কেউই বিএনপির নেতাকর্মী নন। কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণরুপে ভিত্তিহীন।’ প্রতিবাদ…

বিস্তারিত

বিনোদন জগতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া লম্বা সময় শোবিজ অঙ্গন থেকে অনেকটা দূরে থাকলেও, একটা সময় নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছেন। ২০১৩ সালে এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’-এ অভিনয় করে অভিনেত্রী হিসেবে নিজেকে বেশ জনপ্রিয় করে তোলেন। এ ছাড়া নাটক উজান গাঙ্গের নাইয়ায় অভিনয় করে তার কর্মজীবনে ভিন্নমাত্রা এনে দিয়েছেন। মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে জানালেন শারীরিকভাবে তিনি ভালো নেই। অ্যামেলোব্লাস্টোমা-তে আক্রান্ত তিনি। যার ফলে চোয়াল ও ঘাড়ের কাছে টিউমার আকৃতি দেখা যায়। এই রোগ থেকে আরোগ্য লাভের জন্য শরীরে অস্ত্রোপচার করাচ্ছেন এ অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে অস্ত্রোপচারের কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন স্পর্শিয়া। পোস্টে এ…

বিস্তারিত

সরকার শ্রমিকদের বেতন দেবে না বরং মালিকদেরকেই বেতন দিতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার (৮ অক্টোবর) সকালে শ্রমখাতে টেকসই সংস্কার বিষয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, ‘শ্রম খাতের সংস্কারে সরকার কাজ করছে। শ্রম আইন সংশোধনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।’ এছাড়া সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, ‘সংস্কার হলে শ্রম খাতের ব্যাপক পরিবর্তন আসবে। শ্রমিকদের অধিকারের বিষয়ে সরকার সচেতন।’ তবে কোনো শ্রমিক অবেতনভুক্ত থাকবে না বলেও নিশ্চিত করেন তিনি। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দায়ের করা মামলায় যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে বা সরকারি কোনো পদে দায়িত্ব পালন করতে পারবেন না বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের জারি করা গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩–এর সংশোধনের মাধ্যমে এই বিধান কার্যকর করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন অধ্যাদেশ জারি করে আইনে নতুন ২০(গ) ধারা সংযোজন করেন। অধ্যাদেশটি জারি হওয়ার সঙ্গে সঙ্গে তা কার্যকর হয়েছে। নতুন ধারা অনুযায়ী, আইনের ৯(১) ধারার অধীনে আইসিটিতে যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে, তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা সরকারি দায়িত্ব পালনে অযোগ্য বলে গণ্য হবেন। একইসঙ্গে,…

বিস্তারিত

দক্ষিণ এশিয়ার কূটনীতি সামলাতে পল কাপুরকে এ অঞ্চলের নতুন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিল যুক্তআন্রাতর্ষ্ট্রজাতীক। এর ফলে ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। তার বিদায়ে গত ফেব্রুয়ারিতে এ দায়িত্বের জন্য পল কাপুরকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ অক্টোবর) দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পল কাপুরকে অনুমোদন দিল মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি। সেখানে পল কাপুর ছিলেন ১০৭ জন মনোনীত ব্যক্তির একজন। মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনৈতিক পদে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় ব্যক্তি হলেন তিনি। এর আগে, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নিশা বিসওয়াল দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। পল কাপুর ভারত ও পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ…

বিস্তারিত