Author: ওয়াসিমা আর্শি

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী বাস টার্মিনালের পাশে প্রাইম পরিবহনের একটি এসি বাস দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে বাসটিতে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নির্বাপণ করা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত…

বিস্তারিত

দেশের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বিদায় নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বাকি অংশ থেকেও মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে। তবে বর্ষার বিদায়লগ্নেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের…

বিস্তারিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে টানা ছুটি শুরুর আগে আগামী ১৭ অক্টোবর শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগে থেকেই ছুটি ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। নতুন সিদ্ধান্তে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে…

বিস্তারিত

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার (৭ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম স্বপন। তাঁর সঙ্গে তেজগাঁও থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে পূর্ব তেজতুরী বাজার এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতাকর্মীরা। একই সঙ্গে এডিস মশার বংশবিস্তারের সম্ভাবনা রয়েছে—এমন স্থানগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির চেষ্টা করেন যুবদলের নেতাকর্মীরা। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা,…

বিস্তারিত

শক্তিশালী মার্কিন ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণীর দিকে। ভবিষ্যতে সুদের হার বাড়ানোর বিষয়ে নীতিনির্ধারকদের অবস্থান কী, সেই ইঙ্গিত পেতেই কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছে বাজার। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ৩টা ৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৯৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২২ ডলার ৭৩ সেন্টে নেমে আসে। একই সময়ে ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারের দাম ০ দশমিক ৯১ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ১৪৯ ডলারে। এদিন মার্কিন ডলার সূচক ০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ডলারের দাম শক্তিশালী হলে অন্যান্য…

বিস্তারিত

পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, মলদ্বারের কাছে গুটি বা মাংসপিণ্ডের মতো কিছু অনুভব করা কিংবা মলত্যাগে কষ্ট—এ ধরনের সমস্যায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আবার লজ্জার কারণে চিকিৎসকের কাছে না গিয়ে নিজের মতো ওষুধ খাওয়া বা পরিচিতজনের পরামর্শে চিকিৎসা নেওয়ার প্রবণতাও দেখা যায়। এতে সঠিক রোগ শনাক্ত না হয়ে সমস্যা আরও জটিল হতে পারে। পাইলস বা হেমোরয়েড খুবই সাধারণ একটি সমস্যা। তবে মলদ্বার দিয়ে রক্তপাত হলেই সেটিকে পাইলস বলে ধরে নেওয়া ঠিক নয়। কারণ, একই ধরনের উপসর্গ অন্য রোগেও দেখা দিতে পারে। মলদ্বারের ফাটল বা অ্যানাল ফিশার, পলিপ, অন্ত্রের বিভিন্ন রোগ এমনকি কোলোরেক্টাল ক্যানসারের ক্ষেত্রেও মলদ্বার দিয়ে রক্তপাত হতে পারে। তাই রক্তপাতের…

বিস্তারিত

দেশের উপজেলা পরিষদগুলোতে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা ‘পরিদর্শন কক্ষ’ সংরক্ষণ ও যথাযথ ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে উপজেলা পরিষদের মাসিক সভায় নেওয়া সিদ্ধান্ত এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য সভার কার্যবিবরণী নিয়মিত স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে পৃথক দুটি নির্দেশনা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো চিঠি দুটিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল। একটি চিঠিতে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৫ ধারার কথা উল্লেখ করা হয়েছে। আইনটি ২০০৯ ও ২০২৬ সালে সংশোধিত হয়েছে। ওই…

বিস্তারিত

‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামের একটি গানের অডিও-ভিডিও কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গানটিতে সংগীতশিল্পী তাসরিফ খানের মতো কণ্ঠ শোনা যাওয়ার পাশাপাশি ব্যবহার করা হয়েছে তাঁর কনসার্টের ভিডিও। ফলে অনেকেই গানটি তাসরিফের বলে ধরে নিয়েছেন। তবে শিল্পীর দাবি, গানটি তাঁর নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তাঁর কণ্ঠ নকল করে এটি তৈরি করা হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তাসরিফ। একই সঙ্গে এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি। তাঁর দলের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিভিন্ন লিংক ইতিমধ্যে শনাক্ত করেছেন। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথাও জানিয়েছেন এই শিল্পী।…

বিস্তারিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির পর আইসিসি র‍্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১৮ ধাপ এগিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ১০২ রানের ঝোড়ো ইনিংস খেলেন আইয়ার। এটি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তাঁর প্রথম সেঞ্চুরি। সেই ইনিংসের সুবাদে র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন তিনি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আইয়ারের ওপরে রয়েছেন দুজন। টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ঈশান কিষান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ২৭ বলে অপরাজিত ৩৭ রান করেন তিনি। দুই নম্বরে থাকা অভিষেক শর্মা একই ম্যাচে করেন ১০ বলে…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইকের (৫০) জ্ঞান ফিরেছে। তিনি এখন কথা বলতে পারছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। তবে তাঁর শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক এবং ভবিষ্যতে কী ধরনের জটিলতা দেখা দিতে পারে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মঙ্গলবার এক বিবৃতিতে ক্রিস্টার আইনজীবীরা জানান, হাসপাতালে হাতকড়া পরা অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। কয়েক দিন অচেতন থাকার পর তাঁর জ্ঞান ফিরেছে এবং তিনি কথা বলতে শুরু করেছেন। ১৯৯৫ সালে কলিন স্লেমায়ারকে হত্যার দায়ে ক্রিস্টাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। গত বুধবার টেনেসিতে প্রায় ২০০ বছরের মধ্যে কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের অংশ হিসেবে তাঁকে বিষাক্ত ইনজেকশন…

বিস্তারিত